Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা রোগীর নীরব ঘাতক "সাইলেন্ট হাইপোক্সিয়া" কি?
    বিশেষজ্ঞের মতামত

    করোনা রোগীর নীরব ঘাতক "সাইলেন্ট হাইপোক্সিয়া" কি?

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামJuly 2, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা রোগীর নীরব ঘাতক "হ্যাপি হাইপোক্সিয়া" বা "সাইলেন্ট হাইপোক্সিয়া" কি?
    করোনা রোগীর নীরব ঘাতক "হ্যাপি হাইপোক্সিয়া" বা "সাইলেন্ট হাইপোক্সিয়া" কি?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফারহান (ছদ্মনাম) কান্না জড়িত কন্ঠে ফোন দিলে আমি বুঝে নেই নিকটাত্মীয় কেউ অসুস্থ। আর এখন যেহেতু করোনাভাইরাস এর কমিউনিটি ট্রান্সমিশন, চারিদিকেই আক্রান্তের খবর, সুতরাং খানিকটা অনুমান করলাম সম্ভবত করোনা।
    অনুমান মিছে হয়নি, এমনটিই হয়েছে। তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর বাবা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা করোনা উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। গাইডলাইন অনুযায়ী চিকিৎসাও চলছিলো। কিন্তু উন্নতি খুব একটা হচ্ছিলোনা। শেষদিকে আবার দেখা দিলো হালকা কাশি। ধীরে ধীরে দূর্বল হওয়ায় বন্ধুর পরামর্শে অবশেষে হাসপাতালে ভর্তি। সেখানে যাবার পর চিকিৎসক অক্সিজেন দিলেন, পালস অক্সিমিটার দিয়ে রক্তের অক্সিজেন স্যাচুরেশন দেখলেন। রক্তে অক্সিজেনের মারাত্মক স্বল্পতা….।
    সেই থেকে ফারহানের বাবা হাসপাতালের আইসিইউতে…। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সে ফুপিয়ে কাদছিলো ঘটনাটা বলতে যেয়ে, তারা টের পায়নি এভাবে রক্তের অক্সিজেন কমে যাওয়া।” রক্তে অক্সিজেনের পরিমান কমলে মারাত্মক কিছু উপসর্গ দেখা দেয়। কিন্তু ফারহানের বাবার তেমনই ন কেনো উপসর্গ ছিলোনা। কেনো এমন হলো?!
    আমাদের দেহে রক্তে অক্সিজেন স্যাচুরেশন এর স্বাভাবিক মাত্রা ৯৫ থেকে ১০০%। অক্সিজেনের মাত্রা এর চেয়ে কমে যাওয়াকে বলে হাইপোক্সিয়া। মানব দেহের রক্তের অক্সিজেন স্যাচুরেশন যখন ৮০% এর নীচে নামে তখনই শুরু হয় অস্বাভাবিক দ্রুত শ্বাসপ্রশ্বাস, সেই সাথে শ্বাসকষ্ট, দম বন্ধ হয়ে যাবার অনুভূতি। নীলাভ বর্ণ ধারন করে মুখ, হাতের তালু, জিহবা, চোখ। দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা তখন সবার কিছুটা ভয় পেয়ে বসে সবার। এসব উপসর্গ দেখে বোঝা যায় অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, তখন প্রধান কাজ হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া।
    কাশি শ্বাসকষ্ট বা উপসর্গ ছাড়া রক্তে অক্সিজেন নামতে পারে? ইদানীং কিছু কিছু কোভিড-১৯ রোগীর অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটতে দেখা গেছে। আইসোলেশন এ রোগী হয়তো খানিকটা স্বাভাবিক আছেন, খুব একটা কাশি শ্বাসকষ্ট নেই, কথাবার্তা বলছেন, পত্রিকা পড়ছেন, মোবাইলে সময় কাটাচ্ছেন কিন্তু পালস-অক্সিমিটার দিয়ে দেখা গেলো তার রক্তে অক্সিজেনের স্যাচুরেশন অস্বাভাবিক রকমের কম। ৭০%,৬০% এমন কি ক্ষেত্র বিশেষে ৫০%! রক্তে অক্সিজেনের মাত্রা আশংকাজনক কম, অথচ রোগী টের পাচ্ছেন না। মেডিকেলের ভাষায় এই বিরল ঘটনাকে বলে হ্যাপি হাইপোক্সিয়া (Happy Hypoxia) বা সাইলেন্ট হাইপোক্সিয়া (Silent Hypoxia), নীরবে অক্সিজেন স্বল্পতা। ভয়ের কারন হলো অক্সিজেন এর মাত্রা ৮০% এর নীচে নামলে দেহেত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। (মাল্টি ওর্গান ফেইলর)। তখন রোগীকে বাঁচানোই কঠিন হয়ে পড়ে।
    ব্যাক্তিগত আমি ভাবে নিজেও এমন কিছু রোগীর কথা জেনেছি যারা বাসায় আইসোলেশন এ থেকে চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু কৌতুহল বশত পালস অক্সিমিটার দিয়ে তাদের রক্তে অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা করে এমন রহস্যময় ঘটনা দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদেরকে হসপিটালাইজড করতে হয়েছে। দিতে হয়েছে হাই ফ্লো অক্সিজেন। কারো অক্সিজেন স্যাচুরেশন হয়তো বেড়েছে, কারো বাড়েনি। অবস্থা খারাপের দিকে গিয়েছে৷ এভাবে নীরবে অক্সিজেন কমে গিয়ে জীবন ঝুঁকিপূর্ন হয়ে যায় অনেকের।
    কেনো এমন হয়?
    ঠিক কি কারনে এমনটি হয় সুনির্দিষ্ট করে এখোনও ব্যাখ্যা করা যায়নি তবে বলা হয়ে থাকে অক্সিজেন এর মাত্রা কমে যাওয়াটা অনেকটা স্লো ডিল্কাইনিং প্রসেস এ৷ অক্সিজেনের মাত্রা অত্যন্ত ধীরে ধীরে কমতে থাকে বলে কম মাত্রায় অক্সিজেন দেহ কিছুটা মানিয়ে নেয়। কোভিড-১৯ রোগীর রক্তে অতি ধীরে ধীরে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে, দেহ টেরই পায় না। ফুসফুসে মাইক্রোভাসকুলার ব্লকেজ এর কারনে এমন হয়। তাছাড়া যে অনুপাতে রক্তে কার্বন ডাই-অক্সাইড এর মাত্রাও বাড়ার কথা সে অনুপাতে কার্বন ডাই-অক্সাইড খুব একটা বাড়েনা, ফলে অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাস তেমন একটা হয়না।
    করোনা প্রতিরোধে আসুন সচেতন হই। মেনে চলি শারীরিক দুরত্ব। বাহিরে চলতে ফিরতে ব্যবহার করি মাস্ক।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা বা অন্য যেকোন ধরনের দায়  সর্ম্পূণই লেখকের।

    করোনা সাইলেন্ট হাইপোক্সিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতরুণরা অন্যদের করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বাড়াচ্ছে?
    Next Article করোনার আঘাতে পরিবর্তিত সময়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    আত্মহত্যা প্রতিরোধই প্রধান চিকিৎসা

    October 5, 2023

    মানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

    October 4, 2023

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.