Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনা ভাইরাস ভ্যাকসিন এবং প্রাসঙ্গিক আলোচনা
    বিশেষজ্ঞের মতামত

    করোনা ভাইরাস ভ্যাকসিন এবং প্রাসঙ্গিক আলোচনা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 23, 2020Updated:August 23, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড ১৯: অক্সফোর্ডের ভ্যাকসিন সবচেয়ে এগিয়ে রয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বব্যাপী গবেষকরা মোট ১৬৫ টি ভ্যাকসিন প্রক্রিয়াধীন রয়েছে, এবং এর মধ্যে ৩১ টি ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষার বিভিন্ন পর্যায়ে আছে। মানুষের কাছে পৌঁছানোর পূর্বে ভ্যকসিন গুলোকে বিভিন্ন গবেষণা এবং পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, তবে আগামী বছরের মধ্যে বিজ্ঞানীরা একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন উৎপাদনের জন্য লড়াই করে যাচ্ছেন।

    SARS-CoV-2 জিনোম সিকোয়েন্স আবিষ্কারের মাধ্যমে এই যাত্রা শুরু হয় এ বছরের জানুয়ারী মাসে। মানব শরীরে সফল ট্রায়াল শুরু হয়েছিল মার্চ মাসে, কিন্ত এই যাত্রা ছিল অনিশ্চিত। কিছু ভ্যাকসিন পরীক্ষা অকার্যকর হয়েছে এবং বাকিরা কোনো সন্তোষজনক ফলাফল না দিয়েই পরীক্ষা শেষ করেছে। তবে কিছু ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে শরীরে কার্যকর এন্টিবডি তৈরী করতে সক্ষম হয়েছে।

    ভাইরাল ইমিউনলোজি এক্সর্পাট জানিয়া সামাটাকি বলেছেন, খুব দ্রুত কার্যকরি সার্স কোভ-২ ভ্যাকসিন হয়ত আবিষ্কৃত হয়ে যাবে। WHO এর প্রধান বৈজ্ঞানিক সৌম্য স্বামিনাথান গত সপ্তাহে এক ব্রিফিং এ বলেন, “আগামী বছরের শেষ নাগাদ প্রায় ২ বিলিয়ন কার্যকরী ভ্যাক্সিনের সরবরাহ থাকবে। তবে সেটা সারা পৃথিবীর এক তৃতীয়াংশেরও কম মানুষের জন্য প্রযোজ্য। ভবিষ্যতে যে ভ্যাকসিন গুলো আসবে হয়ত তা দীর্ঘ্য মেয়াদী ইমিউনিটি দেবে না।” ফসি একটি সাম্প্রতিক ইন্টারভিউতে বলেছেন, “যদি এটা অন্যান্য করোনা ভাইরাসের মত হয় যেগুলো ঠাণ্ডা কাশি সৃষ্টি করে, তাহলে হয়ত আমাদের প্রতি বছর এর জন্য এই টিকা’র বুস্টার শট দিতে হতে পারে।

    ভ্যাকসিন আবিষ্কারের পাশাপাশি কোন ব্যক্তির মধ্যে সার্স কোভ-২ এর এ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, এই বিষয়টি খুঁজে বের করা মহামারি দমন করার জন্য জরুরি।

    এযাবতকালে যে কটি ভ্যাক্সিন নিয়ে জোর আলোচনা চলছে সেগুলোর সাথে অল্প করে হলেও পরিচিত হওয়া দরকার।

    মর্ডানা, যুক্তরাষ্ট্র
    মর্ডানার ভ্যাকসিন ম্যাসেঞ্জার আরএনএ (mRNA) এর উপর ভিত্তি করে প্রস্তুত করা হচ্ছে যা মানব শরীরে ভাইরাল প্রোটিন তৈরী করতে সক্ষম। কোনো সংক্রামক রোগের জন্য কখনো কোনো mRNA ভ্যাকসিন অনুমোদিত হয়নি এবং মর্ডানা কোন পণ্য বাজারেও আনেনি। তবে এই ভ্যাকসিনের সমর্থকেরা বলেছে যে, প্রচলিত ভ্যাকসিনের চেয়ে এই ভ্যাকসিন প্রচুর পরিমাণে উৎপাদন করা সহজ হবে। ন্যাশনাল হেলথ ইন্সটিটিউটের সাথে করা এক পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিন বানরের শরীরে করোনা ভাইরাস প্রতিরোধী এন্টিবডি তৈরী করেছে। মার্চে কোম্পানিটি প্রথম মানব শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু করে যা আশার আলো দেখায়। দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষে তারা ২৭ শে জুলাই তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করে। সর্বশেষ ধাপে যুক্তরাষ্ট্রের ৮৯ টি বিভিন্ন স্থানে প্রায় ৩০ হাজার মানুষের উপর করা হবে। ১১ ই আগস্ট সরকার ঘোষণা দেয় যে, ভ্যাকসিনটির কার্যকারিতা ও সুরক্ষা নিশ্চিত হলে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিনের জন্য দেড় বিলিয়ন ডলার অর্থ দিবে সরকার।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়/এস্ট্রোজেনেকা
    যুক্তরাজ্য এই ভ্যাকসিনটি শিম্পাঞ্জির দেহে অবস্থিত এডেনো ভাইরাস ChAdOx1 থেকে তৈরী করা হয়েছে। বানরের উপর একটি পরীক্ষায় এটি আশানুরূপ সাফল্য দেখিয়েছে। মে মাসে যুক্তরাষ্ট্র এই প্রোজেক্টে ১.২ বিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করে। তাদের প্রথম/দ্বিতীয় ধাপ প্রমাণ করে যে তাদের ভ্যাকসিন নিরাপদ এবং কোনো গুরুতর পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার মতো এটি করোনা ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরী করে। এই ভ্যাকসিন টি বর্তমানে ইংল্যান্ড ও ভারতে দ্বিতীয়/তৃতীয় একত্রিত ধাপের পরীক্ষায় আছে এবং ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাতে তৃতীয় ধাপের পরীক্ষায় আছে।
    এই বৃহৎ আকারের পরীক্ষাতে সফল হলে এস্ট্রোজেনেকা অক্টোবরের মধ্যে অতি দ্রুত ভ্যাকসিনটি বাজারে আনতে পারবে বলে জানিয়েছে। অনুমোদন পেলে কোম্পানি টি ২ বিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে পারবে।

