Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাড়ছে করোনা ভাইরাস জনিত মানসিক উৎকন্ঠা: মুক্তি পেতে যা করতে পারেন
    করোনায় মনের সুরক্ষা

    বাড়ছে করোনা ভাইরাস জনিত মানসিক উৎকন্ঠা: মুক্তি পেতে যা করতে পারেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 9, 2020Updated:September 9, 2020No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক উৎকন্ঠা: করোনায় সুস্থদেরকেও সতর্ক থাকতে হবে মানসিক স্বাস্থ্য নিয়ে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনাভাইরাস মহামারির কারণে গত কয়েক মাসে আমাদের জীবনে যেসব নাটকীয় পরিবর্তন ঘটেছে, তাতে আমাদের মানসিক দুশ্চিন্তা যেন অনেক বেড়ে গেছে। এক নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে, অভিভাবকরা বিশেষ করে দুশ্চিন্তায় পড়েছেন তাদের সন্তানদের নিয়ে। কোনটাকে আমরা মানসিক দুশ্চিন্তা বলবো? আর এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী?

    মানসিক উৎকন্ঠা বা দুশ্চিন্তা কি?

    যখন বলা হয়, কেউ মানসিক উৎকন্ঠা বা দুশ্চিন্তায় ভুগছেন, তার মানে এটা মানসিক চাপ বা কোন কিছু নিয়ে চিন্তিত হওয়ার চাইতে বেশি কিছু। আমরা সবাই কমবেশি কোন না কোন বিষয়ে চিন্তায় থাকি, বা মানসিক চাপে ভুগি। এগুলো মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। এরকম প্রতিক্রিয়া দেখানো ভালো।

    কিন্তু কেউ যখন সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন, যেটা রীতিমত ভীতিকর হয়ে উঠে এবং যা থেকে আর মুক্তি পাওয়া যায় না, তখন সেটাই আসলে মানসিক উৎকন্ঠা বা দুশ্চিন্তা। এই সমস্যা এতটাই তীব্র হয়ে উঠতে পারে যে এটি আপনার পুরো জীবন বিপর্যস্ত করে দিতে পারে, আপনার নিত্যদিনের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন তৈরি করতে পারে।

    এর ফলে আপনাকে সারাক্ষণই খুব চিন্তিত মনে হবে, আপনি ক্লান্তিতে ভুগবেন এবং কোন কিছুতেই মন বসাতে পারবেন না। আপনার ঘুমাতে অসুবিধা হবে এবং আপনি বিষন্ন বোধ করবেন।

    প্রায়শই এমন কিছু লক্ষণ চোখে পড়বে, যার প্রভাব শরীরেও পড়বে। যেমন হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘন ঘন নিশ্বাস নেয়া, শরীর কাঁপা, ঘাম হওয়া, মাথা ঘোরা, ডায়ারিয়া এবং অসুস্থ বোধ করা।

    মানসিক উৎকন্ঠার অনেক রকমফের আছে। কারও ক্ষেত্রে এটা হয়তো খুবই মৃদু, কারও ক্ষেত্রে এটি খুবই তীব্র হয়ে উঠতে পারে।

    প্রতি দশ জনের একজন জীবনের কোন না কোন পর্যায়ে মানসিক দুশ্চিন্তায় বা কোন ধরণের ফোবিয়া বা ভীতিতে আক্রান্ত হবেন। কিন্তু অনেকেই এরজন্য চিকিৎসকের কাছে যান না।

    কোথায় সাহায্য মিলবে?

    মানসিক দুশ্চিন্তায় ভোগা মানুষদের প্রথমেই উচিৎ নিজেই নিজেকে দুশ্চিন্তামুক্ত করার চেষ্টা করা। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সাইক্রিয়াট্রিস্টসের পরামর্শ হচ্ছে, নিজেকে নিজে সাহায্য করার কিছু কৌশল আছে, প্রথমে সেটাই চেষ্টা করা উচিৎ। যেমন:

    • কোন বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কথা বলা
    • কোন সেল্ফ হেলপ গ্রুপ বা অনলাইন সাপোর্ট গ্রুপে যোগ দেয়া
    • রিল্যাক্সেশন বা শারীরিক-মানসিক শিথিলকরণের কৌশল শেখা
    • যোগ ব্যায়াম, শরীরচর্চা, বই পড়া এবং গান শোনা। এগুলো খুব সহায়ক হতে পারে

