Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » লকডাউনে সন্তানদের যা শেখাতে পারেন
    টিপস্

    লকডাউনে সন্তানদের যা শেখাতে পারেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 20, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তান হতাশাগ্রস্ত কিনা বুঝবেন যেভাবে
    সন্তান হতাশাগ্রস্ত কিনা বুঝবেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দেশব্যপি বেশ কিছুদিন আগ থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা রয়েছে। ফলে ঘরেই সময় কাটছে শিক্ষার্থীদের। প্রাথমিক স্কুলের শিশুদের ঘরে পড়তে বসাতে গিয়ে হয়ত অনেক বাবা-মাই হিমশিম খাচ্ছেন।

    লকডাউন’য়ের কারণে বাইরে আড্ডা নেই, ঘুরতে যাওয়া নেই, নেই খেলতে যাওয়ার উপায়। তবে এই সময়টাকে কাজে লাগিয়ে বাবা-মায়েরাও পারেন তাদের সন্তানকে ঘরের টুকিটাকি কাজ শেখাতে। ভবিষ্যত জীবনের জন্য তাদের প্রস্তুত করতে।

    পরিবার-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হল এমন কিছু কাজ সম্পর্কে।

    মজা করে বই পড়া:  ক্লাস, কোচিং, প্রাইভেট, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট ইত্যাদির চাপে সব পর্যায়ের শিক্ষার্থীদেরই ব্যতিব্যস্ত থাকতে হয়। তার মধ্যে স্মার্টফোন, সোশাল মিডিয়াসহ বিভিন্ন ডিজিটাল মিডিয়া ক্রমেই মানুষকে বই পড়া থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের খুব কম সংখ্যকই নিজের ভালোলাগা থেকে বই পড়ে, যা পড়ে তা বাধ্য হয়ে।

    তবে ‘লকডাউন’য়ের এই অফুরন্ত সময়ে স্মার্টফোনে সোশাল মিডিয়ায় স্ক্রল না করে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। বাবা-মা কিংবা যে কেউ পরিবারের কিশোর-কিশোরীদের বই পড়তে উৎসাহীত করতে পারেন, জ্ঞান ও বিনোদনের এই বিশাল জগতের সঙ্গে তাদের পরিচয় করান। যেসব বিষয়ে তাদের আগ্রহ, সেবিষয়ক ভালো একটা বই তাদের খুঁজে পেতে সাহায্য করুন।

    সময় ব্যবস্থাপনা: শিক্ষার্থীর বেশিরভাগ দিনই কাটে পড়াশোনার ব্যস্ততায়। তবে এখন তাদের সময় যেমন অফুরন্ত তেমনি সময়ানুবর্তীতার যে অভ্যাস হয়েছিল তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও বেশি। তাই চাপে পড়ে নয়, সেচ্ছায় সময়ের মুল্য দেওয়া, সময়ের কাজ সময়ে করা, অলস সময় কাটানোর লোভনীয় হাতছানি ভুলে কাজে মনযোগী হওয়া ইত্যাদির অনুশীলন করার এখনই শ্রেষ্ঠ সুযোগ। বাবা-মা কিংবা নিজের উৎসাহেই কিশোর-কিশোরীদের উচিত দৈনন্দিন জীবনের রুটিন বানানো। ঘুম, খাওয়া, পড়াশোনা, ঘর গোছানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিনোদন সবকিছুর জন্য সময় বরাদ্দ থাকবে এই রুটিনে। আর আপাতদৃষ্টিতে সেটা মেনে চলা অপ্রয়োজনীয় মনে হলেও তা মানতে হবে।

    গৃহ পরিচালনায় হাতেখড়ি: পরিণত বয়সে আপনার সন্তানকেই একসময় নিজের ঘরের দায়িত্ব নিতে হবে, যার হাতেখড়ি হতে পারে এখনই। রান্না করা, ঘর গোছানো ছাড়াও আর অনেক দায়িত্ব একজন গৃহ পরিচালকের নিতে হয়। সংসারে কোন জিনিষগুলো নিত্য ব্যবহার্য ও আবশ্যক, সেগুলোর খরচ কেমন, সেই খরচ সামলানোর কতটুকু সামর্থ্য তার আছে ইত্যাদি বিষয় জানতে হবে।

