Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনোবল দৃঢ় রাখতে মেনে চলবেন যেসব অভ্যাস
    জীবনাচরণ

    মনোবল দৃঢ় রাখতে মেনে চলবেন যেসব অভ্যাস

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 23, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনা আতঙ্কে মন শান্ত রাখতে যা করতে পারেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    আপনি যদি খুব ভারি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। আপনার মেরুদণ্ড হতে হবে খুবই শক্তিশালী। থাকতে হবে কোমরের জোর। ঠিক একইভাবে আপনি যদি অনেক বেশি কাজের চাপ নিতে চান অনেক গভীর বিষয়ে চিন্তা করতে চান তাহলে একইভাবে আপনার প্রয়োজন দৃঢ় মনোবল। এর বিকল্প কিছু নেই।

    তাই মনোবল উন্নত করতে ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে মানসিক স্বাস্থ্যবিষয়ক মার্কিন বিখ্যাত সাময়িকী সাইকোলজি টুডে বিশেষজ্ঞদের পরামর্শের আলোকে একটি নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে দেয়া হয়েছে জরুরি ১০টি পরামর্শ।

    ১. নেতিবাচক চিন্তা বাদ দিন:

    ধরুন আপনার মধ্যে কোনো কাজ নিয়ে হীনমন্যতা রয়েছে। আপনার মনে হচ্ছে কাজটি আপনি পারবেন না। তার মানে কাজটি কারার আগেই আপনি হেরে গেলেন। এতে ওই কাজ করতে গিয়ে আপনার নিজের প্রতি আস্থা হারাবেন। এই আস্থাহীনতার দরুণ আপনার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটি দীর্ঘ মেয়াদে আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই এভাবে চিন্তা না করে কাজটি আপনি ভালোভাবে চেষ্টা করলে পারবেন এই ধারণা পোষণ করুন। এতে করে কাজটি করাও যেমন সহজ হবে তেমনি আপনার মাসিক স্বাস্থ্যও ভালো থাকবে। এটা মেনে নিতে হচ্ছে যে মানুষের জীবনে কখনো কখনো খারাপ সময় আসে। কিছু দিন থাকে যখন সব কিছুই অচেনা লাগে। তবে এই সময়গুলোতে নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করতে বলছে মনোবিজ্ঞানীরা।

    ২. লক্ষ্য নির্ধারণ করুন:

    এটা কখনো কখনো মনে হতে পারে আপনি যে জিনিসটি পাওয়ার চিন্তা করছেন বা যে কাজটি করার চিন্তা করছেন সেটি অনেক উচ্চাকাঙ্খা। তবে এটা ভেবে সেই কাজ থেকে সরে যাওয়া মোটেও ঠিক হবে না। কারণ আপনার সামর্থ বৃদ্ধি করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য বার বার পরিকল্পনা করুণ। লক্ষ্য নির্ধারণ করুন এবং সে লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন নিজের প্রতি এই বিশ্বাস বৃদ্ধি করতে হবে। এতে করে আপনার অন্য অনেক কাজ সহজ হয়ে যাবে এবং আপনি সেই কাজটি করতে না পারলেও কাজটি করতে গিয়ে আপনার অনেক কিছু শেখা হবে জানা হবে। এভাবেই নিজের দক্ষতা বৃদ্ধি পাবে যেটি খুবই কার্যকর হবে আগামীর জন্য।

    ৩. সফলতার জন্য নিজেকে প্রস্তুত করুন:

    সব সময় নিজেকে প্রস্তুত রাখুন সফলতার জন্য। যেকোনো পরিস্থিতিতে যেকোনো সময় যেকোনো কাজে নিজেকে সহজে মানিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন। এতে করে যেকোনো কাজকে সহজ মনে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে এবং সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন। আপনার সময়কে গুরুত্ব দিন। প্রতিটি মুহূর্তকে আলাদা করে গুরুত্ব দিন। যখন হাঁটতে বের হবেন তখন আপনার নাস্তার বিষয়ে সতর্ক থাকুন। যেন সেটির কোনো ব্যতয় না ঘটে। খাদ্য তালিকা থেকে অস্বাস্থ্যকর খাবার বাদ দিন। আগামীর লড়াইয়ে আপনাকে ফিট থাকতে হবে। তাই নিজেকে প্রস্তুত রাখতে হলে খাবারের বিষয়েও সচেতন হতে হবে।

    ৪. প্রতিদিন অন্তত একটি করে জটিল বিষয় নিয়ে ভাবুন:

    উন্নতি কখনো হঠাৎ করে চলে আসে না। এটি দীর্ঘ চর্চার একটি বিষয়। বিভিন্ন উদ্দেশ্য হাসিলে নিজেকে নিজেই চ্যালেঞ্জ করুন। আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই। আর অবশ্যই নিজের সক্ষমতা যাচাই করুন। মনে রাখবেন প্রত্যেকটি মানুষের চিন্তা এবং পরিকল্পনা আলাদা। এমন একটি কাজ শুরু করুন যেটি আপনি পারবেন না বলে মনে হয়। এবং সেই কাজটি করার জন্য প্রতিদিন নিজের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করে যান। কাজটি সফল না হলেও আপনি অনেকগুলো কাজ শিখে ফেলবেন। কারন ব্যর্থতা থেকে আসে সফলতার নতুন নতুন চিন্তা। পরিচিত হওয়া যায় অনেক নতুন পথের সঙ্গে।

