Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনায় সামাজিক বয়কট এবং বৈষম্য থেকে বাংলাদেশে আত্মহত্যার ঝুঁকি বাড়ছে: গবেষণা
    বিশেষজ্ঞের মতামত

    করোনায় সামাজিক বয়কট এবং বৈষম্য থেকে বাংলাদেশে আত্মহত্যার ঝুঁকি বাড়ছে: গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 28, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনায় সামাজিক বয়কট এবং বৈষম্য থেকে বাংলাদেশে আত্মহত্যার ঝুঁকি বাড়ছে: গবেষণা
    করোনায় সামাজিক বয়কট এবং বৈষম্য থেকে বাংলাদেশে আত্মহত্যার ঝুঁকি বাড়ছে: গবেষণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের কারণে সৃষ্টি হওয়া সামাজিক অসমতার সঙ্গে তাল মেলাতে না পেরে বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে আত্মহত্যার ঘটনা ঘটছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক প্রকাশনী সংস্থা এলসিভিয়ারের পিয়ার রিভিউড জার্নাল ‘ব্রেইন, বিহেভিয়ার অ্যান্ড ইমিউনিটি’।
    কভিড-১৯ ভীতি থেকে আত্মহত্যার প্রবণতা কীভাবে ঠেকানো যায়, সেটি জানতে এই সংস্থাটি দুটি গবেষণা করেছে। একটিতে গবেষকেরা বাংলাদেশ, ইতালি, ব্রিটেন, জার্মানি, সৌদি আরব এবং ভারতের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে এই অঞ্চলের ঝুঁকিগুলো বিবেচনা করেছেন। এরপর ‘ভলিউম ৫১, জুন ২০২০ সংখ্যায়’ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে করোনাকালে বাংলাদেশের প্রথম আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের বিশ্লেষণ করা হয়েছে।
    যেকোনো গবেষণার জন্য পিয়ার রিভিউড (স্কলারলি বা রেফারিড) জার্নাল খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এখানে বিশেষজ্ঞদের যেসব আর্টিকেল প্রকাশ করা হয়, তা প্রকাশিত হওয়ার আগে এই বিষয়ের একাধিক বিশেষজ্ঞ (রেফারি হিসেবে যারা কাজ করেন) বার বার পরীক্ষা নিরীক্ষা করেন। সংশ্লিষ্ট বিষয়ে এই ধরনের জার্নালে প্রকাশিত আর্টিকেলকে ‘সর্বোচ্চ’ মানের ধরা হয়।
    ভলিউম ৫১ সংখ্যায় বলা হয়েছে, ‘মানসিক দুর্ভোগ সহ্য করতে না পেরে যে ব্যক্তি জীবন বিসর্জন দেন, তাকে সাধারণত আত্মহত্যা বলা হয়। কভিড-১৯ ভীতি থেকে যে আত্মহত্যার ঘটনা ঘটছে, তা প্রতিরোধ করা সম্ভব।’
    বাংলাদেশের পরিস্থিতির কথা এভাবে বর্ণনা করা হয়েছে, ‘বাংলাদেশের সাধারণ মানুষের ভেতর কভিড-১৯ সংক্রান্ত ভীতি আছে। তবে এটি কোন পর্যায়ে তা এখনো অজানা।’
    বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের সূত্র উল্লেখ করে গবেষণায় ২৫ মার্চের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়, ‘৩৬ বছর বয়সী জাহিদুল ইসলাম ঢাকা থেকে রামচন্দ্রপুর গ্রামে ফিরে আত্মহত্যা করেন। কারণ প্রতিবেশীরা তাকে কভিড-১৯ সংক্রমিত সন্দেহ করেন। এরপর সামাজিকভাবে তাকে এড়িয়ে যাওয়া শুরু হলে গাছে ঝুলে আত্মহত্যা করেন। কিন্তু পরে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।’
    ‘বাংলাদেশ, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশে গ্রামে বসবাস করা মানুষেরা শহুরেদের তুলনায় কম শিক্ষিত। যার কারণে তাদের ভেতর কভিড-১৯ ভীতি ছড়িয়ে পড়ছে। অন্য এলাকা থেকে আসা ব্যক্তিদের নিয়েও অহেতুক ভয় উচ্চমাত্রায় পৌঁছেছে। যেটি আত্মহত্যার অন্যতম কারণ।’

    একাধিক দেশ নিয়ে যে গবেষণাটি করা হয়েছে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে ‘সামাজিক বয়কট এবং বৈষম্য’কে আত্মহত্যার অন্যতম প্রধান কারণ বলা হয়েছে।

    মুক্তির পথ: কভিড-১৯ সংক্রান্ত আত্মহত্যার ঘটনা কমিয়ে আনতে সবার জন্য প্রযোজ্য এমন বেশ কয়েকটি পরামর্শ  দিয়েছেন গবেষকেরা।
    ১. বিশ্বাসযোগ্য সোর্স ছাড়া কভিড-১৯ সংক্রমণের খবর সীমিত করা।
    ২. সামাজিক দূরত্ব এবং আইসোলেশনের দিনগুলোতে সামাজিকভাবে যুক্ত থাকার ভিন্ন পথ বের করা।
    ৩. মানসিক সুস্থতা ঠিক রাখে এবং মন ফুরফুরে রাখে এমন কর্মকাণ্ডে যুক্ত থাকা।
    ৪. ভুক্তভোগী প্রিয়জনকে পর্যবেক্ষণে রাখা, যাতে তিনি লড়াইয়ের সময়ে নিঃসঙ্গ বোধ না করেন।
    ৫. বিশেষজ্ঞদের দিয়ে টেলি-কাউন্সেলিং বাড়ানো। চিকিৎসকদের বেশি বেশি রোগীদের সঙ্গে কথা বলা।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন
    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://youtu.be/sMBR-Xy2ce8

    আত্মহত্যা করোনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleব্যক্তিত্ব বোঝা যায় ‘X’ লেখার ধরন দেখে?
    Next Article সরকারি চাকরিজীবীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু
    মনের খবর ডেস্ক

    Related Posts

    বিশ্ব আত্মহত্যা দিবস উপলক্ষে মেডিক্যল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের বিশেষ আয়োজন

    September 19, 2024

    বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে “Change The Narrative” শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

    September 11, 2024

    যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৪ পালিত

    September 11, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.