Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » উৎসর্গ ফাউন্ডেশন এবং এমপ্যাথির আয়োজনে করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
    কার্যক্রম

    উৎসর্গ ফাউন্ডেশন এবং এমপ্যাথির আয়োজনে করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 23, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্বাস্থ্য বলতেই আমরা বুঝি শারীরিক স্বাস্থ্য। তবে স্বাস্থ্যের সঙ্গায় – মন, শরীর, আধ্যাত্মিকতা, সামাজিকতা এই চারটি বিষয় জড়িত রয়েছে।  ভালো থাকা, খারাপ থাকা এসব কিছুই মানসিক স্বাস্থ্যের অংশ। অন্যান্য স্বাস্থ্যের মতোই মনের স্বাস্থ্যের ৩ টি দিক রয়েছে। একটি হলো prevention যাতে মন অসুস্থ না হয়, আরেকটি হলো promotion অর্থাৎ যা আছে তার থেকে মন আরো বেশি ভালো থাকা, আরেকটি হলো treatment অর্থাৎ যারা অসুস্থ হয়ে যায় তাদের চিকিৎসা করা। কথাগুলো বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মানসিক রোগ বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব।

    তিনি গতকাল (২২ জুলাই) উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত “করোনা কালে শরীর ও মনের সুরক্ষা” শীর্ষক অনলাইনভিত্তিক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন।

    আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব আরো বলেন, সারাবিশ্বে করোনার পরবর্তী অবস্থায় মানসিক রোগের বৃদ্ধির একটা ভালো আশংকা করা হচ্ছে। অর্থনৈতিক, শারীরিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রের ধাক্কা ঘুরেফিরে মনের উপর প্রভাব ফেলবে। শিশু থেকে বয়স্ক সববয়সের উপর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।  আমাদের মধ্যে যখন হঠাৎই কিছু ঘটে যায়, স্ট্রেস বেড়ে যায়, উদ্বেগ, হতাশার তৈরি হয়, তখন শরীরের সাথে মনের উপরও প্রভাব ফেলে।

    বয়ঃসন্ধিকালে পিতামাতা তাদের সন্তানদের মানসিক যত্ন নেয়ার ব্যাপারটা অত্যন্ত জটিল। একদিনে সবকিছু ম্যানেজ করে করা সম্ভব না। সব সময় তাদের সঠিক তথ্য দিয়ে তাদের মধ্যে বিশ্বাস তৈরি করা। অন্যান্য দেশের সাথে আবার তুলনা করা যাবে না। মধ্যবয়স্ক যারা আছে তাদের জন্য একটা সুযোগ নিজেকে প্রতিদিন কিছু সময় দেয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ; বলেন অধ্যাপক ডা. বিপ্লব।

    উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারন সম্পাদক তানজিলা খান এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহনাজ চৌধুরী।

    এর আগে গত (২১ জুলাই) প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এমপ্যাথী আয়োজিত “কোভিড১৯ সময়ে আমাদের মানসিক স্বাস্থ্য” শীর্ষক অনলাইনভিত্তিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব।

    লিনা নাসরীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচানায় অধ্যাপক ডা. বিপ্লব বলেন, করোনাকালীন সময়টা হঠাৎই সবাই সম্মুখীন হচ্ছেন, এরকম দূর্যোগের সময়ে চিন্তা, উদ্বেগ, হতাশা, তৈরি হবে এটাই স্বাভাবিক। কিন্তু জানতে হবে, এর দ্বারা নিজের বা অন্যের ক্ষতি হচ্ছে কিনা, যদি সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে না থাকে অবশ্যই প্রফেশনাল সাহায্য নিতে হবে।

    মানসিক সমস্যার ব্যাপারে বড়দের ও শিশুদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন, কারন বড়রা কিছু হলেও মনের অবস্থা বলতে পারে, শিশুরা মনের অবস্থা বলতে পারে না, তখন তাদের আচরণ দেখে তাদের অবস্থা বুঝতে হয়; বলেন তিনি।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনোবল দৃঢ় রাখতে মেনে চলবেন যেসব অভ্যাস
    Next Article করোনা আক্রান্ত কারও সংস্পর্শে এলে যা করবেন
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.