Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » তোমাকে পেয়ে আমরা ধন্য
    শিশু কিশোর

    তোমাকে পেয়ে আমরা ধন্য

    খাদিজা শুভBy খাদিজা শুভDecember 17, 2014No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    তোমাকে পেয়ে আমরা ধন্য- এ কথাটি বলি শিশুর জন্য?

    ‘বাচ্চা কথা শুনতে চায় না’,‘বাচ্চা অনেক বেশি দুষ্টু’ বা ‘বাচ্চা প্রচণ্ড জেদি’ -এসব অভিযোগ প্রায়ই বাবা-মা করেন।
    এর মূলে আসলে কি থাকে, আমরা একটু জানার চেষ্টা করি।
    এক শিশু। নাম রনি। বয়স চার বছর। এখনো স্কুলগামী হয়নি। যখন যা দেখে তাতেই প্রচণ্ড উৎসাহী হয়। রনি রান্নাঘরে তার মায়ের সাথে খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে টানাটানি করছে। মা তার এই আচরণে বিরক্ত হচ্ছেন। অন্যদিকে বাবা অফিস যাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। রনির বড় বোন নীলা চতুর্থ শ্রেণীতে পড়ে। যথারীতি সকালে ঘুম থেকে উঠে মায়ের জন্য অপেক্ষা করছে কখন মা তাকে তৈরি করে স্কুলে নিয়ে যাবে। এদিকে রনির এই আচরণে তার দাদিও বিরক্ত হছেন।

    এ অবস্থায় রনির মা কী করতে পারেন? রনিকে বকাঝকা করতে পারেন,অথবা তাকে ঐ জিনিসটি দিতে পারেন, যা সে চাচ্ছে, অন্যদিকে পরিবারের অন্য সদস্যদের ওপর রাগও হতে পারেন।

    সবকিছুই শান্ত অবস্থায় মেটানো যেতে পারে। প্রথমেই বলা যেতে পারে-পরিবারের সদস্যরা একে অপরকে সহায়তা করা। পরিবারের কোনো কাজ কোনো সদস্যের একার দায়িত্ব নয়। পরিবারের প্রতিটি সদস্যেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। সকলেই তার নিজ দায়িত্ব যখন পালন করবেন, পাশাপাশি সহায়তা করবেন অন্যের সমস্যার সময়।

    এইবার আসা যাক সন্তান কখন অবাধ্য হয়?

    সংক্ষিপ্ত করে বললে, কথাটি এমন দাঁড়ায়-সন্তান তার নিজের মতো করে কিছু না পেলে অবাধ্য হয়।

    এর মানে কি সন্তানের সব চাওয়া পূরণ করতে হবে?

    প্রথমেই আমরা একটু জানার চেষ্টা করি সন্তানের চাওয়া কী ধরনের হতে পারে? শিশুরা খুব বেশি কিছু তার পরিবার থেকে অর্থাৎ মা-বাবার কাছে চায় না। তার ছোটো ছোটো চাওয়ার মধ্যে রয়েছে খেলার স্বাধীনতা,খেলার জায়গা এবং সবচেয়ে বেশি চায় তার মা-বাবা বেশির ভাগ তাকেই সময় দিবে। এ ছাড়াও আর অনেক কিছু তারা মা-বাবার কাছে আবদার করে থাকে।

    এইবার জানা যাক সন্তানের প্রতি পিতা-মাতার চাওয়া কতটুকু এবং তা কতটুকু যুক্তিযুক্ত

    মা-বাবার চাওয়াটি একটু ভিন্ন ধরনের হয়ে থাকে । মা-বাবা তাদের ছেলেবেলায় যা পূরণ করতে পারেন নি ঠিক সেই স্বপ্নগুলো সন্তানের মাধ্যমে পূরণ করতে চান। অনেক সময় দেখা যায় মা-বাবা প্রয়োজনের তুলনায় সন্তানের কাছে খুব বেশি আশা করে থাকেন। যখন সন্তান তা পূরণ করতে অক্ষম হয় তখনই শুরু হয় মনো মালিন্য এবং এক সময় তা খুব বড় আকার ধারণ করে।

    কিছু কিছু সময় আমরা ভুলেই যাই সন্তান আমাদের একটি অংশ হতে পারে কিন্তু আলাদা একটি সত্তা,যার নিজস্ব কিছু চিন্তা আছে এবং তা অনুযায়ী নিজস্ব প্রকাশভঙ্গি আছে। আমাদেরকে বুঝতে হবে সন্তান কখন এবং কেন অবাধ্য হয়। আমরা একটু পেছনের কথা ভাবি। যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা কখন কি করতাম?আমাদের শৈশব কেমন ছিল? আমি কখন আনন্দ পেতাম?আমার কখন খুব রাগ হত?আমার কেন রাগ হত? ইত্যাদি…।

