মনোরোগ বিশেষজ্ঞ কারা?
মনোরোগ বিশেষজ্ঞ বা মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট (Psychiatrist) নামেই পরিচিত।
মনোরোগ বিশেষজ্ঞ মূলত একজন ডাক্তার। যিনি মন, মানসিকতা, মানসিক স্বাস্থ্য, মানসিক রোগ বিষয়ে বিশেষজ্ঞ।
মনোরোগ বিশেষজ্ঞ হতে হলে প্রথমেই তাঁকে MBBS বা সমমানের ডিগ্রী ধারী একজন ডাক্তার হতে হবে। তারপরেই কেবল মানসিক বিষয়ে বিশেষ প্রশিক্ষন (Training) এবং উচ্চতর ডিগ্রী (Post-Graduation) গ্রহণের যোগ্য হতে পারবে। অর্থাৎ, মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist) হওয়ার বিষয়টিকে সরল অংকে এভাবে বলা যাবে যে,
-কোনো মেডিকেল কলেজ থেকে প্রথমে MBBS পাশ করবেন; তারপর
-মানসিক স্বাস্থ্য (Psychiatry) বিষয়ে বিশেষ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিবেন,
-ভর্তি পরীক্ষা দিয়ে উচ্চতর ডিগ্রী বা (Post-Graduation) গ্রহণের যোগ্যতা অর্জন করবেন,
-নির্দিষ্ট Course শেষ করে সার্টিফিকেটধারী মনোরোগ বিশেষজ্ঞ হবেন।
বাংলাদেশের মানসিক রোগ বিশেষজ্ঞদের তালিকা সর্বশেষ (আপডেট ২০২৩)
