Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড-১৯ মহামারী এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা
    বিশ্ব পরিস্থিতি

    কোভিড-১৯ মহামারী এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 22, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড-১৯ মহামারী এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা
    কোভিড-১৯ মহামারী এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারীর এক চরম পরিণতি হল কর্মহীনতা। এই অবস্থায় নিজের ও পরিবারের প্রতিদিনের চাহিদা মেটানো এবং মহামারী মোকাবেলা করা এক চরম দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং বিষণ্ণতার সৃষ্টি করেছে। ঠিক এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যার যুতসই যথেচ্ছ সমাধান করা না গেলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে মানসিক সমস্যা গুলোর নিবারণ করার প্রয়াস আমরা করতেই পারি।
    মহামারীর কারণে সারা বিশ্ব জুড়ে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে  পড়েছে এবং হাজার হাজার মানুষ ভীষণ দুশ্চিন্তায় রয়েছে যে যেকোন সময় তারা চাকরীচ্যুত হতে পারে। আর বিভিন্ন পেশার এমন অনেক মানুষ যাদের চাকরী আছে, যারা প্রতি দিন কর্মক্ষেত্রে দৌড়চ্ছেন, তাদের বেতনের একটা সিংহ ভাগ কেটে রাখা হয়েছে। এসব কারণে সব মিলে অধিকাংশ মানুষই তাদের কর্মজীবন নিয়ে অত্যন্ত মানসিক চাপের মধ্যে রয়েছে। এই অর্থনৈতিক সমস্যার ফলে উৎপন্ন নানা ধরণের মানসিক সমস্যা যেমন দুশ্চিন্তা, বিষণ্ণতা, হতাশা ইত্যাদি নিরসনে কিভাবে বিভিন্ন কগনিটিভ থেরাপি আমাদের কাজে লাগতে পারে সেটি নিয়ে বিষদে জানা প্রয়োজন।
    ১) মহামারীর প্রতি আমাদের এই যে মানসিক প্রতিক্রিয়া এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রয়াস করতে হবে। প্রতি দিনের জীবন জীবিকার ব্যয় সুষ্ঠুভাবে বহন করতে না পারলে এবং ভবিষ্যতে নিজের ও পরিবারের জীবন যাত্রার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত না হলে স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তা  এসে যায়। মহামারী আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই চরম ভাবে প্রভাবিত করেছে এবং আমরা জানিনা আজ বাদে কাল আমাদের চাকরী থাকবে কি থাকবেনা। জীবন এবং জীবিকার এই অনিশ্চয়তা থেকে হতাশা, বিষণ্ণতা, দুশ্চিন্তা এমনকি অসহায় মনে হওয়াই স্বাভাবিক। তাই বলা যায়, এই মহামারী কালীন দুঃসময়ে এমন প্রতিক্রিয়া বেশ স্বাভাবিক।  আমরা এগুলোকে এড়িয়ে যেতে পারিনা বা জোর করে এর থেকে দূরে থাকাও সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটি হল এগুলোর প্রভাব হ্রাস করার প্রচেষ্টা করা। তাই ভাল মন্দ বিবেচনা করে চেষ্টা করতে হবে এগুলোকে নিয়ন্ত্রণে রেখে মানসিকভাবে ভাল থাকার।
    ২) সেসব বিলাসিতা ত্যাগ করুন যা আপনার এই মুহূর্তে প্রয়োজন নেই এবং এটি নিয়ে কোন প্রকার দুঃখ প্রকাশ করা থেকেও বিরত থাকুন। যেমন, ভ্রমণ, বাইরে খাওয়া, নতুন নতুন জামা কাপড় কেনা ইত্যাদি কাজ যা এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই এগুলো বাদ রাখুন। এতে অর্থের সঞ্চয় হবে এবং আপনি জরুরী প্রয়োজনে সেটি ব্যবহার করতে পারবেন।
    ৩) স্মরণ করুন, যখন আপনার উপার্জন কম ছিল বা যখন আপনার হাতে পর্যাপ্ত অর্থ ছিলনা তখন আপনি কিভাবে সব কিছু পরিচালনা করতেন। ঠিক একইভাবে , এই দুঃসময়েও ধৈর্য ধারণ করে সেভাবে সব কিছু ম্যানেজ করুন। এতে আপনি অল্পে সন্তুষ্ট থাকার মানসিক দৃঢ়তা অর্জন করবেন।
    ৪) আমরা সব সময় আমাদেরকে সেই অবস্থায় ভাবতে বা দেখতে পছন্দ করি যখন আমাদের উপার্জন সর্বোচ্চ পর্যায়ে থাকে বা ছিল। এই সময়ে এই অভ্যাস ত্যাগ করুন। নিজেকে কম উপার্জন এবং কম ব্যায় করা মানুষদের মত ভাবতে চেষ্টা করুন। এতে মানসিক পীড়া এবং অর্থের চাহিদা দুটোই কম মনে হবে।
    ৫) মাসিক আয় ব্যায়ের একটি সুনির্দিষ্ট হিসাব তৈরি করুন। এতে আপনার জন্য অল্প ব্যায়ে প্রয়োজনীয় সব কিছু সঠিকভাবে করা সম্ভব এবং সহজ হবে। এতে করে আপনি মহামারীর এই দুঃসময়ে অপ্রয়োজনীয় ব্যায়ের মাত্রা কমিয়ে আনতে পারবেন এবং মহামারী শেষ হওয়ার পরবর্তী সময়ের পরিকল্পনা করে সে সময়ের জন্য সঞ্চয়ের সুযোগ ও তৈরি হবে।
    আমাদের জীবনে সব কিছুই আপেক্ষিক। আর অর্থনৈতিক বিভিন্ন দিক যেমন চাকরী, বেতন, স্টক মার্কেট, অর্থনৈতিক সাহায্য সব কিছুই সময়ের সাথে পরিবর্তিত হয় এবং এগুলোর অবস্থাও চরমভাবে আপেক্ষিক। মহামারীর এই দুঃসময় আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে ঠিকই, কিন্তু মনে রাখবেন এখানেই শেষ নয়। আমাদের জীবনে বিপদ প্রায়শই আসে, এবার ও তার ব্যতিক্রম কিছু নয়। স্মরণকালের সেরা দুঃসময় হলেও আমরা এর মোকাবেলা করতে অবশ্যই সক্ষম। উপরের বিষয় গুলো খেয়াল রাখলে আমরা আমাদের অর্থনৈতিক সমস্যা এবং এর থেকে উদ্ভূত মানসিক সমস্যা গুলোকে অবশ্যই মোকাবেলা করতে পারব এবং নতুন সময়ের প্রত্যাশায় এই দুঃসময়কে পরাজিত করব।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা দিনে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার
    Next Article করোনায় বেড়েছে শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.