    সাইনোভ্যাক, চীন
    চীনা বেসরকারী কোম্পানী সাইনোভ্যাক বায়োটেক করোনা ভ্যাক নামক একটি নিষ্ক্রিয় ভ্যাকসিন নিয়ে কাজ করছে। জুনে কোম্পানীটি ঘোষণা দেয় যে প্রথম/দ্বিতীয় ধাপে ৭৪৩ জন স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিনটি পরীক্ষা করা হয় যেখানে গুরুতর কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি এবং তাদের শরীরে এন্টিবডি পাওয়া গিয়েছে। তারপর সাইনোভ্যাক জুলাই মাসে ব্রাজিল এবং ইন্দোনেশিয়াতে তাদের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করে। ব্রাজিলে এটি ৯ হাজার স্বাস্থ্য সেবা কর্মীদের মাঝে পরীক্ষা করা হবে কেননা এরাই করোনা আক্রান্ত মানুষের সবচেয়ে কাছে থাকে। ইন্দোনেশিয়াতে ১৬২০ জন মানুষের উপর এটি পরীক্ষা করা হবে।

    স্পুটনিক ৫, রাশিয়া
    আগস্টের ১ তারিখ রাশিয়া ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করে। সকল স্বেচ্ছাসেবকেরা সুস্থ আছেন এবং তাদের শরীরে এন্টিবডির উপস্থিতি মিলেছে। ১২ ই আগস্ট ২০০০ মানুষের উপর তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে যেখানে মধ্যপ্রাচ্য ( আরব আমিরাত এবং সৌদি আরব) ল্যাটিন আমেরিকা (ব্রাজিল ম্যাক্সিকো)- এর স্বেচ্ছাসেবকও থাকবে। ১১ ই আগষ্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট পায় স্পুটনিক ৫। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসেই বৃহৎ আকারে ভ্যাকসিন উৎপাদন শুরু করা যাবে।

    দেশীয় ভ্যাকসিন কোন দৌড়ে নেই এখনো তবে কান্নাকাটিতে ইতিমধ্যেই অনেকের মন কেড়েছে।
    বাংলাদেশে এই ভ্যাক্সিন ট্রায়াল এর শুরুতেই যেভাবে আলোচনা হয়েছে, পরবর্তীতে গ্লোব বায়োটেক এর ভ্যাক্সিন কোথায় কি অবষ্থায় আছে তার খবর কেউ জানলে জানাবেন। শুনেছিলাম বোধহয় ডিসেম্বর নাগাদ এটা বাজারে আনবেন তারা।

    এবারে প্রশ্ন হলো এই ট্রায়ালে বাংলাদেশ অংশ নিবে কিনা? প্রথমদিকে যখন চায়না ভ্যাকসিন এর ট্রায়াল এর কথা বলা হলো তখন অনেক বোদ্ধা রে রে রে করে উঠলেন। বলা হলো বাংলাদেশের জনগণকে গিনিপিগ বানানো হচ্ছে। আবার যখন এই ভ্যাকসিন গুলোর ট্রায়াল পর্যবেক্ষণ ও যাচাই বাছাই এর জন্য বিলম্ব হচ্ছে সবাই হতাশায় বুক চাপড়াচ্ছে।

    আসলে এই করোনা ভ্যাকসিন শুধু রোগ প্রতিরোধী উপাদান না এটা বিশ্বরাজনীতির ও পররাষ্ট্রনীতির অংশ এটা মাথায় রেখে পদক্ষেপ নিলে জনগণের পাশাপাশি রাষ্ট্রীয় ভাবে লাভবান হওয়ার সুযোগ থাকবে। বুঝে শুনে দেখে ভেবে সিদ্ধান্ত নেয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর অবশ্যই দেশের প্রচলিত টিকা ভ্যাকসিন এর প্রয়োগ ও গবেষণা সংক্রান্ত আইন ও নীতিমালা মেনেই তা করা বাঞ্ছনীয়।
    পরে যেন কপাল চাপড়ে গাইতে না হয়:
    “যা,চাই তা ভুল করে চাই
    যা পাই তা চাই না”

    লেখক: ডা. মো. রিজওয়ানুল করীম, প্রোগ্রাম ম্যানেজার, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅযাচিত চিন্তা থেকে মুক্ত থাকতে যা করতে পারেন
    Next Article আজীবন থাকতে পারে করোনা ভাইরাস, ব্রিটিশ বিজ্ঞানীর হুঁশিয়ারি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022

    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়

    March 1, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.