Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতায় দেখা দিতে পারে যেসব লক্ষণ
    জীবনাচরণ

    বিষণ্ণতায় দেখা দিতে পারে যেসব লক্ষণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 4, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডিপ্রেশনঃ ভুল ধারনা এবং বাস্তব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    প্রায়ই বিভিন্ন কারণে আমাদের মন খারাপ হতে পারে। কিন্তু সেই মন খারাপকে কখন বিষণ্ণতা বলা যাবে? কিছু লক্ষণ দেখলেই বোঝা যাবে কেউ বিষণ্ণতায় ভুগছেন কিনা। নিজে বা পরিচিত কেউ বিষণ্ণতায় ভুগলে একজন মনোবিদের শরনাপন্ন হতে ভুলবেন না। আসুন দেখে  বিষণ্ণতার কয়েকটি লক্ষণ।

    ১. সহজেই বিরক্ত হয়ে যাওয়া
    অনেকেই ভাবেন, বিষন্নতা মানেই বুঝি অত্যন্ত মন খারাপ থাকা। কখনো কখনো বিষণ্ণতায় ভুগছেন এমন কেউ আশাহীনতা ও দুঃখ বোধ না করে অত্যন্ত রাগ ও বিরক্তি অনুভব করতে পারেন। নিজের বা পরিচিত কারও বিরক্তিবোধ যদি দিন দিন বাড়তেই থাকে তবে তা অবহেলা করবেন না। নিজের ক্ষেত্রে যদি এমনটা হয় তবে নিজের অধৈর্য স্বভাব, স্ট্রেস আর কাজের চাপকে দোষারোপ করবেন না। কিছুটা সময় দিন এবং ভেবে দেখুন আপনি ডিপ্রেশনে বা বিষণ্ণতায় ভুগছেন কিনা। যদি হয়, তবে মনোবিদের পরামর্শ নিন। আর পরিচিত কারও এমন হলে তাকে ভুল না বুঝে তাকে যথাসাধ্য সাহায্য করুন।
    ২. ঘুম না হওয়া বা অতিরিক্ত ঘুম
    এক বা দুই রাত ঘুম ঠিকঠাক না হলে তা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। কিন্তু দীর্ঘদিন ধরে ইনসমনিয়া বা ঘুমহীনতায় ভুগলে সেটি নিয়ে সতর্ক হন। বিশেষ করে সারাদিন ক্লান্ত থাকার পরেও যদি রাতে ঘুম না আসে তবে তা বিষণ্ণতার লক্ষণ হতে পারে।
    এদিকে বিষণ্ণতায় ভুগলে যেমন ঘুমের সমস্যা হতে পারে, তেমনি অতিরিক্ত ঘুমও পেতে পারে। সকালে ঘুম থেকে উঠতে পারে না, আবার রাতে খুব দ্রুত ঘুম চলে আসে। এমনকি পর্যাপ্ত ঘুমের পরও দিনের বেলায় কয়েকবার ঘুম পায়।
    মোটকথা আপনার ঘুমের অভ্যাস বদলে গেলে এবং সেটা সহজে ঠিক না হলে সেটির জন্য দায়ী কারণগুলো খুঁজে বের করুন ও সমাধান করুন। নিজে বা কারও সাহায্যে না পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
    ৩. শরীরের নানা জায়গায় ব্যাথা
    কথায় বলে মন ও শরীরের সুস্থতা ওতপ্রোতভাবে জড়িত। মনের স্বাস্থ্য ঠিক না থাকলে শুরীরের স্বাস্থ্যও ঠিক থাকবে না। বিষণ্ণতায় ভুগছেন এমন অনেক রোগীই বলে বোঝাতে পারেন না এমন সব ব্যাথার কথা বলেন। যদিও বয়সের সঙ্গে সঙ্গে ব্যাথা বাড়তে পারে কিন্তু একজন সুস্থ সবল মানুষের হঠাত করে পিঠে বা কোমরে ব্যাথা, মাথাব্যাথা, পেশিতে ব্যাথা বা টান লাগা ইত্যাদি লক্ষণ দেখা দিলে তা বিষন্নতার লক্ষণ হতে পারে।
    ৪. প্রচণ্ড দুর্বল বোধ করা
