Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাস্ক পরলে করোনার ঝুঁকি ৬৫ ভাগ কমে: গবেষণা
    বিশ্ব পরিস্থিতি

    মাস্ক পরলে করোনার ঝুঁকি ৬৫ ভাগ কমে: গবেষণা

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরJuly 16, 2020No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অসুস্থ না হলে মাস্ক পরার প্রয়োজন নেই:ডব্লিউএইচও
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মুখে মাস্ক পরলে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি শতকরা ৬৫ ভাগ পর্যন্ত কমে যায় বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস চিলড্রেনস হাসপাতালের এক গবেষণায় এ তথ্য মিলেছে।

    এর আগে গবেষকরা মনে করতেন, আক্রান্ত ব্যক্তির মুখে মাস্ক থাকলে তা কেবল আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, মুখে মাস্ক পরলে তা আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমণ ছড়াতে যেমন ভূমিকা রাখে, তেমনি মাস্ক পরলে সুস্থ ব্যক্তিরাও সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন।

    মাস্কের মতোই সামাজিক দূরত্ব মেনে চলার বিধানও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে খুবই কার্যকরী এক পদ্ধতি বলে প্রমাণিত হয়েছে। গবেষকরা বলছেন, সামাজিক দূরত্বের এই নিয়ম করোনা ভাইরাসের ঝুঁকি ৯০ ভাগ পর্যন্ত কমাতে পারে। বিজ্ঞানীদের মতে, করোনা ভাইরাসে সংক্রমণ রোধে এই দুইটি নিয়ম ভালোভাবে মেনে চললেই করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি অনেকাংশে কমানো যায়। মূলত আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি-কাশি দেয় কিংবা কথা বলে; তখন তার থেকে ‘ড্রপলেট’ বাতাসে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তি মাস্ক পরা থাকলে এই ধরনের ড্রপলেট যেমন ছড়াতে পারে না তেমনি অন্যরা মাস্ক পরা থাকলে এই ড্রপলেটের মাধ্যমে সংক্রমিতও হয় না। আর সামাজিক দূরত্ব মেনে চললেও এই ধরনের ড্রপলেট থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া সম্ভব।

    ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস চিলড্রেনস হাসপাতালের গবেষক ড. ডিন ব্লুমবার্গ বলেন, যারা বলে থাকেন যে তাদের মাস্কের ওপর বিশ্বাস নেই, তারা মূলত বিজ্ঞানের তথ্য প্রমাণের ওপরই অবিশ্বাস করছেন। এটা মধ্যাকর্ষণ শক্তিকে অবিশ্বাস করার মতোই একটা বিষয়।

    গবেষকরা বলছেন, একাধিক গবেষণায় দেখা গেছে, শ্বাসপ্রশ্বাসের ড্রপলেটের ক্ষুদ্র সংস্করণ বা অ্যারোসল কণা দীর্ঘসময় বাতাসে ভেসে থাকতে পারে। এটি কয়েক মিটার পর্যন্ত ভেসে যেতে পারে। এটি যেসব ঘরে আলো-বাতাস কম বা বিভিন্ন যানবাহনের আবদ্ধ জায়গায় বেশি মারাত্মক হতে পারে। এমনকি এসব জায়গায় ১ দশমিক আট মিটার পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞান এবং পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক লিডিয়া মোরাউসকা বলেন, করোনা ভাইরাসে বাতাসে ভেসে বেড়ানোর বিষয়টি শতভাগ নিশ্চিত।

    ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস চিলড্রেনস হাসপাতালের আরেক জন অধ্যাপক ড. উইলিয়াম রিসটেনপার্ট বলেন, বদ্ধ ঘরে কয়েক ঘণ্টা পর্যন্ত জীবিত থেকে বাতাসে ভেসে বেড়াতে পারে করোনা ভাইরাস। এ কারণে বদ্ধপরিবেশ এড়িয়ে চলা উচিত। তবে অনেক ক্ষেত্রেই মুখে মাস্ক পরা থাকলে এ ধরনের পরিবেশেও ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

    সূত্র: https://www.dailymail.co.uk/health/article-8503445/Wearing-face-mask-decreases-risk-infected-coronavirus-risk-65.html

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅনলাইনে যৌন হয়রানী বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবিনার আজ রাতে
    Next Article চেম্বারে সরাসরি রোগী দেখছেন অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022

    করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় শীর্ষে বাংলাদেশ

    February 16, 2022

    করোনার নতুন ধরন ডেল্টাক্রনঃ বাড়ছে আতঙ্ক

    January 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.