    শুরুটা হতে পারে এক সপ্তাহের তিন বেলার খাবার পরিচালনার মাধ্যমে। সংসার খরচের বাজেট করতে দিতে পারেন, বাজারের সিদ্ধান্ত তার কাঁধে দিতে পারেন। নতুন এই দায়িত্ব সন্তানের জন্যও একটা আনন্দের বিষয় হতে পারে।

    হতাশা সামলানো: জীবনের প্রতিটি পর্যায়েই কমবেশি হতাশা উঁকি দিয়ে যায়। আর বর্তমান পরিস্থিতিতে হতাশা ছেয়ে আছে প্রতিটি পরিবারকেই। এসব হতাশায় পরিবারের কিশোর-কিশোরীরা হতাশাগ্রস্ত হতেই পারে। আবার বড়দের সাহায্যে এই হতাশাকে হাসিমুখে মোকাবেলা করাও শেখা যেতে পারে এই সময়ে। যে বিষয়টি নিয়ে যারা হতাশ তার বিকল্প খুঁজে বের করতে শেখান, হতাশার মাঝেও আশার আলো দেখতে শেখান।

    গাড়ির যত্ন নেওয়া: যাদের ব্যক্তিগত যানবাহন যেমন- গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি আছে তাদের জন্য এই সময়টা শিক্ষণীয় এবং আনন্দের হতে পারে। গ্যারেজের ভেতরে থেকেই কিশোরী-কিশোরীদের সেগুলো চালানো শেখানো যেতে পারে। সেই সঙ্গে সেগুলোর কীভাবে যত্ন নিতে হয়, টুকিটাকি মেরামতের কাজ ইত্যাদি নিজে যতটুকু জানেন ততটুকুই পরিবারের কিশোর-কিশোরীদের শেখান। এতে আপনাদের মধ্যকার সম্পর্ক জোরদার হবে, নতুন কিছু শেখাও হবে।

    অর্থ ব্যবস্থাপনা: পরিবারিক আর্থিক সাহায্যের ছায়া থেকে বেরিয়ে সব সন্তানকেই একদিন সংগ্রামের পথ বেছে নিতে হবে। তবে সেদিন যেন সে হোঁচট না খায় এবং আপনার কষ্টার্জীত অর্থ যেন অপচয় না হয় সেই লক্ষ্যে তাদের শেখাতে পারেন অর্থের সঠিক ব্যবস্থাপনা।

    উপার্জন যত বেশিই হোক, দিনের পর দিন সংসারের খরচ নির্ভেজালে বয়ে নিয়ে বেড়ানো কখনই সহজ কাজ হয় না। আর তার জন্য পরিবারের ছোটদের প্রস্তুত করাটা গুরুত্বপূর্ণ।

    ঘর গোছানো: প্রতিটি মায়েরই সন্তানের ওপর থাকা সাধারণ অভিযোগ হল ঘর না গোছানো। আর এখন যখন সবাই ঘরবন্দী, তাদের ঘর গোছানোর অভ্যাসে গড়ে তোলার এর থেকে ভালো সময় আর হয়না। তাদের পুরানো কাপড় আলাদা করাতে পারেন তাদেরকে দিয়েই, যা সুবিধাবঞ্চিতদের দান করা যেতে পারে। নিজের ঘরটা জীবাণু মুক্ত করার দায়িত্ব দিতে পারেন তাদের ঘাড়েই, সম্ভব হলে পুরো বাসা।

    জরুরি অবস্থা সামলানো: ঘরের খুঁটিনাটি কাজ জানা উচিত কিশোর-কিশোরীদেরও। যেমন- বিদ্যুতের ‘মেইন সুইট’ বন্ধ ও চালু করা, লাইট বদলানো, সাধারণ ক্ষত ড্রেসিং করা, বিদ্যুৎ বিভ্রাটের সময় ভারি বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, অগ্নি নির্বাপন যন্ত্র চালানো ইত্যাদি। ডায়বেটিস মাপা, প্রেশার মাপা, নাড়ি মাপা, ‘সিপিআর’ ইত্যাদিও শেখানো যেতে পারে।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাংলাদেশে ৫৯০ বার জিন পরিবর্তন করেছে করোনাভাইরাস: বিসিএসআইআর এর গবেষণা
    Next Article বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের উপর চলবে চীনা ভ্যাকসিনের ট্রায়াল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.