    ৫. বড় কাজের জন্য অস্বস্তি সহ্য করুন:

    কখনো কখনো আপনার কারো সঙ্গে কথা বলতে বা কোন একটি কাজ করতে অস্বস্তি লাগতে পারে। তবে ঠান্ডা মাথায় ভাবুন আপনার কাজটির গুরুত্ব কেমন। যদি সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় তবে আপনার কাজের স্বার্থে আপনি একটু অস্বস্তি সহ্য করুন। এতে বড় ফল পাওয়া গেলে মন্দ কি? এমন কাজ আপনাকে অনেক ভিন্নমতের মানুষের সঙ্গে মিশতে বা তাদের নেতৃত্ব দেয়ার দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

    ৬. আপনার আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিন:

    এমন অনেক বিষয় আছে আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। সে বিষয়গুলোর দেখা যায় যৌক্তিক কোনো ভিত্তি নেই। এসব ক্ষেত্রে আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিন। এত আপনার সামাজিক অবস্থান এবং অন্যের কাছে গুরুত্ব বাড়বে। নিজের মনোবলও বৃদ্ধি পাবে বহুগুণ। আপনার পরিকল্পনাগুলো লিখে রাখুন এতে ভুলে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন।

    ৭. লক্ষ্যে অটুট থাকুন:

    এটা খুবই কঠিন যে বড় কোনো কাজ শেষ হওয়া পর্যন্ত সেটি চালিয়ে যাওয়া। অনেকেই মাঝ পথ থেকে ফিরে আসেন। এমন ঘটনা তখনই ঘটে যখন লক্ষ্য সম্পর্কে নিদ্দিষ্ট ধারণা থাকে না। আপনি একটি লিখিত পরিকল্পনা হাতে নিন। আপনি কি করতে চান তার সুস্পষ্ট ধারণা নিন। বার বার নিজেকে স্মরণ করিয়ে দিন আপনি কেন এই কাজটি করতে চান এবং এর পেছনে সফলতা কি? যখন আপনি একেকটি ধাপ অতিক্রম করবেন তখন ভাবতে থাকুন সফল হওয়ার পর পরিস্থিতি কি হবে সে সুখানুভূতির বিষয়েও। এতে করে লক্ষ্যে অটুট থাকাটা আপনার জন্য সহজ হবে।

    ৮. বিশদ ব্যখ্যা খুঁজুন, অজুহাত খুঁজবেন না:

    আপনি যদি আপনার কাজে সফল হতে চান তবে নিজেকে পরীক্ষা করুন। একই সঙ্গে কাজটি নিয়ে ভালো ভাবে পরীক্ষা নিরীক্ষা করুন। এর খুঁতগুলো বের করুন। সমস্যার সমাধান করুন। পুরো কাজের দায়ভার গ্রহণের মানসিকতা তৈরি করুন। কোনো অভিযোগ তোলার চিন্তা বাদ দিন। এতে করে সমস্যা বাড়বে। আপনার মানসিকতার উপর বাজে প্রভাব পড়বে। যখন নিজের কোনো ভুল ধরা পড়বে তখন সেটি সংশোধন করুন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়ার চিন্তা করুন। এতে আপনার আত্মবিশ্বাস এবং দক্ষতা বৃদ্ধি পাবে।

    ০৯. দশ মিনিটের এই নিয়মটি অনুসরণ করুন:

    মানসিক শক্তি আপনাকে চাঙ্গা রাখতে সহায়তা করবে এটা ঠিক, তবে এটি সব সময় আপনার কাজ ঠিকভাবে করে দেবে এমনটিও নয়। ব্যর্থতা আসতেই পারে তবে ভেঙে পড়া যাবে না। সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হন। এখানে দশ মিনিটের একটি প্রক্রিয়া বলেছেন গবেষকরা। আপনি যদি নিজেই নিজের সমস্যা বুঝতে পারেন এবং নিজেকে লিড দিতে পারেন তবে আপনি বহুদূর এগিয়ে যেতে পারবেন। তাহলে আপনি ১০ মিনিট মোটিভেশান নিন কোনোভাবে।

    ১০. নিজের ভুল বের করুন:

    প্রত্যেক মানুষের ভুল থাকবেই। এটাই প্রাকৃতিক বিষয়। তবে এই ভুল যদি নিজেই বের করতে পারেন তবে আপনার আগামী সহজ হয়ে যাবে। চেষ্টা করুন আগের দিনের চেয়ে আজকের দিনটি যেন আপনার ভালো কাটে। নতুন কোনো অভিজ্ঞতা বা সফলতা আপনার সঙ্গী হয়। আপনি নিজেকে যতটা সফল ভাবেন তারচেয়ে বেশি সক্ষমতা আপনার রয়েছে এটি নিজের মধ্যে ধারণ করুন। এবং আপনি আরও সফলতা অর্জনের যোগ্য, এটা মনে করুন। তাহলে মানসিকভাবে শক্তি পাবেন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইনহেলারের সাহায্য কোভিড-১৯ এর ওষুধের ট্রায়ালকে আশাব্যঞ্জক বলছেন গবেষকরা
    Next Article উৎসর্গ ফাউন্ডেশন এবং এমপ্যাথির আয়োজনে করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.