Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ARDS – করোনার একটি জটিলতা
    বিশেষজ্ঞের মতামত

    ARDS – করোনার একটি জটিলতা

    ডা. রাজীব কুমার সাহাBy ডা. রাজীব কুমার সাহাJuly 12, 2020Updated:September 14, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ARDS - করোনার একটি জটিলতা
    ARDS - করোনার একটি জটিলতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পঁয়তাল্লিশ বয়সের একজন ভদ্রলোক হাসপাতালে ভর্তি হলেন শ্বাসকষ্ট নিয়ে। তিনি জ্বরে ভুগছিলেন দশ দিন যাবত। ছয় দিন আগে থেকে তার শুকনো কাশি শুরু হয়। এর জন্যে তিনি সাধারণ মেডিসিনও খেয়েছেন। সমস্যা না কমার কারণে তিনি চিকিৎসকের নিকট যান। চিকিৎসক সেই ভদ্রলোকের কভিড টেস্ট করান। টেস্ট পজিটিভ। তার বুকের এক্সরে’তেও নিউমোনিয়া পাওয়া যায়। শ্বাসকষ্ট বাড়ার কারণে তিনি হাসপাতালে ভর্তি হলেন।

    ভর্তির সময় তার অক্সিজেন স্যাচুরেশন ছিলো ৮৪%. চিকিৎসক মিনিটে চার লিটার অক্সিজেন দিয়ে চিকিৎসা শুরু করলেন। সাথে ভালো এন্টিবায়োটিক এবং এন্টি থ্রমবোটিক মেডিসিনসহ নানা ধরনের মেডিসিন শুরু করলেন। অক্সিজেন স্যাচুরেশন খুব একটা না বাড়াতে চিকিৎসক অক্সিজেনের পরিমাণ বাড়াতে শুরু করলেন। মিনিটে ছয় লিটার তারপর মিনিটে দশ লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া হলো। কিন্তু অক্সিজেন স্যাচুরেশন বাড়ছিলো না। চিকিৎসক আর্জেন্ট বুকের এক্সরে করে দেখলেন বুকের দুই পাশই সাদা হয়ে আসছে। চিকিৎসক আর দেরি না করে তাকে আই সি ইউ তে রেফার্ড করলেন।

    আমরা এই কন্ডিশনটিকে বলে থাকি ARDS অর্থাৎ Acute Respiratory Distress Syndrome. ARDS অর্থাৎ Acute Respiratory Distress syndrome হলো এমন একটি জটিলতা যেখানে ফুসফুসের কার্যক্ষমতা এতটাই কমে যায় যে তা শরীরের অন্যান্য অংগগুলোতে অক্সিজেন সরবরাহে ব্যার্থ হয়। যার ফলে শরীরে শরীরে তীব্র অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। অক্সিজেনের স্বল্পতার কারনে এক দিকে Respiratory Failure অর্থাৎ ফুসফুসের কার্য অক্ষমতা দেখা দেয়, অপরদিকে শরীরের অন্যান্য অংগগুলো যেমন কিডনি, হার্ট, মস্তিষ্কেরও কার্যক্ষমতা কমতে থাকে।

    ARDS নামক জটিলতা কি কারণে এবং কেন হয় সেটার ব্যাপারে অনেক মতবাদ আছে। তারমধ্যে, গবেষণায় দেখা গেছে কিছু কিছু নিউমোনিয়ার জটিলতার ফলে ARDS হয়ে থাকে। উল্লেখযোগ্য বিষয় হলো SARS-COV-2 অর্থাৎ করোনা ভাইরাস দিয়েও ARDS নামক জটিলতা দেখা যাচ্ছে, যা কিনা কভিড-১৯ রোগীদের মৃত্যুর অন্যতম কারন। কভিড-১৯ এ আক্রান্ত যেসকল রোগীদের প্রচন্ড শ্বাসকষ্ট থাকে তাদের ব্যাপারে আমারা চিন্তা করে থাকি ARDS নিয়ে। এধরনের রোগীদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে যা কিনা আমরা পালস অক্সিমিটার নামক একটি ছোট মেশিন দিয়েই দেখতে পারি।

    ARDS এর ক্ষেত্রে আরো একটা ঘটনা লক্ষ্য করা যায়, তা হলো রোগীদের অক্সিজেনের ডিমান্ড সময়ের সাথে বাড়তে থাকে। অর্থাৎ রোগীদের যতই অক্সিজেন দেখা হোক না কেন তাদের অক্সিজেনের মাত্রা স্বাভাবিকে আনা কষ্টকর হয়ে পড়ে। ARDS জটিলতা নির্ণয়ের জন্য আমরা সাধারণত রক্তের অক্সিজেনের পরিমাণ মেপে থাকি। তাছাড়া বুকের এক্সরে এবং সিটি স্ক্যান নামক পরীক্ষা করে থাকি। এই পরীক্ষায় বুকের দুই পাশের অনেক এলাকা জুড়ে সাদা হয়ে যায়। আমরা কোন রোগীর ARDS ধারণা করা মাত্রই অনেক বেশি সাবধান হয়ে যাই। রোগীকে অক্সিজেন দেয়া শুরু করি। রোগীর জন্য আই সি ইউ ব্যাবস্থা করে থাকি। যেহেতু ARDS এর রোগীদের ফুসফুসের কার্যক্ষমতা দ্রুত কমতে থাকে তাই এধরনের জন্য কৃত্তিম শ্বাসপ্রশ্বাসের ব্যাবস্থা করে থাকি অর্থাৎ ভেন্টিলেটর। ভেন্টিলেটরের মাধ্যমে অনেক বেশী পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হয়ে থাকে।

    আমেরিকার একটি গবেষণায় দেখা গেছে যেসকল কভিড-১৯ রোগীদের ভেন্টিলেটর সাপোর্ট লেগেছে তাদের প্রায় ৮৮% রোগী মৃত্যুবরণ করেছে। এর অর্থ হলো ARDS নামক জটিলতায় আমরা যতই অক্সিজেন দেই না কেন, যতই আই সি ইউ বানাই না কেন মৃত্যর ঝুঁকি অনেক বেশি। তাই আমাদের আগে থেকেই অনেক সতর্ক হতে হবে। রোগের সংক্রমণ রোধ করতে হবে। সন্দেহজনক রোগীদের যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করে সবার থেকে আদালা করতে হবে। যাদের কভিড-১৯ পজিটিভ তাদেরও দেরী না করে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হবে। যাদের প্রয়োজন তাদের হাসপাতালে ভর্তি করতে হবে। সবার মাঝে সচেতনতা আরো বাড়াতে হবে।

    সবশেষে বলতে চাই, কভিড-১৯ থেকে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনাকেই দ্বায়িত্বশীল হতে হবে। সচেতন হোন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা থেকে সেরে ওঠার পর চ্যালেঞ্জগুলো কী?
    Next Article কোয়ারেন্টিনে মানুষ ‘উদ্ভট স্বপ্ন’ দেখছে কেন?
    ডা. রাজীব কুমার সাহা

    এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এমআরসিপি( ইউকে), এমডি(চেস্ট)। কনসালটেন্ট - মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগ, আজগর আলী হাসপাতাল।

    Related Posts

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022

    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়

    March 1, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.