Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌনতা শুধু বংশবিস্তারের জন্য নয়
    যৌন স্বাস্থ্য

    যৌনতা শুধু বংশবিস্তারের জন্য নয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 11, 2020Updated:August 18, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌনতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    যৌনতা শুধু বংশবিস্তারের জন্য নয়। অনেকে যৌনবিজ্ঞান না বলে প্রজনন বিজ্ঞান বলতে পছন্দ করেন। প্রজনন বিষয়টি মূলত প্রজন্মের জন্ম ও বিস্তারের সাথে সম্পর্কয্ক্তু।

    যৌনতা বা যৌনক্রিয়া শুধু বংশবিস্তারের প্রয়োজনেই যদি হতো, তবে সন্তান আর শারিরীক মিলনের সংখ্যা সমান হতে পারতো।যৌনতা বিষয়টি অবশ্যই আরো বেশি কিছু, যা প্রতিদিনের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্টভাবে জড়িত।

    সহজ কথায় বলতে গেলে, যৌনক্রিয়া বা কার্যক্রম মানুষের আনন্দ, তৃপ্তি, স্বাচ্ছন্দ ও বিনোদন প্রক্রিয়ার একটি প্রকৃতিজাত অংশ। বিষয়টি প্রতিক্রিয়া হিসেবেও দেখা যায়। নির্দিষ্ট বয়সের পর এই প্রবণতাকে চেপে রাখলে মানুষের ভিতর ভিন্ন এক ধরনের এনজাইটি বা অস্থিরতা তৈরি হয়। তাই যৌনতার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, যৌনক্রিয়াও চলে আসে।

    যৌনক্রিয়া তখন মানুষের নির্দিষ্ট সেই অস্থিরতাকে কমিয়ে আনে এবং আনন্দ দিতে সহায়ক হয়।

    যৌনক্রিয়ার নির্দিষ্ট কিছু উপকারিতা:

    সুস্থ্য ও স্বাভাবিক যৌনতা প্রতিদিনের জীবনে সুনির্দিষ্টভাবে কিছু ভূমিকা রাখে। শারিরীক, মানসিক এমনকি সামাজিক জীবনে এর প্রত্যক্ষ অবদান আছে। যেমন-

    • সুস্থ্য যৌনানুভূতি নারী ও পুরুষ (যৌনসংগীর), দুজনের মধ্যে অন্তরঙ্গতা বাড়ায়। যা দুজনেরই স্বাস্থ্য ও সাধারণ জীবন বোধকে উন্নত করে।
    • স্বাভাবিক ও স্বচ্ছন্দ যৌনসম্পর্ক মানসিক চাপ থেকে মুক্ত রাখতে সাহায্য করে।
    • শরীরে Immunoglobulin A (Ig A) বাড়ায় এবং এর মাধ্যমে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
    • Cardiovascular System (CVS), হৃদক্রিয়ায় স্থিতি আনে এবং সেই সাথে Blood pressure (BP) নিয়ন্ত্রণে রাখে।
    • আত্মবিশ্বাস (Self-esteem) বাড়ায়, সেই সাথে মনের মধ্যে সুখী (happiness) থাকার একটা অনুভূতি দেয়।
    • Oxytocin নামের এক ধরনের হরমোন নিসৃত হয় যা শরীরের বিভিন্ন রকমের ব্যথা নিরোধক হিসেবে কাজ করে।
    • পুরুষদের ক্ষেত্রে প্রাস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়।
    • কটি দেশীয় বা pelvic muscles এর শক্তি বাড়ায় এবং বয়সকালেও চলাফেরাতে সাহায্য করে।
    • যৌনানুভূতি ভালো ঘুমের জন্য সাহায্য করে।
    • যেকোনো রকমের গন্ধের অনুভূতিকে তীব্র করে।
    • বয়সের সাথে সাথে মুত্রথলির নিয়ন্ত্রণ ধরে রাখে।
    • স্কিনের বা চামড়ার লাবন্যতা বাড়াতে সাহায্য করে।
    • শরীরের বিভিন্ন অংশের মাংস পেশীর স্বাভাবিক সংবেদনশীলতাকে ধরে রাখে।
    • পুরুষ কিংবা মহিলা দুজনেরই স্বাভাবিক হরমোন নিঃস্বরনে সামঞ্জস্যতা বজায় রাখে।
    • প্রয়োজনীয় ক্যালোরি ব্যবহার করে শরীরের স্বাভাবিক ওজন ধরে রাখতে সাহায্য করে।
    • স্বাভাবিক যৌনসম্পর্ক মানুষকে বেশি সময় ধরে সক্রিয় রাখতে সাহায্য করে।

    এছাড়া, সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, যে সমস্ত মহিলাদের স্তন বা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাঁদের স্বাভাবিক যৌনজীবন চলতে থাকলে (experience of orgasm) অন্যদের থেকে আগে সমস্যা দূর হতে সাহায্য করে। অনেক মহিলাদের মাসিকের সময় যে ব্যথা হয়, সেটাও কমে যায়। সেইসাথে মাথা ব্যথাও কমে। স্বাভাবিক যৌন সম্পর্ক শরীরে endorphins নামের এক ধরনের কেমিকেল নিঃস্বরন করায়, যা মানুষের বিরক্তি বোধ (irritability) কমায় এবং সেই সাথে এক ধরনের প্রসন্নতার (feeling of relaxation) অনুভূতি দেয়।

    অতএব, এটা স্পষ্ট যে, সুস্থ যৌনস্বাস্থ্য মানুষের প্রতিদিনের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। একই সাথে এটাও মনে করতে হবে, অসম্পূর্ণ বা অসুখী যৌনতা মানুষের দৈনন্দিন জীবনে ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া ঘটে বা ঘটতে পারে। শারিরীর মানসিক ও সামাজিক জীবনে বিভিন্ন রকমের দুর্ভোগ তৈরি করাসহ কলহ তৈরি করতে পারে। যৌনরোগ বা যৌনসমস্যা সংসার ভেঙে যাবার একটি বড় কারণ।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির জন্য ফুসফুসের ব্যায়াম
    Next Article আইইডিসিআর জরিপ: ঢাকা শহরের ৯ শতাংশ মানুষ করোনা আক্রান্ত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.