Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বদভ্যাস ত্যাগের মনস্তাত্ত্বিক কৌশল
    জীবনাচরণ

    বদভ্যাস ত্যাগের মনস্তাত্ত্বিক কৌশল

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 6, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বদভ্যাস ত্যাগের মনস্তাত্ত্বিক কৌশল
    বদভ্যাস ত্যাগের মনস্তাত্ত্বিক কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    আপনি হয়তো মনে মনে খুব চাইছেন যে আপনার মাঝে থাকা কিছু বদভ্যাস বা খারাপ অভ্যাস ত্যাগ করে আপনি সুস্থ সুন্দর একটি জীবন উপভোগ করবেন। কিন্তু যথাযথ কৌশল এবং মানসিক দৃঢ়তার অভাবে সেই খারাপ অভ্যাস গুলো ত্যাগ করে উঠতে পারছেন না। আজ আমরা তেমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব যা আপনাদের এই খারাপ অভ্যাস গুলো ত্যাগ করতে সাহায্য করবে।

    বদভ্যাস ত্যাগ করা সত্যিকার অর্থে খুব একটা সহজ কাজ নয়। হতে পারে সেটি খাদ্যাভ্যাস জনিত, হতে পারে দৈনন্দিন জীবনে করা অন্য কোন কাজ বা মিথ্যা বলার মত কোন কাজ। অনেক চেষ্টার পরেও শুধুমাত্র এক মিনিটের মানসিক দুর্বলতাই আপনাকে খারাপ একটি সিদ্ধান্ত নিতে প্রেরিত করতে পারে- আপনি হয়তো ভাবতে পারেন একটি মিথ্যা কথা বললে কিছু হয়না বা মাত্র একটি সিগারেট আপনার স্বাস্থ্যের তেমন ক্ষতি করবেনা ইত্যাদি। এভাবেই খারাপ অভ্যাস ত্যাগে আপনার আপ্রাণ প্রচেষ্টা খুব সহজেই বিফলে চলে যায়।
    মনোবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী দেখা গেছে,  এমন কিছু কৌশল আছে যা একজন ব্যক্তির ইচ্ছা শক্তিকে আরও দৃঢ় করতে এবং খারাপ অভ্যাস চিরতরে ত্যাগ করতে সাহায্য করে। এই মনস্তাত্ত্বিক কৌশল গুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটি কৌশল নিয়ে আজ আলোচনা করব যা আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে।
    ১) একটি বিশেষ বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করাঃ
    যখন আপনি কোন বিষয়ে সন্দেহ প্রকাশ করবেন বা আগ্রহ প্রকাশ করবেন, আপনার মস্তিষ্ক আপনাকে সেটির প্রতি আকৃষ্ট হওয়ার বা মনযোগী হওয়ার নির্দেশনা প্রদান করবে এবং শেষ পর্যায়ে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবেন। এ সময়ে নিজেকে কোন কাজ থেকে বিরত রাখা বেশ কঠিন। এরকম পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার সব থেকে ভাল উপায় হল একটি বিশেষ বিষয়ের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করা। যেমন, ধরুন আপনি ধূমপানের মত একটি বদ অভ্যাস পরিত্যাগ করতে চাইছেন। যখন আপনার মাঝে ধূমপানের ইচ্ছা প্রবল হয় তখন আপনার মনে হতে পারে যে একবার ধূমপান করলে কিছুই হবেনা এবং এই একবার ধূমপান করলেই আপনি চূড়ান্ত মানসিক প্রশান্তি লাভ করবেন। এরকম অবস্থায় যদি আপনি আপনার মনোযোগ “ক্যানসার” নামক রোগটির উপর কেন্দ্রীভূত করেন অনেকাংশেই দেখা যাবে আপনার মাঝে ধূমপানের ইচ্ছা কমতে শুরু করবে।
    অতএব যখনই আপনার মাঝে ধূমপানের ইচ্ছা জাগবে আপনি যদি বার বার করে ক্যানসারের কথা ভাবেন আপনার মনে পড়বে যে ধূমপান আপনাকে এই কঠিন রোগটির দিকে ঠেলে দেবে এবং আপনি নিজ থেকেই ধূমপানে অনাগ্রহী বোধ করবেন। এভাবে ধূমপান না করার প্রতি আপনার মানসিক জোর বাড়বে এবং আপনি ধীরে ধীরে চিরতরে ধূমপানের মত বদ অভ্যাস ত্যাগ করতে সক্ষম হবেন।
    এভাবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একটি তাৎক্ষণিক শব্দ বা বিষয় বাছাই করে নিন যার প্রতি আপনি আপনার মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন এবং যা আপনাকে মানসিক জোর বাড়িয়ে বদ অভ্যাস ত্যাগ করতে সাহায্য করবে।
    ২) বিভিন্ন কারণ সম্বলিত একটি তালিকা প্রস্তুত করুনঃ
    আপনি হয়তো বেশ ভাল করেই বুঝতে পারছেন যে কেন আপনার বদ অভ্যাস ত্যাগ করা উচিৎ। কিন্তু সঠিক সময়ে হয়তো সেটি সঠিকভাবে পালন করতে ব্যর্থ হচ্ছেন। যেমন, ধূমপান বা অতিরিক্ত খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ জেনেও হয়তো সব সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। যখন বদ অভ্যাসটি ত্যাগ করার বিষয়ে ভাবছেন আপনার মাঝে যুক্তি কাজ করছে আর যখন সেটি পালন করতে ব্যর্থ হচ্ছেন তখন কাজ করছে মনস্তাত্ত্বিক আবেগ। যতক্ষণ না আপনি সেই কাজ গুলো করতে পারেন আপনি হয়তো বিষণ্ণ, উদাস, উদ্বিগ্ন, নিঃসঙ্গ বা অন্য কোন অস্বস্তিকর মানসিক অবস্থার সম্মুখীন হচ্ছেন এবং আপনার মনে হচ্ছে ঐ কাজটি করতে পারলেই আপনি এই মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন। এই সিদ্ধান্তহীনতা থেকে মুক্তি পাবার সব থেকে ভাল উপায় হল আপনার আবেগ এবং যুক্তির মাঝে সমন্বয় সাধন করা এবং এ লক্ষ্যে আপনি আপনার করণীয় এবং কেন করণীয় এই বিষয়গুলোর একটি তালিকা প্রস্তুত করতে পারেন। যখনই আপনার মাঝে মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে আপনি বার বার সেই তালিকাটি পড়বেন। এতে করে আপনার মাঝে পুনরায় সচেতনতা সৃষ্টি হবে যা আপনাকে সেই খারাপ কাজটি থেকে বিরত রাখবে।
    ৩) বাধা-বিপত্তি তৈরি করাঃ
    কিছু কিছু সময় খারাপ অভ্যাসগুলো বেশ সহজলভ্য হয় এবং এমন বোধ হয় যে সেগুলো যেন আমাদের উপভোগের জন্য তাদের দিকেই আমাদের ডাকছে। এরকম অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণের সব থেকে ভাল উপায় হল তাদের অপ্রাপ্য করে তোলা। যেমন, যদি আপনি ধূমপান পরিত্যাগ করতে চান, তাহলে আপনার বাসায় কখনোই সিগারেট রাখবেন না। এভাবে সিগারেটকে অপ্রাপ্য করে তুলুন এবং নিজেকে ধূমপান পরিত্যাগের সুযোগ প্রদান করুন। এভাবে অন্যান্য ক্ষেত্রেও অনাকাঙ্ক্ষিত বস্তুটি অপ্রাপ্য করে সেটি প্রাপ্তির পথে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করুন। এটি আপনাকে আপনার বদ অভ্যাস পরিত্যাগে বেশ সহায়তা করবে।
    আপনার মানসিক দৃঢ়তাই আপনাকে আপনার খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি প্রদান করতে সহায়তা করবে। কাজটি সহজ না হলেও উপরের কৌশলগুলো কাজে লাগালে আপনি অবশ্যই আপনার বদ অভ্যাসগুলো থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8
    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=19s

    বদভ্যাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমস্তিষ্কে করোনাভাইরাস যেভাবে প্রভাব ফেলে
    Next Article পুরুষের তুলনায় নারীরা অধিক মাত্রায় ডিপ্রেশনের শিকার হওয়ার কারণ কি?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.