Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯: স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    টিপস্

    কোভিড-১৯: স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 13, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯: স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    কোভিড-১৯: স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
     কোভিড-১৯ সংক্রমণের এই কঠিন সময়ে যারা স্বাস্থ্য সেবা প্রদান করছেন তাদের মধ্যে করোনা ঝুঁকি সব থেকে বেশী। শারীরিক ঝুঁকির সাথে সাথে তাদের মানসিক ঝুঁকির মাত্রাও অন্যান্যদের থেকে বেশী।

    তাই সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি স্বাস্থ্য সেবা প্রদানকারী মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি এবং করণীয় সম্পর্কে ভালোভাবে আলোচনা করা প্রয়োজন।
    সমগ্র বিশ্বেই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা সবাই সবার নিজ নিজ যায়গা থেকে কোভিড-১৯ প্রতিরোধে কাজ করে চলেছি। কেউ কেউ নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করে ঘরে আবদ্ধ থাকছে আবার অনেকে তাদের কাজ এবং উপার্জন নিয়ে চিন্তিত রয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরাও ঘরে বসেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
    তবে সবার মধ্যে যে বিষয়টা সাধারণ সেটি হল সবাইই ঘরে থেকে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের করোনা থেকে মুক্তির উপায় খুঁজছেন এবং জীবন বাঁচানোর প্রচেষ্টা করে চেলেছেন। কিন্তু তাদের জন্য করণীয় কি যারা সবার সামনে থেকে করোনা মোকাবেলা করছেন এবং করোনা আক্রান্তদের প্রতিনিয়ত সেবা প্রদান করে চলেছেন? তারা নিজেদের সুরক্ষিত রাখতে কি করছেন? কিভাবে মানসিক শক্তি বজায় রাখছেন? গবেষকগণ তাদের শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার কৌশল গুলো নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন।
    সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে যে, কোভিড-১৯ স্বাস্থ্য কর্মীদের মধ্যে অন্যান্যদের তুলনায় অধিক মাত্রায় বিষণ্ণতা, উদ্বিগ্নতা, এবং ইনসোমনিয়া বেশী হতে দেখা যায়। এর কারণ হল স্বাস্থ্য কর্মীরাই একমাত্র যারা সারাক্ষণ এই বৈশ্বিক মহামারী সামনে থেকে মোকাবিলা করছে এবং সংক্রমণ প্রতিরোধের দায়ভার যাদের উপর সব থেকে বেশী। তাদের কাঁধে যেমন আক্রান্ত সকল রোগীদের চিকিৎসার দায়িত্ব তেমনি তাদের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকিও সবার থেকে বেশী। এসব কারণে তাদের মাঝে অধিক মাত্রায় মানসিক চাপ থাকাটাই স্বাভাবিক। তাদের মধ্যে যেমন থাকে আক্রান্ত রোগীদের নিয়ে দুশ্চিন্তা, তেমনি নিজের ও পরিবারের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা। সব কিছু মিলে তারা এক কঠিন মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে নিজ দায়িত্ব পালন করে চলেছেন।
    চিনের এক দল গবেষকের গবেষণায় দেখা গেছে যে, প্রায় ৫.৯% স্বাস্থ্য কর্মীরা উদ্বিগ্নতা, ২৮% স্বাস্থ্য কর্মী হতাশা এবং ৩৪.৪% স্বাস্থ্য কর্মী ইনসোমনিয়াতে ভুগছেন। যেখানে সাধারণ মানুষের মধ্যে এই হার অনেক কম পাওয়া গেছে। ফলাফল স্পষ্ট ভাবে বলে দেয় যে কোভিড-১৯ মোকাবেলায় আমাদের স্বাস্থ্য কর্মীদের জন্য আরও অধিক এবং নিবিড় মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।  আর এজন্য তাদের সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। তাদের সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত পর্যায় থেকে মানসিক সহায়তা প্রদান করতে হবে।
    দিন দিন কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই কোভিড-১৯ চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ পেলে এক একটি ধাপে সবার পর্যাপ্ত রেস্ট এবং শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে তাদের জন্য একটি নির্দিষ্ট সময়ের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যাবে। এতে তাদের মধ্যে অতিরিক্ত মানসিক চাপ প্রশমন এবং ইনসোমনিয়ার মত অন্যান্য সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদান করা সম্ভব হবে। এছাড়া পারিবারিক ও সামাজিকভাবে তাদের কাজের মূল্যায়ন এবং তাদের পাশে থাকার প্রত্যয় তাদের মানসিক শক্তি যোগাবে এবং তাদের হতাশা ও উদ্বিগ্নতা দূর করতে সাহায্য করবে।
    কোভিড-১৯ সামনে থেকে মোকাবেলা করতে হলে প্রচণ্ড মানসিক দৃঢ়তা এবং সাহসের প্রয়োজন যা আমাদের স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য জরুরী সেবা প্রদানকারীদের মধ্যে রয়েছে। তারা প্রতি দিন লাখো মানুষের জীবন বাঁচাতে কোভিড-১৯ এর সাথে যুদ্ধ করে যাচ্ছেন।  তাই তাদের যে কোন প্রয়োজনে আমাদের সহানুভূতিশীল হতে হবে এবং তাদের মানসিক জোর ও আত্মবিশ্বাস বাড়াতে তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। করোনা আমাদের মাঝে শারীরিক দূরত্ব তৈরি করলেও আমরা মনস্তাত্ত্বিকভাবে যে একাত্ম সেটি করোনাকে বুঝিয়ে দিতে হবে। তবেই বিজয় আসবে।
    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা
    সূত্র: https://www.psychologytoday.com/us/blog/hope-resilience/202004/trauma-related-symptoms-among-covid-19-medical-professionals
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=19s

    কোভিড ১৯
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমায়ের বুকের দুধে করোনা ছড়ায় না: ডব্লিউএইচও
    Next Article করোনায় সাইকিয়াট্রিস্ট ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এর স্বামীর মৃত্যু
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.