Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌনজীবনকে বিপর্যস্ত করে যেসব মানসিক বাধা
    যৌন স্বাস্থ্য

    যৌনজীবনকে বিপর্যস্ত করে যেসব মানসিক বাধা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 6, 2020Updated:August 18, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    অনেকেই বোঝেন না সঙ্গী-সঙ্গিনী কি চাইছেন? যৌনজীবনে এটা বড় ধরনের সমস্যা সৃষ্টির জন্যে যথেষ্ট। আবার অনেকেই প্রচণ্ড ইচ্ছা থাকলেও মুখ ফুটে বলতে পারেন না। ভুক্তভোগীদের মধ্যে ৫টি সমস্যা সাধারণভাবে দেখা যায় বলে জানান বিশেষজ্ঞরা। বিশেষ করে নারীরা এসব অন্তরায়ের শিকার হয়ে থাকেন। তারা কোনভাবেই তাদের যৌন চাহিদা নিয়ে কোনো কথাই বলতে চান না। সমস্যাগুলো জানুন এবং নিন বিশেষজ্ঞের পরামর্শ।

    ১. যদি কিছু ভেবে বসে… : এটা বড় দুশ্চিন্তার বিষয়। সঙ্গীকে নিজের যৌন চাহিদা সম্পর্কে কিছু বললে যদি সে অন্য কিছু ভেবে বসে? অথবা সঙ্গী খারাপ কোনো ধারণা পোষণ করতে পারে। অথবা এ কথাটা যদি অস্বাভাবিক কিছু হয়ে যায়? এসব নানা চিন্তায় মানসিক বাধার সম্মুখীন হন নারীরা।

    করণীয় : এসব দুশ্চিন্তা বাদ দিলে নিজের সম্পর্কে কি কি ধারণা হয় তার একটা তালিকা করা যেতে পারে। এ তালিকা অনুযায়ী নিজের যৌন আকাঙ্ক্ষা মেটানোর পরিকল্পনা করুন। সঙ্গীর সঙ্গে আলাপচারিতা বড় সমাধান দিতে পারে।

    ২. নিরাপত্তাহীনতা : যৌনতার ক্ষেত্রে নারীদের জন্যে নিরাপত্তাহীনতা সবচেয়ে বড় বিষয়। সঙ্গী হয়তো এ আহ্বানে সাড়া দেবে না। এমন একটা ভয় ঢুকে যায় মনে। আবার এমন ভয়ও কাজ করে যে, হয়তো সঙ্গীর চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এসব চিন্তা নিরাপত্তা নষ্ট করে।

    করণীয় : আগে বুঝতে হবে, ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, নাকি পুরো সম্পর্ক নিয়েই দুশ্চিন্তা কাজ করছে? যদি কেবল নিজের চিন্তা হয়, তবে ভুলগুলো নিজেই বের করার চেষ্টা করতে হবে। আর যদি সম্পর্কের মূলে নিরাপত্তাহীনতা কাজ করে তবে সঙ্গীর সঙ্গে আলোচনায় বসাটাই উত্তম কাজ হবে।

    ৩. আসলে কি চাইছেন তা পরিষ্কার নয় : অসংখ্য নারী যৌনজীবনে নিজের চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না। তারা ভেবেও পান না আসলে কি চাইছেন। এ ক্ষেত্রে অতৃপ্তি আর এলোমেলো চিন্তার শিকার হবেন।

    করণীয় : যৌন শিক্ষা বিষয়ক ভালো বইগুলো সহায়ক হতে পারে। শিক্ষামূলক সিনেমাও সাহায্য করবে।

    ৪. ‘না’ বলতে ভয় করে : অধিকাংশের ক্ষেত্রে এ সমস্যা হয়ে থাকে। তারা একান্ত মনের কথা প্রকাশ করতে ভয় পান। বেশিরভাগ ক্ষেত্রেই নিজের ইচ্ছাকেই ‘না’ বলে দেন। মনে হয়, প্রকাশ পেলে হয়তো দুজনের মাঝে তা দেয়াল তৈরি করবে।

    করণীয় : ব্যক্তিগতভাবে ‘না’ বলতে যাবেন না। অনেক ক্ষেত্রেই অবশ্য ‘না’ শব্দটা নিজের ভালো জন্যেই বলতে হয়। তবে যৌনজীবনের ক্ষেত্রে নয়। এতে নিজের বিষয় নিজের কাছে লুকানো হলে চাহিদা কখনোই পূরণ হবে না।

    ৫. যা করা উচিত বলে মনে হয় তাই করছেন : সামাজিকভাবে আমাদের যৌনজীবনটাকে উপভোগ করার উপায়গুলো সীমাবদ্ধ। যৌনকর্মের পদ্ধতিটাও সবার কাছে একইরকম। এ বিষয়ে পুরুষরাই শুরু ও শেষ করেন। তাই নারীদের চাহিদা তাদের মনেই থেকে যায়।

    করণীয় : যৌনতা মানেই দৈহিক মিলন নয়। এর আগেও অনেক কিছু থাকতে পারে। এ বিষয়ে সঙ্গীর সঙ্গে আলাপ করে নিন। এ বিষয়ে দুজনকেই সৃষ্টিশীল হতে হবে। অন্তরঙ্গতা বা ভালোবাসা জ্ঞাপনের ভূমিকা কোনো অংশে কম নয়। এগুলো পার্টনারকে বোঝানো সঙ্গিনীর দায়িত্বের মধ্যে পড়ে।

    সূত্র : ফক্স নিউজ

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাকালে শিশুকে বুকের দুধ পান করানোর ক্ষেত্রে সতর্কতা
    Next Article শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি: অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব এর সাক্ষাৎকার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.