    বিশেষজ্ঞরা বলেন, মদ পান এবং ধূমপান বন্ধ করলেও মানসিক উৎকন্ঠা অনেক কমে যায়। এরপরও যদি দুশ্চিন্তা দূর না হয়, ডাক্তারের সঙ্গে দেখা করে লক্ষণগুলো তাকে বলা।

    শিশু এবং তরুণরাও কি মানসিক দুশ্চিন্তায় ভোগে

    ক্যাথি ক্রেসওয়েল হচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল ক্লিনিকাল সাইকোলজি বিভাগের অধ্যাপক। তিনি বলছেন, “স্কুলের চাপ যেহেতু এখন নেই, তাই কেউ কেউ তাদের জীবন নিয়ে হিমসিম খাচ্ছে, কেউ কেউ আবার বেশ ভালোই করছে।”‍

    প্রফেসর ক্রেসওয়েল করোনাভাইরাস মহামারি শুরুর পর যে লকডাউন জারি করা হয়, তার প্রথম মাসে শিশুদের এবং তাদের বাবা-মার ওপর একটি সমীক্ষা চালান। এতে তিনি দেখেছেন, প্রাথমিক স্কুলের শিশুদের মধ্যে দুশ্চিন্তা, নিরানন্দ এবং মন খারাপ থাকার ব্যাপারগুলো বেড়ে গেছে।

    তবে মাধ্যমিক স্কুলের ছেলে-মেয়েদের বেলায় এরকম আবেগজাত সমস্যা কম দেখা গেছে। এরা বলেছে, তাদের মনে বা ব্যবহারে সেরকম কোন পরিবর্তন ঘটেনি।

    তেরএবং ১৪ বছর বয়সীদের ওপর চালানো আরেকটি জরিপে এটার প্রতিফলন দেখা গেছে। এই জরিপে দেখা যায়, গত অক্টোবরে ছেলে-মেয়েরা যতটা দুশ্চিন্তায় ভুগতো, লকডাউনের মধ্যে তাদের মধ্যে ততটা দুশ্চিন্তা ছিল না। এর মানে হচ্ছে, বয়সভেদে শিশুদের মধ্যে দুশ্চিন্তায় ভোগার ব্যাপক তারতম্য ঘটে।

    দুশ্চিন্তায় ভোগা শিশুদের এবং তরুণ ছেলে-মেয়েদের সাহায্য করতে এনএইচএস পাঁচটি পরামর্শ দিচ্ছে অভিভাবকদের:

    • ওদের কথা শুনুন: ওরা কেমন আছে জিজ্ঞেস করুন নিয়মিত, যাতে তারা তাদের অনুভূতি সম্পর্কে কথা বলতে অভ্যস্ত হয়ে উঠে
    • তাদের জীবনের সঙ্গে যুক্ত থাকুন: তাদের ব্যাপারে এবং যেসব বিষয় তাদের কাছে গুরুত্বপূর্ণ, তা নিয়ে আগ্রহ দেখান
    • একটি ইতিবাচক রুটিন মানায় উৎসাহ দিন: তাদের জন্য ইতিবাচক রোল মডেল হয়ে উঠুন। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, স্বাস্থ্য সম্মত খাবার খাওয়া এবং শরীরচর্চা, খেলাধূলায় অংশ নেয়ায় উৎসাহ দিন
    • তাদের আগ্রহে উৎসাহ দিন: তারা যাতে সক্রিয় থাকে, সৃষ্টিশীল থাকে এবং নতুন নতুন জিনিস শেখে এবং একটি টিমের সঙ্গে মিলে এসবে অংশ নিতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের জন্য।
    • ওদের কথাকে গুরুত্ব দিন: ওরা যা বলে, সেটাকে মূল্য দিন। কঠিন আবেগজড়িত বিষয় যাতে তারা মোকাবেলা করতে পারে, সেজন্যে তাদের সাহায্য করুন
    কীভাবে মানসিক দুশ্চিন্তা শুরু হয়

    যে কোন কিছু থেকেই মানসিক দুশ্চিন্তার শুরু হতে পারে। স্বাস্থ্য বা টাকা-কড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্রে বা স্কুলে কোন পরিবর্তন। কারও সঙ্গে সম্পর্কও এর কারণ হতে পারে। এর যে কোনটাই একটা গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

