Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা স্থায়ী নয়: গবেষণা
    বিশ্ব পরিস্থিতি

    মানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা স্থায়ী নয়: গবেষণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 15, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    হার্ড ইমিউনিটি গড়ে উঠলে নাকি রুখে দেওয়া যাবে করোনাকে। বিপুল সংক্রমণ ঘটিয়ে এক সময় নিজের ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে পড়বে ভাইরাস। কিন্তু সেই আশার আলোয় যেন পর্দা টেনে দিলেন লন্ডনের কিংস কলেজের এক দল গবেষক। তাঁদের দাবি, করোনা রোগী সুস্থ হয়ে উঠলেও, কয়েক মাসেই কমে যেতে পারে তাঁদের প্রতিরোধ ক্ষমতা। তার ফলে, ফের তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার কিংস কলেজের ওই গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। আর তাতেই উঠে এসেছে নতুন এই আশঙ্কার কথা।গবেষকরা বলছেন, সরকার কী ভাবে এই অতিমারিকে দমন করছে তাই এখন ‘গুরুত্বপূর্ণ’ বিষয়।

    কী ভাবে এমন একটি সিদ্ধান্তে এলেন কিংস কলেজের গবেষকরা? তাঁদের উদ্দেশ্য ছিল, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কী ভাবে সাড়া দিচ্ছে এবং কী ভাবে সময়ের সঙ্গে তা পরিবর্তিত হচ্ছে তা খতিয়ে দেখা। এ জন্য  ৯০ জন করোনা রোগীর উপরে একটি ধারাবাহিক পরীক্ষা চালান তাঁরা। রক্তপরীক্ষায় দেখা গিয়েছে, সংক্রমিত হওয়ার প্রথম কয়েক সপ্তাহ পর ৬০ শতাংশ রোগীর দেহে প্রতিরোধ ক্ষমতা বেশ কার্যকর থাকে। কিন্তু এর পরেই প্রতিরোধ ক্ষমতার অবক্ষয় শুরু হয়। ৩ মাস পর দেখা যায়, করোনাভাইরাসের বিরুদ্ধে শরীরে বিপুল পরিমাণ অ্যান্টিবডির ওই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছেন মাত্র ১৬.৭ শতাংশ রোগী। অর্থাৎ ৯০ দিন পর বহু রোগীর শরীরেই অ্যান্টিবডির আর হদিস মেলেনি।

    মানুষের দেহে ভাইরাসের মতো কোনও ‘শত্রু’ প্রবেশ করলে তাকে দ্রুত খুঁজে বের করে খতম করে ফেলে শরীর। এই প্রক্রিয়ায় যে প্রোটিন তৈরি হয় তাকেই বলা হয় অ্যান্টিবডি। ওই আন্টিবডিই ‘অনুপ্রবেশকারী’দের বিরুদ্ধে ‘সেনাবাহিনী’র মতো লড়াই করে। শরীরে যত ক্ষণ বিপুল অ্যান্টিবডি থাকে তত ক্ষণ সংক্রমণ এড়ানোও সম্ভব হয়। ওই গবেষণা বলছে, করোনার হামলা থেকে সুস্থ হয়ে উঠলেও, মানুষের শরীরে তার প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্ব কয়েক মাসের বেশি নয়।

    তবে কি করোনা নিয়ে আশঙ্কা এবং আতঙ্কের এই প্রহর কখনই কাটবে না? গবেষকরা বলছেন, ওই অতিমারির পরের ধাপকে আটকে দেওয়ার জন্য সরকার কী কী পদক্ষেপ করছে তা গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তাঁরা করোনার টিকা নিয়ে গবেষণার বিষয়টিও তুলে ধরেছেন। ব্রিটেনেরই ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার অঙ্কোলজির অধ্যাপক লরেন্স ইয়ংয়ের মতে, ‘‘এটা একটা খুবই গুরুত্বপূর্ণ গবেষণা যেটা সার্স কোভ ২-র বিরুদ্ধে অ্যান্টিবডির ভূমিকা বোঝাতে শুরু করেছে।’’ করোনার বিরুদ্ধে কার্যকর টিকা তৈরি করতে এই গবেষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা রোগীর হ্যালুসিনেশন হতে পারে?
    Next Article মনের খবর ও স্কয়ার ফার্মার আয়োজনে লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.