    বিষণ্ণতায় ভুগলে হঠাত করে ভীষণ দুর্বল লাগতে পারে। দিনের অধিকাংশ সময় কাজ করার শক্তি না পাওয়া ও অবসন্ন লাগলে সেটি নিয়ে সচেতন হতে হবে। এমন হলে অনেকেই ভাবেন, হয়ত ঘুম কম হওয়ার কারণে কাজের অতিরিক্ত চাপে এমনটা হচ্ছে।
    কিন্তু আগের তুলনায় আপনার কাজের গতি পরীক্ষা করে দেখুন। যদি সামান্য কোন কাজ করতেও আগের তুলনায় দীর্ঘ সময় লাগে অথবা আপনি ক্লান্ত হয়ে যান তবে সেটি হতে পারে বিষন্নতার লক্ষণ। দীর্ঘদিন ধরে এমন হলে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
    ৫. তুচ্ছ কারণে অপরাধবোধ
    জীবনের সবকিছুর জন্য নিজেকে দায়ী করা কোন সুস্থ অভ্যাস নয়। যদি ছোট খাট প্রতিটি ঘটনা অথবা দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করতে থাকেন তবে আপনি হয়ত বিষন্নতায় ভুগছেন।
    অনেক বিষন্নতার রোগী আবার নিজেকে অযোগ্য ভাবেন। নিজেকে নিজেই বিচার করুন। নিজের সঙ্গে নিজেই কথা বলুন। যদি সেই কথোপকথনে নিজের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ ও সমালোচনাপ্রবন হন, তবে সেটি হয়ত বিষণ্ণতার লক্ষণ। সতর্ক হন ও সাহায্য নিন।
    ৬. বেপরোয়াভাব
    যাদের দেখলে খুব বেপরোয়া লাগে, তারাই হয়ত ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে। জুয়াখেলা, বিপদজনক যৌনাচার, যখন তখন যার তার সঙ্গে খারাপ ব্যবহার ইত্যাদি আচরণ অনেকসময় অন্য কিছু নির্দেশ করতে পারেন। হতে পারে এটা অপ্রীতিকর কোন আবেগ ঢেকে রাখার আচরণ।
    আপনি নিজে বা আপনার পরিচিত কেউ যদি সম্প্রতি হঠাত করেই বিপদজনক কোন কাজে নিজেকে জড়িত করে ফেলে তবে সেটি হতে পারে তার ভেতরে বয়ে চলা কোন ঝড়ের কারণে। দুঃখজনক ব্যাপার হল এইসব মানিয়ে নেওয়ার চেষ্টা খুবই সাময়িক এবং তা শুধুমাত্র স্বল্প সময়ের জন্য উপশম করবে। এবং সময়মত চিকিৎসা না হলে তা ভবিষ্যতে খারাপ ফল বয়ে আনতে পারে।
    ৭. মনোযোগে সমস্যা
    যদি অনেকদিন ধরে এমন হয় যে আপনি মনোযোগ দিতে পারছেন না বা কিছু করতে গেলে আপনার মন শূন্য হয়ে যাচ্ছে তবে সতর্ক হন। একইসঙ্গে বিষন্নতার রোগীরা অনেকটা ভুলোমনা হন। অনেকসময় তারা ঘরের চাবি, কাগজপত্র বা জরুরি এমন জিনিস কোথায় রেখেছেন তা মনে করতে পারেন না বা ভুলভাল জায়গায় রেখে দেন।
    যদিও আজকের ডিজিটাল বিশ্বে আমরা নানাভাবেই অমনোযোগী হতে পারি কিন্তু মনোযোগ হারানর কাজটি নিয়মিত এবং দীর্ঘসময় ধরে ঘটতে থাকলে সতর্ক হন। অনেকসময় এর সঙ্গে যোগ হতে পারে হঠাত করে মুড অর্থাৎ মানসিকতার পরিবর্তন। নিয়মিত কাজ করতে সমস্যা অনুভব করলে একজন মনোবিদের সাহায্য নিন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
    https://youtu.be/sMBR-Xy2ce8

    বিষণ্ণতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউতে আজ থেকে করোনা চিকিৎসা শুরু
    Next Article বদলে যাওয়া করোনাভাইরাসটি আসলটির চেয়েও দ্রুত ছড়ায়:গবেষণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.