    পুরো জীবনকে যদি আমরা একটু ভালভাবে লক্ষ্য করি তবে কয়েকটি অংশ দেখতে পাই। প্রত্যেকটি অংশ শিশুদের কাছে নতুন। একটি সময় থেকে অন্য আরেকটি সময়ে প্রস্থান করা তাদের জন্য গ্রহণ করা খুব সহজ ব্যপার নয়। কিছু কিছু সময় শিশুদের শারীরিক পরিবর্তনগুলো এতো দ্রুত হয় যে তারা নিজেদের উপর অনেক বেশি বিরক্ত থাকে এবং মানিয়ে নেয়ার চেষ্টায় থাকে ,অন্যদিকে নজর দেয়ার সময় থাকেনা।

    এইবার জেনে নেয়া যাক পিতা-মাতার করণীয় বিষয়ে

    • পিতা-মাতা সর্বপ্রথম সন্তানের সাথে বন্ধুত্ব গড়ে তোলা যেন সন্তানের ভাল লাগা মন্দ লাগা সম্পরকে বুঝতে পারা যায়।
    • সন্তানকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং এর নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেয়া।
    • নতুন কিছু শেখার প্রতি আগ্রহের পরিবেশ তৈরি করা যেন শিশুটি তা নিয়ে ব্যস্ত থাকতে পারে। এবং প্রত্যেকটি জিনিসেরর ভাল-মন্দ সম্পর্কে ধারণা দেয়া।
    • কোনো সিদ্ধান্ত শিশুর উপর চাপিয়ে না দিয়ে তাকে বুঝিয়ে বলা যেন সে স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশ নেয়।
    • অপর সন্তানের সাথে তুলনা না করে উভয়ের প্রশংসা করা।
    • দুজন সন্তানের মধ্যে দু’জনকেই সমানভাবে সময় দেয়া ও মূল্যায়ন করা।
    • শিশু অন্যায় করলে তাকে প্রয়োজনের অতিরিক্ত শাস্তি না দেয়া।

    সন্তানের সব আবদার পূরণ নয়
    মা-বাবাকেই বুঝতে হবে সন্তানের কোন আবদার তার জন্য সুফল বয়ে আনবে আর কোনটি নয়। সন্তান অনেক কিছু চাইতেই পারে কিন্তু তার ভালমন্দ দেখার দায়িত্ব মা-বাবার। সুতরাং,মা-বাবাকেই নির্বাচন করতে হবে তার সন্তানের জন্য কোনটি ঠিক হতে পারে।

    সন্তানকে বুঝা
    সহজ করে বললে, শিশুকে যখন কোন নিয়মের মধ্যে আনতে চাইছেন কিন্তু সে তা মেনে নিতে চাইছে না তখন তার ছোটো ছোটো বিষয়গুলো মূল্যায়ন করা। এতে করে শিশু উৎসাহিত হয়। আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তাতে গুরুত্ব দিবে। মনে রাখা ভাল,একজন শিশু কাঁদামাটির মতো তাকে যে ছাঁচে ফেলা যাবে তারই রুপ ধারণ করবে কিন্তু তাকে সেই পরিবেশটি তৈরি করে দিতে হবে।
    একজন শিশুর জন্য সবচেয়ে বেশী প্রয়োজন তাকে বুঝতে পারা, অন্যায়ের পর শুধু শাস্তি না দিয়ে এর পেছনের কারণ খুজে বের করে তার সমাধানের চেষ্টা করা।
    তোমাকে পেয়ে আমরা ধন্য
    সবশেষে বলা যেতে পারে,কখনো শিশুকে বুঝাতে যাবে না, ‘আমাদের মতো বাবা-মা পেয়ে তোমার তৃপ্ত হওয়া উচিত’। বরং এইভাবে বোঝাবেন, ‘তোমাকে পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে।’

    লেখক
    খাদিজা ইসলাম
    সাইকোথেরাপিস্ট,মনোরোগবিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

    আমরা ধন্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাইপোলার ডিজঅর্ডার রোগীর অপরিণত শিশু জন্মদানের ঝুঁকি দ্বিগুণ!
    Next Article মন ও সাহিত্য: হাসান আজিজুল হক
    খাদিজা শুভ

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.