    করোনাভাইরাস মহামারির সময় মানসিক দুশ্চিন্তার এরকম অনেক সম্ভাব্য কারণ থাকতে পারে। যেমন ভাইরাস নিয়ে ভয়, বাইরে যাওয়া নিয়ে ভয়, অন্যদের করোনাভাইরাস সংক্রমিত করার ভয়, মাস্ক পরা কিংবা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া- এরকম হাজারটা চিন্তার সঙ্গে ভবিষ্যতে কী অবস্থা দাঁড়াবে সেই চিন্তা তো আছেই।

    এসব দুশ্চিন্তাকে করোনা-অ্যাংজাইটি বলে নাম দিয়েছে দাতব্য সংস্থা অ্যাংজাইটি ইউকে।

    তারা বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তাদের হেল্পলাইনে সাহায্য চেয়ে আসা কলের সংখ্যা অনেক বেড়ে গেছে।

    এখন যারা সাহায্য চেয়ে কল করে, তাদের সমস্যাগুলো স্বাভাবিক সময়ের সমস্যার চেয়ে অনেক বেশি জটিল। কলগুলো অনেক দীর্ঘ, বলছে এই সংস্থাটি।

    মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন এবং সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার নানা বিধিনিষেধ মানুষের আগের রুটিনে অনেক বিঘ্ন ঘটাচ্ছে। তারা তাদের পরিবার এবং বন্ধুদের নিয়মিত দেখতে যেতে পারছে না। এর ফলে মানসিক দুশ্চিন্তা যারা ভুগছেন, তার অবস্থা আরও খারাপ দিকে মোড় নিতে পারে।

    এর পাশাপাশি করোনাভাইরাসের ভয়ে অনেকে এই মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য কারও সাহায্যও চাইছে না। এতে করে অনেকের অবস্থা গুরুতর হয়ে দাঁড়াচ্ছে।

    “কেউ যদি ভালো বোধ না করেন, তাহলে এই করোনাভাইরাস মহামারির মধ্যেও কিন্তু তিনি সাহায্য চাইতে পারেন, বলছেন রয়্যাল কলেজ অব সাইক্রিয়াট্রিস্টের ড: বিলি বোলান্ড।

    ‍”যদি আপনার কোন মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে, দয়া করে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। মানসিক স্বাস্থ্য সেবা যেটা আছে, সেটাকে ব্যবহার করুন। আপনার মানসিক স্বাস্থ্য সংকটের জন্য এনএইচএসের ১১১ অনলাইন বা টেলিফোন সার্ভিস ব্যবহার করুন।”

    কার ঝুঁকি সবচেয়ে বেশি?

    অ্যাংজাইটি বা মানসিক দুশ্চিন্তা খুব হামেশাই ঘটে এমন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। আর এখন তো বহু মানুষ তাদের জীবন নিয়ে চিন্তিত।

    আপনার জীবনে যা ঘটেছে, হতে পারে সেটা বড় কোন পরিবর্তন বা নিষ্ঠুর কোন ঘটনা- সেটি আপনাকে মানসিক দুশ্চিন্তার দিকে ঠেলে দিতে পারে।

    আর কোন মানসিক স্বাস্থ্য সমস্যা থাকলে সেটা আপনাকে যে কোন বিষয়ে খুব দ্রুত দুশ্চিন্তায় ফেলে দিতে পারে। অনেক সময় এই বেশি মানসিক দুশ্চিন্তার কারণ হয়তো উত্তরাধিকার সূত্রে পাওয়া আপনার জিন বা বংশগতি।

    টিনএজার এবং তরুণরা অনেক সময় বেশি দুশ্চিন্তায় ভোগে। যাদের বিশেষ ধরণের শিক্ষা চাহিদা থাকে বা যারা নিম্ন আয়ের পরিবার থেকে আসা, তারা বেশ ঝুঁকিতে।

    তবে বিশেষজ্ঞদের মত হচ্ছে, শিশু এবং তরুণরা যে অনেক দীর্ঘ সময় ধরে ক্লাস রুমের বাইরে রয়েছে, তার দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কী হবে, সেটা এখনই বলা সম্ভব নয়।

    প্রফেসর ক্রেসওয়েল বলেন, ‍”স্কুলের পরিবর্তিত রুটিনের সঙ্গে বা অনিশ্চয়তার সঙ্গে ছেলে-মেয়েরা কীভাবে নিজেদের মানিয়ে নিচ্ছে, সেটার ওপর নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ।”

    সূত্র: বিবিসি

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল সাময়িক স্থগিত
    Next Article বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আজ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.