Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের খবর ও স্কয়ার ফার্মার আয়োজনে লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত
    কার্যক্রম

    মনের খবর ও স্কয়ার ফার্মার আয়োজনে লাইভ ওয়েবিনার অনুষ্ঠিত

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 15, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনার উপসর্গ দেখা দিলে অনেকেই চিকিৎসকের কাছে আসতে চান না, টেস্ট করাতেও চান না অনেকে। এর পেছনে কুসংস্কার এবং সামাজিক দৃষ্টিভঙ্গি বড় বাধা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষকে আশস্ত করতে হবে, ভুল ধারণা দূর করতে হবে এবং চিকিৎসা পেতে হয়রানি দূর করতে হবে বলে মনে করেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

    গতকাল (১৪ জুলাই) মানসিক স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন মনের খবর ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড আয়োজিত Psychosocial  Analysis & Management in Covid 19 র্শীষক ওয়েবিনারে তারা এসব কথা বলেন।

    ওয়েবিনার এর স্পীকার ডা. মুনীম রেজা করোনায় স্বজন হারানো একটি পরিবারের মানসিক অবস্থাসহ পারিপার্শ্বিক বিষয়ে আলোকপাত করেন। এ বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ করেন ওয়েবিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞগণ।

    মনের খবর সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব এ সভাপতিত্বে ওয়েবিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর সাবেক দুই পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. আনোয়ারা বেগম, পাবনা মানসিক হাসপাতাল এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক এবং নাট্যব্যক্তিত্ব ও মনের খবর উপদেষ্টা মামুনুর রশীদ।

    অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক বলেন, “করোনা বিষয়ে মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে বেশি বেশি ইতবাচক প্রচারণা চালাতে হবে। জনসাধারণকে বোঝাতে হবে যে এটা অন্যান্য রোগের মতই এবং চিকিৎসায় বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে যায়।” কুসংস্কারের পেছেন করোনা সংক্রান্ত সঠিক তথ্য উপস্থাপনের ব্যর্থতাকে দায়ী করেন তিনি।

    পরিবারের কাউকে হারানোর শোক কাটিয়ে ওঠা সর্ম্পকে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে। অনেক নেগেটিভ চিন্তা থেকে সুইসাইডাল চিন্তা চলে আসে। সুইসাইডাল অবস্থা থেকে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ করে পরবর্তী শোক কাটিয়ে উঠার জন্য ধর্মীয় অনুশাসনের দিকে ধাবিত করার চেষ্টা করা যেতে পারে। এছাড়া মৃত্যুকে ইতিবাচকভাবে দেখলে স্বাভাবিক জীবনে ফিরে আসা সহজ হয় বলে জানান তিনি।

    শুরুর দিকে করোনা নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা বা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল না, তখন ডাক্তাররাও এড়িয়ে চলছিল আর তখন থেকেই মিডিয়া নানান নেগেটিভ জিনিসই বেশি করে তুলে ধরেছে, যার কারণে মানুষের মধ্যে ভিন্ন ধারণা সৃষ্টি হয়েছে । নেতিবাচক সংবাদ এর পরিবর্তে বেশি বেশি পরিমানে ইতবাচক সংবাদ পরিবেশনের প্রতি আহ্বান জানান করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. মোহিত কামাল।

    করোনায় আক্রান্ত হওয়ার আশংকা কিংবা ভয় থেকে মুক্তি পাওয়ার প্রসঙ্গে বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, মার্চের দিকে WHO বলেছিলেন কোভিড ১৯ এর সময়ে এবং পরবর্তী সময়ের মানসিক অবস্থা, দৈনন্দিন অবস্থা আগের মত থাকবে না। কোভিডের ক্ষেত্রে ভয় স্বাভাবিক থেকে একটু ভিন্ন। আর এ ভয় থেকে বিষণ্ণতা বাড়ছে, সুইসাইড করছে। যেকোন দুর্যোগ পরবর্তীতে মানুষ মানসিকভাবে আক্রান্ত হয়। এক্ষেত্রে আক্রান্ত হলেই কারো না কারো সাহায্যের প্রয়োজন। অনেকেই ফ্রন্টলাইন থেকে কাজ করছে, কিভাবে সাহায্য পেতে পারে। সাধারণ মানুষদের যাতে সাহায্য করতে পারি, আমরা সেই চেষ্টাই করছি।

    অধ্যাপক ডা. আনোয়ারা বেগম বলেন, পরিবারের কেউ মারা গেলেই গিল্টিং ফিলিং হবেই, এটা স্বাভাবিক। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াতে মেনে নিতে পারছেনা , অনেকে নিজেকে দায়ী করছেন। একা একা শোক পালন করাতে মানসিকভাবে ভেঙে পড়ছেন অনেকে। যদি শোকটা সবার সাথে ভাগাভাগি করা যেত তহলে ভালো হত, কিন্তু তা হচ্ছে না। যার ফলে বিষণ্ণতা সহ নানা মানসিক সমস্যা  বাড়ছে। মানুষ তার অর্জিত গুণাবলি হারিয়ে ফেলছে। জীবনের আশংকা দেখা দিলে মানবিক গুণাবলি হ্রাস পায়। যখন কোভিডের ভ্যাকসিন, ঔষধ আসবে তখন হয়তো এই মানবিক গুনাবলি আবার ফিরে আসবে।

    মতামত ব্যক্ত করতে গিয়ে মামুনুর রশীদ বলেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থাতেই ভুল।যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলিত করে রাখা হয়েছে আমাদের দেশে যুগের পর যুগ। মিডিয়াকে দায়িত্বশীল হতে হবে। করোনা আক্রান্তের কোন কোন বিষয়গুলো প্রচার করতে হবে সে ব্যাপারে সচেতন হতে হবে, শুধু সমস্যার স্টোরি না ছাপিয়ে সাফল্যের স্টোরিও ছাপাতে হবে। একটা সম্পূর্ণ গাইডলাইন আনতে হবে। মানসিক শক্তি দিয়ে যাতে ওভারকাম করতে পারি সেদিক দিয়ে জোর দিতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফার লোভ পরিহারের প্রতিও আহ্বান জানান তিনি।

    ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি’র সঞ্চলনায় ওয়েবিনারে স্কয়ার ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড এর জেনারেল ম্যানেজার (সেলস) মাহমুদুর রহমান ভূঁইয়া এবং ডা. রুবায়েত আদনান উপস্থিত ছিলেন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা স্থায়ী নয়: গবেষণা
    Next Article অনলাইনে যৌন হয়রানী বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবিনার আজ রাতে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.