Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রযুক্তির প্রতি আসক্তি: কিভাবে কমাবেন?
    জীবনাচরণ

    প্রযুক্তির প্রতি আসক্তি: কিভাবে কমাবেন?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 1, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রযুক্তির প্রতি আসক্তি: কিভাবে কমাবেন?
    প্রযুক্তির প্রতি আসক্তি: কিভাবে কমাবেন?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যদি আমাদের চারপাশের কিশোর-কিশোরীরা বেশি পরিমাণে প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে কেন প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে না?
    ইন্টারনেট বা সেলফোনের মতো প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ হলে অল্পবয়সিদের মনে এর বিরূপ প্রভাব পড়বে। তারা খুব খিটখিটে হয়ে যাবে বা রেগে যাবে। যদি উঠতি বয়সি ছেলে-মেয়েদের ফোন বা কম্পিউটার থেকে দূরে রাখার চেষ্টা করা হয়, তাহলে তারা বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলাও বন্ধ করে দেবে। এই কারণে মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞরা প্রযুক্তির ব্যবহার একদম বন্ধ করে দেওয়ার পরিবর্তে তা সীমিত পরিমাণে চালু রাখার পরামর্শ দিয়ে থাকেন। ”কোনও কিছু ব্যবহার করার প্রতি যদি কারও তীব্র আকর্ষণ জন্মায়, তাহলে তার ব্যবহার নিষিদ্ধ করে দিলেই মনের আসক্তি কাটানো যাবে না। এক্ষেত্রে সিগারেটের উপর নিষেধাজ্ঞা জারি করার দৃষ্টান্ত তুলে ধরা যায়। আসলে মানুষের মনের নিয়ন্ত্রণ ক্ষমতা এবং লক্ষ্যে অবিচল থাকার মানসিকতাই এহেন সমস্যা সমাধানের প্রকৃষ্ট উপায়।
    নিজের আসক্তির বিষয়ে কীভাবে একজন নিশ্চিত হবেন?
    যদি প্রয়োজনের অতিরিক্ত কেউ ফোনে কথা বলেন বা যথেচ্ছভাবে ফোন ব্যবহার করেন, তাহলেই তা একজনকে বুঝতে সাহায্য করবে যে, তার ফোন নামক বস্তুটির বা প্রযুক্তির প্রতি ক্রমেই আকর্ষণ বাড়ছে।
    যদি কারও মনে হয় যে ফোন ব্যবহারের প্রতি তার আসক্তি জাগছে, তাহলে তা কাটানোর জন্য তার কী করা উচিত?
    যদি কেউ ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ বা কমাতে চান, তাহলে কতগুলি বিষয় মনে রাখা জরুরি—

    • একমাত্র প্রয়োজন হলেই ফোন ব্যবহার করা উচিত।
    • ফোনে কম সময় কথা বলা দরকার।
    • যখন কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাবে, তখন ফোনে ব্যস্ত থাকার চেষ্টা না করাই ভালো।
    • গাড়ি চালানো, পড়াশোনা, খাওয়াদাওয়া, শরীরচর্চা প্রভৃতি কাজ করার সময় ফোনটাকে নিজের থেকে দূরে রাখা জরুরি।
    • ফোন ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় এবং অর্থ ব্যয় করা বাঞ্ছনীয়। এবং প্রত্যহ নজর রাখতে হবে যে এই দুটির পরিমাণ যেন বেড়ে না যায়।
    • যদি কেউ ফোন ব্যবহারের ক্ষেত্রে মনের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম না হন তাহলে কাউন্সেলর বা মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা একান্ত কর্তব্য।
    • দিনের একটা নির্দিষ্ট সময় ই-মেল, সেলফোন বা হোয়াটস্যাপের মেসেজ চেক করা উচিত। তবে সারাদিন ধরে এগুলির মধ্যে ডুবে থাকার মনোভাব ত্যাগ করতে হবে।
    • জীবনযাত্রায় বড়সড় পরিবর্তন আনতে পারলে তিন থেকে ছয় মাসের মধ্যে একটি স্বাস্থ্যপ্রদ ও কার্যকরী রুটিন মেনে চলা সম্ভব হবে।

    সন্তানদের প্রযুক্তির আসক্তি থেকে মুক্ত রাখতে অভিভাবকরা কেমনভাবে দায়িত্ব পালন করবেন?
    ইন্টারনেটের প্রতি সন্তানের অতিরিক্ত আকর্ষণ বা মনোযোগ বাবা-মায়ের চিন্তার অন্যতম কারণ। এর ফলে তাঁরা সন্তানের স্বাস্থ্য এবং পড়াশোনার বিষয়ে খুবই ভাবিত হয়ে পড়েন। এক্ষেত্রে অভিভাবকদের করণীয় কাজগুলি হল—

    • অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সন্তানের প্রযুক্তির প্রতি আসক্তি কমানোর জন্য উপযুক্ত সাহায্যের সন্ধান করা জরুরি।
    • সন্তানের সঙ্গে ইতিবাচক যোগাযোগ গড়ে তোলা একান্ত দরকার। প্রযুক্তির প্রতি বশবর্তী হওয়ার জন্য তাদের সমালোচনা না করে, স্বাস্থ্যকর আলাপ-আলোচনা করা বাবা-মায়ের উচিত।
    • সন্তানদের প্রযুক্তি ব্যবহারের ঝোঁক কমানোর জন্য অভিভাবকদের দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে। এইক্ষেত্রে ছেলে-মেয়েদের জীবনযাত্রার পরিবর্তন ঘটানো প্রয়োজন। এই কাজ করার জন্য সন্তানের সঙ্গে নিজেদের পরিকল্পনা বা সিদ্ধান্ত আলোচনা করতে হবে।
    • প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ছেলে-মেয়েদের চাহিদার বাড়বাড়ন্তের পিছনে কোন কারণ রয়েছে, সে সম্পর্কে বাবা-মায়ের মনে স্পষ্ট ধারণা গড়ে তুলতে হবে।
    • অভিভাবকদের চিন্তা এবং আতঙ্ক কমানোর জন্য সঠিক সহায়তা গ্রহণ করা কাম্য। এই সাহায্যের দ্বারাই সন্তানদের সমস্যা থেকে মুক্ত করা যাবে।
    • ছোটদের এহেন সমস্যার সঠিক স্বরূপ বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে বাড়ির বড়দের সচেতনতা সর্বাগ্রে জরুরি।
    • একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে যখন পরিবারের সবাই ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকবে। খাওয়ার সময় বা সপ্তাহের শেষে কোনও একটি দিন এর জন্য ধার্য করা বাঞ্ছনীয়।
    • নির্দিষ্ট সময় মোবাইল ফোন বা কম্পিউটারের সুইচ বন্ধ করে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর অভ্যাস ছেলে-মেয়েদের মধ্যে তৈরি করে একপ্রকার দৃষ্টান্ত স্থাপন করাও উপযুক্ত অভিভাবকদের কর্তব্য।


    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন
    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://youtu.be/sMBR-Xy2ce8

    আসক্তি প্রযুক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅভ্যাস কী বদলানো সম্ভব?
    Next Article একাকিত্ব ধূমপান ত্যাগের বড় বাধা: গবেষণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.