Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » দুশ্চিন্তা প্রভাব ফেলে যৌন উত্তেজনায়
    যৌন স্বাস্থ্য

    দুশ্চিন্তা প্রভাব ফেলে যৌন উত্তেজনায়

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানSeptember 13, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দুশ্চিন্তা প্রভাব ফেলে যৌন উত্তেজনায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অল্পবয়সী একটি ছেলে যে কিনা এখনো ছাত্রত্বের পাঠ চুকিয়ে কর্মজীবনে প্রবেশ করেনি, বিয়ে-শাদি করে ঘর সংসারী হয়নি, সে যদি বলে তার ইরেকশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হচ্ছে সেটি মেনে নেয়া কঠিন। আমি ধৈর্য ধরে তার সব কথাই শুনলাম।

    যা বুঝলাম তা হলো যৌনতা বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে তার এই সমস্যা হচ্ছে। শুধু সে নয়, তার মতো আরো অনেকেই এ ধরনের সমস্যায় ভুগছেন। যদিও তার ধারণা ছিল হস্তমৈথুনের কারণেই তার আজকের এই সমস্যা। এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শোনা কথা বা প্রচলিত বিশ্বাস থেকেই তার এই ধারণা তৈরি হয়েছে। শুধু হস্তমৈথুন নয়, বীর্যের ঘনত্ব, পেনিস বা লিঙ্গের আকার-আকৃতি, যৌনমিলনের স্থায়ীত্বকাল নিয়েও কিছু ধারণা বা বিশ্বাস প্রচলিত আছে যা যৌনরোগ তৈরিতে ভূমিকা রাখে।

    এই প্রসঙ্গে যৌনরোগ কী তা একটু সংক্ষেপে বলি- যৌনরোগ হলো সেই ধরনের যৌন সমস্যা যাতে একজন ব্যক্তি (নারী/পুরুষ) যৌন উদ্দীপনায় সাড়া দিতে ব্যর্থ হয় বা যথাযথ আনন্দ লাভে ব্যর্থ হয়। এবার চলুন দেখি হস্তমৈথুন সম্পর্কে নেতিবাচক ধারণা তার মধ্যে কী করে ইরেকটাইল ডিজফাংশন তৈরি করল। হস্তমৈথুনকে সে দেখত কৃত্রিম যৌনতা হিসেবে।

    তারভাষায় ‘স্যার এটা তো এক ধরনের আন-ন্যাচারাল ব্যাপার।’ আমি বললাম ন্যাচারাল নয় কেন? সে কোনো উত্তর দিতে পারল না। হয়তো লজ্জা আর জড়তাই এ ক্ষেত্রে কাজ করেছে বেশি। আমি সহজ করার জন্য বললাম নারী-পুরুষের স্বাভাবিক যৌনমিলন থেকে পার্থক্য কী? সে কোনো কথা বলল না। বললাম আপনার সঙ্গী থাকলে কি এটা করতেন? উত্তরে সে জানাল সঙ্গী থাকলে সে এটা করত না। বললাম দুটোই মানুষের স্বাভাবিক যৌন আচরণ। একটা সঙ্গী থাকলে সঙ্গীর সাথে করে যাকে বলে পার্টনার-সেক্স, আরেকটি সঙ্গী না থাকলে একা একা করে যাকে বলে সলো সেক্স। বয়ঃপ্রাপ্তির সাথে সাথে শরীরে যখন যৌন উত্তেজনা আসে তখন সেই উত্তেজনা থেকে চাপমুক্ত হতে সে এটা শিখে ফেলে। কাজেই হস্তমৈথুন একটি ন্যাচারাল বিষয়। তখন তার প্রশ্ন এতে যৌনক্ষমতা নষ্ট হয় কিনা। আসলে এটাই সমস্যা।

    হস্তমৈথুন যৌনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভাবাতে সে হস্তমৈথুনের পরে এক ধরনের অনুশোচনায় ভুগত। বারবার তার মনে হতো ‘কত যেন ক্ষতি হয়ে যাচ্ছে!’ ‘এটা না করলেই ভালো ছিল।’ ফলে পরবর্তীতে তার মনে উত্তেজনা সেভাবে আসত না কারণ যৌন উত্তেজনাকে সে ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করেছিল। মনে উত্তেজনা না আসলে শরীরেও তা সেভাবে প্রতিফলিত হতো না। অর্থাৎ শরীরেও উত্তেজনা কম হতো। সত্যি কথা বলতে কী আমরা কতটুকু যৌন উদ্দীপনায় সাড়া দেব তা নির্ধারণ করে আমাদের ব্রেইন। আমাদের ব্রেইন যতটুকু যে মাত্রায় উত্তেজনা সমর্থন করে আমরা ততটুকু সেই মাত্রায় উত্তেজিত হই। জন ব্যাঙক্রাফট  ডুয়েল কন্ট্রোল মডেলে মানুষের যৌন উদ্দীপনায় সাড়া দেয়ার ব্যাপারে তেমনটাই বলেছেন।

    আসলে যে-কোনো ধরনের ভীতি বা হুমকি আমাদের যৌন অনুভূতিকে ক্ষতিগ্রস্ত করে। দুশ্চিন্তার সাথে যৌন উত্তেজনার সম্পর্ক অন-অফের। অর্থাৎ একটা অন হলে অপরটা অফ হয়ে যায়। আবার দুশ্চিন্তার কারণে শরীরে কেন্দ্রীয় রক্ত সরবরাহ বাড়ে আর প্রান্তীয় রক্ত সরবরাহ কমে। ফলে লিঙ্গের উত্থান ব্যহত হয়। যারা প্রচলিত ভ্রান্ত-বিশ্বাস দ্বারা আক্রান্ত তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। কারণ ভ্রান্তবিশ্বাস আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ফলে দেখা যায় সত্যিকার অর্থে কোনো শারীরিক ত্রুটি না থাকা সত্তে¡ও অনেকেই প্রচলিত ধারণার বশবর্তী হয়ে যৌন সমস্যায় ভুগছেন। দেখা যায়, ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো থাকা সত্তেও তাদের সমস্যার সমাধান হচ্ছে না। সেক্সচুয়াল পারফরম্যান্সজনিত দুশ্চিন্তা তাদের পিছু ছাড়ছে না।

    *লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকনভার্সন ডিসঅর্ডার: কারণ ও লক্ষণ
    Next Article অতিরিক্ত দুশ্চিন্তায় বাড়তে পারে যেসব রোগ
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.