Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারীর এই দুঃসময়ে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাওয়ার কিছু উপায়
    করোনায় মনের সুরক্ষা

    মহামারীর এই দুঃসময়ে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাওয়ার কিছু উপায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কAugust 27, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    কোভিড-১৯ মহামারী আমাদের জনজীবন অত্যন্ত কঠিন করে তুলেছে। দীর্ঘ দিন ধরে চলতে থাকা বন্দীদশা আমাদের মনের সুখ, স্বাচ্ছন্দ্য এমনকি বেঁচে থাকার অনুপ্রেরণা যেন কেঁড়ে নিয়েছে। এমন অবস্থায় হারানো আত্মবিশ্বাস এবং বেঁচে থাকার অনুপ্রেরণা ফিরে পেতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

    কোভিড-১৯ এর শুরুতে আমরা সবাই সচেতনতা অবলম্বন করে ধৈর্যের সাথে বাড়িতে থেকে আমাদের জীবন যাপন শুরু করেছিলাম। মনের মাঝে এই আশা নিয়ে বেঁচে ছিলাম যে কিছু দিন পর আবার আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব। কিন্তু বছরের অর্ধেক সময় পার হয়ে যাবার পরেও কোভিড-১৯ এখনো একইভাবে শক্ত হয়ে আমাদের জীবনে জেঁকে বসে আছে এবং আমরা আমাদের সেই পুরনো কাজ গুলো নতুন ভাবে, নতুন উপায়ে কিভাবে চালিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টা করে চলেছি।

    কবে এই দুঃসময় শেষ হবে সে সম্পর্কে আমাদের কোন স্পষ্ট ধারণা নেই এবং আত্মীয়, স্বজন, বন্ধু, বান্ধব থেকে দূরে এই নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা করে নতুন ভাবে বাঁচার চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের জন্য যেন প্রায় অসম্ভব এক কাজ হয়ে উঠেছে। আর সব মিলে এমন অবস্থা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দিন দিন ক্ষীণ করে তুলেছে। সব কিছু বুঝে এবং মেনে নিয়ে বর্তমান পরিস্থিতিতে আমাদের বাঁচার অনুপ্রেরণা নতুন করে ফিরে পাবার জন্য সহজ কিছু কৌশল আমরা অবলম্বন করতে পারি।

    ০১) নতুন করে জীবনের লক্ষ্য নির্ধারণ করাঃ জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা লাভ করার একটি চমৎকার উপায় হল জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেটি অনুসরণ করা। লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কাজ গুলো নতুন স্ফূর্তির সাথে পালন করতে হবে। প্রতি দিন এমন কিছু কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। মনের মাঝে লক্ষ্য অর্জনের জন্য আত্মবিশ্বাস সৃষ্টি করুন এবং নিজেকে সেভাবেই প্রস্তুত করুন।

    ০২) প্রতি দিনের কাজের ছক তৈরি করুনঃ জীবনের লক্ষ্য নির্ধারণ আমাদের ভবিষ্যৎ জীবন গঠন এবং আমাদেরকে সঠিক পথে চালিত করে। কিন্তু সব সময় এটুকুই যথেষ্ট হয়না; বিশেষ করে সেই সময়ে যখন আমাদের ভবিষ্যৎ এক অনিশ্চিত আশঙ্কায় দোদুল্যমান। এমন অবস্থায় জীবনে নতুন অনুপ্রেরণায় উদ্ভাসিত হয়ে নতুন করে জীবন গঠন করতে হলে লক্ষ্য নির্ধারণের পাশাপাশি আমাদের দৈনন্দিন কাজের দিকেও মনোনিবেশ করতে হবে। অনিশ্চিত ভবিষ্যতকে ছকে বাঁধার জন্য আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে নির্দিষ্ট ছকে বাঁধতে হবে। প্রতি দিনের কাজ সুচারুরূপে সম্পন্ন হলে আমাদের মনের দুশ্চিন্তার ভারও একটু একটু করে কমতে থাকবে। এর মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস ও ধীরে ধীরে বাড়বে।

    ৩)সামাজিক জীবন যাপন করাঃ কোভিড-১৯ থেকে বাঁচতে আমাদেরকে সামাজিক মেলামেশায় প্রতিবন্ধকতা আরোপ করতে হয়েছে। এমন অবস্থায় যেমন দীর্ঘ দিন এভাবে সবার থেকে দূরে থাকা খুবই পীড়াদায়ক তেমনি হতাশাজনক ও বটে। জীবনে হতাশা কাটিয়ে নতুন অনুপ্রেরণা যোগাতে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নতুনভাবে বাঁচার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হতে সবাইকে সাথে নিয়ে সামাজিক জীবন যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়তো সরাসরি তাদের সাথে মিলিত হতে পারছিনা কিন্তু প্রযুক্তির প্রসারকে কাজে লাগিয়ে আমরা ভার্চুয়ালি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারি। দূরত্বে থেকেও তাদের কাছে নিয়ে আসতে পারি। এতে আমাদের মনের জোর বাড়বে।

    ৪)প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাঃ উপরে বর্ণিত কৌশল গুলো নতুন অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হতে যথেষ্ট সহকারী ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। কিন্তু তবুও যদি হতাশা ও উদ্বিগ্নতা আপনাকে চরমভাবে মানসিক চাপের মধ্যে থাকতে বাধ্য করে এবং আপনি সব কিছুর পরেও আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ব্যর্থ হন তাহলে অবশ্যই একজন ভালো মনস্তত্ত্ববিদের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে পরামর্শ নিন। সরাসরি না গিয়েও এখন এমন অনেক ওয়েবসাইট রয়েছে যারা ই-মেইলের মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যার সমাধান প্রদান করে থাকে, তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে।

    বর্তমান অবস্থায় আমরা সবাই আশা-নিরাশার দোলাচলে দুলছি। আমাদের মনোবল, আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের নতুন ভাবে বাঁচার অনুপ্রেরণাই আমাদেরকে কোভিড-১৯ এর সকল প্রতিকূলতা কাটিয়ে ভালোভাবে বাঁচতে সহায়তা করবে।

    সূত্র: https://www.psychologytoday.com/us/blog/new-beginning/202008/6-ways-rediscover-motivation-during-covid-19

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযে অভ্যাস রপ্ত করলে বাড়বে স্মৃতিশক্তি
    Next Article করোনার উদ্বেগকে মনের উপর ছাপ ফেলতে দেবেন না
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.