Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » দাম্পত্য সম্পর্কের ওপর মানসিক অবসাদ বা বিষণ্ণতার প্রভাব
    ফিচার

    দাম্পত্য সম্পর্কের ওপর মানসিক অবসাদ বা বিষণ্ণতার প্রভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 3, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দাম্পত্য সম্পর্কের ওপর মানসিক অবসাদ বা বিষণ্ণতার প্রভাব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অবসাদ বা বিষণ্নতা রোগ আপনাকে মানসিকভাবে বিচ্ছিন্নতার অনুভূতিতে ভোগাবে। আপনার মনে হবে আপনি একা- শুধু আপনি একাই- আপনার নিজের মনের বিরুদ্ধে লড়ছেন। আর আপনার এই মানসিক অসুস্থতা আপনার সবচেয়ে কাছের মানুষদেরও ক্ষতি করে। আপনি যদি দীর্ঘমেয়াদি কোনো রোমান্টিক সম্পর্কে জড়ান সে ক্ষেত্রে এটা আরো সত্যি হয়ে দেখা দেয়।

    বিপিএস রিসার্চ ডাইজেস্টে প্রকাশিত একদল মনোবিজ্ঞনীর নতুন এক গবেষণায় দেখা গেছে, অবসাদ বা বিষণ্ণতাজনিত মানসিক অসুস্থতা দাম্পত্য জীবনের ওপরও গভীর প্রভাব ফেলে। ১৩৫ জোড়া দম্পতির ওপর গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছান।

    এর আগের গবেষণাগুলো প্রধানত ব্যক্তিদের ওপর চালানো হয়েছিল। কিন্তু এবারের গবেষণায় উরবানা-চ্যাম্পেইন এর ইউনিভার্সিটি অফ ইলিনয়েস এর তিন গবেষক দম্পতিদের নিয়ে গবেষণা চালিয়েছেন। তারা এমন ১৩৫ জোড়া দম্পতির ওপর গবেষণা চালান, যাদের একজন বা দুজনই অতীতে অবসাদে ভুগছিলেন। এই দম্পতিগুলোর সদস্যদের বয়স ২০ থেকে শুরু করে ৮৩ বছরের মধ্যে। এদের কোনো কোনো দম্পতি মাত্র ছয় মাস একসঙ্গে ছিলেন আবার কোনো কোনো দম্পতি সর্বোচ্চ ৪৬ বছর একসঙ্গে ছিলেন।

    এটি ছিল সম্পূর্ণ গুণগত একটি গবেষণা। অর্থাৎ, এতে কোনো পাগলাটে ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানোর দরকার হয়নি। গবেষকরা শুধু এই দম্পতিদের একসঙ্গে জীবন যাপনের অভিজ্ঞতা রেকর্ড করেছেন। প্রতিটি দম্পতিকেই এই প্রশ্নটি করা হয়েছিল- তাদের কারো ব্যক্তিগত দুঃখের অনুভূতি বা মানসিক অবসাদগ্রস্ততা ও বিষণ্নতার অনুভূতি কি তাদের রোমান্টিক সম্পর্কের কোনো ক্ষতি করেছে? এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দেওয়াটা অতটা সহজ কাজ নয়।

    বেশির ভাগ দম্পতিই অবসাদ বা বিষণ্ণতার ভূতের আছর কী করে তাদেরকে একটি স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কঠিন সংগ্রামের মধ্যে ফেলে দিয়েছিল সে বিষয়ে কথা বলেছেন। অনেক দম্পতিই তাদের একজনের অবসাদগ্রস্ততা ও বিষণ্ণতার অনুভূতি কী করে অপরজনের মধ্যেও অবসাদগ্রস্ততা ও বিষণ্নতার অনুভূতি উসকে দিয়েছিল সে ব্যাপারে লিখেছেন। কোনো কোনো দম্পতি নিজেদের মাঝে বোঝাপড়া ও যৌনজীবন নিয়ে সংগ্রামের কথাও লিখেছেন।

    অনেক দম্পতি আবার এ ব্যাপারে খুবই আশাব্যঞ্জক উত্তর দিয়েছেন। তাদের মানসিক অবসাদগ্রস্ততা বা বিষণ্নতা কী করে অসম্ভাব্য সব উপায়ে তাদেরকে আরো ঘনিষ্ঠ সম্পর্ক জড়াতে সহায়তা করছে সেসব বিষয়ে লিখেছেন।

    এমন এক স্বামী, যার স্ত্রী বড় ধরনের অবসাদে আক্রান্ত ছিলেন, তিনি লিখেছেন :
    আমি আমার স্ত্রীকে তার মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সহায়তা করতে পেরে প্রায়ই তার প্রতি গভীর ভালোবাসা ও সহমর্মিতার অনুভূতি উপলব্ধি করতাম। যা আমার নিজেকেও মানসিক প্রশান্তি ও সন্তুষ্টিমূলক অনুভূতিতে ভরিয়ে দিত।

    নিজে বড় ধরনের অবসাদে আক্রান্ত এক স্ত্রী তার অবসাদ ও বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত স্বামী সম্পর্কে লিখেছেন :
    আমার স্বামীকে আমি খুব ভালো মতোই বুঝি। কারণ আমরা দুজনই মানসিক অবসাদে আক্রান্ত। এতে একসঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের বরং সুবিধাই হয়। কারণ আমরা দুজনই বিষয়টা ঠিকঠাকমতো বুঝি।

    যার স্ত্রী ছিলেন পুরোপুরি সুস্থ, ক্রমাগত অবসাদ বা বিষণ্নতাজনিত মানসিক বিশৃঙ্খলায় আক্রান্ত ২৭ বছর বয়সী এমন এক স্বামী লিখেছেন :
    বিষণ্নতার অনুভুতি সাধারণত আমাদেরকে এর কারণ সম্পর্কে পরস্পরের মধ্যে খোলামেলা আলোচনার দিকে নিয়ে যেত। এতে হয়তো আমাদের রোমান্টিক সম্পর্কের সময়ের কিছুটা ঘাটতি হতো। কিন্তু বিষণ্নতা থেকে মুক্তি পাওয়ার যৌথ প্রচেষ্টা আমাদেরকে প্রায়ই আরো গভীর প্রেম-ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতো। যার ফলে আমাদের রোমান্টিক সম্পর্ক বরং আরো শক্তিশালি হতো।

    নিজে বড় ধরনের অবসাদে আক্রান্ত আরেক স্ত্রী যার স্বামী বাইপোলার ডিজঅর্ডার জনিত অবসাদগ্রস্ততায় আক্রান্ত ছিলেন, তিনি লিখেছেন :
    আমার অবসাদগ্রস্ততার সময়টুকুতে আমি বরং আমার পার্টনারের সঙ্গে অনেক বেশি সংযুক্তি ও ঘনিষ্ঠতা অনুভব করতাম, স্বাভাবিক সময়ে যা কখনোই অনুভূত হতো না। কারণ, আমার স্বামী যখন মানসিক অবসাদ বা বিষণ্নতায় আক্রান্ত হয় তখন সে আসলে কী যন্ত্রণায় ভুগছে তা আমি খুব ভালো মতোই বুঝি। এতে তার প্রতি আমার সহানুভূতি আরো বেড়ে যায়।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহীনমন্যতায় ভোগা বাদ দিতে করণীয়
    Next Article করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম “কথা বলো কথা বলি”
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.