Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধূমপায়ীরা করোনার ঝুঁকি বাড়াচ্ছে?
    মাদকাসক্তি

    ধূমপায়ীরা করোনার ঝুঁকি বাড়াচ্ছে?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 25, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তানের স্মরণশক্তি কম হতে পারে পরোক্ষ ধূমপান থেকে:গবেষণা
    সন্তানের স্মরণশক্তি কম হতে পারে পরোক্ষ ধূমপান থেকে:গবেষণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা সংক্রমণ হলে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের অবস্থা প্রায় ১৪ গুণ বেশি জটিল হয়। ক্রিটিক্যাল কেয়ারে তাঁরাই বেশি ভর্তি হন। ভেন্টিলেটরের প্রয়োজন তাঁদের বেশি হয়, এমনকি তাঁরা মারাও যান বেশি। ইতালির গবেষকরা জানিয়েছেন, কোভিডে মৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশ পুরুষ। তাঁদের অধিকাংশই ধূমপায়ী।

    কেন এমন?

    • নিয়মিত ধূমপান করলে ফুসফুসের মধ্যে যে ছোট ছোট চুলের মতো সিলিয়া থাকে, যাদের কাজ ধুলোবালি, জীবাণুকে বার করে ফুসফুসকে সুস্থ রাখা, তারা কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে বলে যে কোনও ধরনের সংক্রমণই চট করে ঢুকে পড়ে। ফলে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টিবি-র পাশাপাশি বাড়ে কোভিডেরও আশঙ্কা।
    • যে সমস্ত রিসেপটরের মাধ্যমে করোনাভাইরাস কোষে ঢোকে, ধূমপান করলে তারা বেশি সক্রিয় হয়ে ওঠে বলে ভাইরাস সহজে বংশবিস্তার করতে পারে।
    • ধূমপানের কারণে যাঁদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি আছে, কোভিড হলে যেমন তাঁরা বেশি অসুস্থ হন, সেরে যাওয়ার পরও তার রেশ চলে। সিওপিডি-র প্রকোপ আগের তুলনায় অনেক বেড়ে যায়।
    • কোভিডের আশঙ্কা বাড়ার আরেক বড় কারণ হল, হাতের পরিচ্ছন্নতা বজায় না রাখা। সমীক্ষায় জানা গেছ্‌ সাধারণ মানুষের তুলনায় ধূমপায়ীরা বেশি বার নাকে-মুখে হাত দেন। যে হাতে সিগারেটের প্যাকেট খুলেছেন, দেশলাই জ্বালিয়েছেন, মাস্ক খুলেছেন সেই হাতই নাকে-মুখে লাগালে কী হতে পারে বুঝতেই পারছেন। বিশেষ করে প্যাকেট ও দেশলাই যদি বিভিন্ন হাত ঘুরে আসে।

    পরোক্ষ ধূমপানেও বিপদ
    ধূমপায়ী যদি সংক্রমিত হন, তিনি যখন ধোঁয়া ছাড়েন, সেই ধোঁয়ায় ভর করে ভাইরাসও ছড়িয়ে পড়ে চতুর্দিকে। ওই অ্যারোসল বা বাতাসবাহিত লালার কণায় ভাইরাস বেঁচে থাকতে পারে প্রায় ঘণ্টা তিনেক। কাজেই বদ্ধ ঘরে কাছাকাছি বসে বা দাঁড়িয়ে ধূমপান করলে খুব দ্রুত অন্যের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যাকে বলে ক্লাস্টার ইনফেকশন। এই বিপদ ঠেকাতে জাপান বেশ কিছু অভিনব ব্যবস্থা নিয়েছে।

    সংক্রমণ ঠেকাতে টোকিও মেডিক্যাল অ্যাসোশিয়েশন ও জাপান সোসাইটি ফর টোব্যাকো কন্ট্রোল শহর ও শহরতলির বিভিন্ন অফিস ও বহুতল আবাসনে ধূমপান কক্ষ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কোনওভাবে তা না করা গেলে কীভাবে ধূমপান কক্ষ বানাতে হবে তার গাইডলাইনও দিয়েছেন তাঁরা। যেমন—

    • জানালাহীন ছোট ঘর বা বাতানুকূল ঘরকে ধূমপান কক্ষ বানানো যাবে না।
    • ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে
    • প্রচুর মানুষ কাছাকাছি বসে বা দাঁড়িয়ে ধূমপান করতে পারবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
    • অধূমপায়ীরা ওই ঘরে ঢুকতে পারবেন না। ধূমপানের সময় তো নয়ই। পরেও তিন ঘণ্টার মধ্যে নয়।

    আমাদের দেশে এ সব নিয়ম-কানুনের বালাই নেই। তবে, ধূমপায়ীরা বিপদ কমাতে কয়েকটি নিয়ম মেনে চলুন-

    • ধূমপান কমান। যত কমাবেন, তত বিপদ কমবে।
    • সিগারেট ধরানোর আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিন বা স্যানিটাইজ করুন।
    • সিগারেট, সিগারেটের প্যাকেট, দেশলাই বা লাইটার আদান-প্রদান করবেন না।
    • ভাগাভাগি করে সিগারেট টানবেন না।
    • বদ্ধ জায়গায় ধূমপান করবেন না।
    • পানমশলা খাওয়ার আগেও হাত ভাল করে ধুয়ে নিন।
    • খোলা হাওয়ায় ব্যায়াম ও ডিপ ব্রিদিং করুন।
    • স্বাস্থ্যকর খাবার খান। পর্যাপ্ত পানি পান করুন। মাস্ক পরুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা অবলম্বনে

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনায় কম বয়সীরা দীর্ঘমেয়াদী অবসাদে ভুগবে: ডব্লিউএইচও
    Next Article করোনাকালে জাহাজে থাকা মানুষদের অবস্থা জানালেন মেরিন ইঞ্জিনিয়ার শামসুল আনোয়ার মো. সোহেল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    চিকিৎসায় পিছিয়ে মাদকাসক্ত নারী

    July 18, 2022

    দেহের ওপর মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রভাব ফেলে গাঁজা

    March 12, 2022

    ধূমপান ত্যাগে প্রয়োজন ইচ্ছাশক্তি

    February 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.