Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতা আর মন খারাপ এক নয়
    জীবনাচরণ

    বিষণ্ণতা আর মন খারাপ এক নয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 16, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিষণ্ণতা আর মন খারাপ এক নয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বিশ্বের বিপুলসংখ্যক মানুষ বিষণ্ণতার সঙ্গে যুদ্ধ করছে। যদিও আমরা প্রায়ই বহুল প্রচলিত এ শব্দটির সঙ্গে বিমর্ষতা বা মন খারাপকে গুলিয়ে ফেলি। মন খারাপ ও বিষণ্ণতার লক্ষণগুলো প্রায় একই।

    তাই অনেকেই অতিরিক্ত মন খারাপকে ‘বিষণ্ণতা’ বলে মনে করেন। যদিও বিষণ্ণতা ও মন খারাপের মধ্যে রয়েছে বিস্তর ফারাক।

    জীবনের খুব কঠিন সময়ে যে কারো মন খারাপ হওয়াটা একটি স্বাভাবিক ব্যাপার। আবার খারাপ সময় কেটে গেলে ভালো বা আনন্দময় মুহূর্তে আমাদের মন খুশিতে উদ্বেলিত হয়। অন্যদিকে, বিষণ্ণতা একটি মানসিক রোগ। এটি কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন হয় বিশেষজ্ঞের পরামর্শনেয়ার। কীভাবে বুঝবেন যে আপনার মন খারাপ হয়েছে নাকি আপনি বিষণ্ণতায় ভুগছেন? পার্থক্যগুলো জেনে নিন-

    ১. মন খারাপ হওয়ার পেছনে সবসময় একটি যথাযথ কারণ থাকে। অফিসে আপনার বস হয়তো আপনার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে কিংবা আপনার খুব কাছের বন্ধু আপনাকে এমন কিছু বলেছে, যা আপনি তার কাছ থেকে কখনো আশা করেননি। এসব কারণে আপনার মন খারাপ হতেই পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কেটেও যায়। আপনি আবার আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

    কিন্তু যদি আপনার এ মন খারাপ বা বিষণ্ণ ভাব না কাটে, দিন দিন বাড়তেই থাকে তার মানে আপনি বিষণ্ণতায় ভুগছেন। বিমর্ষতা যখন আপনার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে তখন বিষণ্ণতা আপনাকে গ্রাস করে, আপনার জীবনকে বিষিয়ে তোলে। এটি আপনার কাজ ও ঘুমের সময়সূচিতেও নেতিবাচক প্রভাব ফেলে।

    এছাড়া, যেসব কাজ করতে আপনি পছন্দ করেন সেগুলোও করতে ইচ্ছে করে না।

    উল্লিখিত এ লক্ষণগুলো যদি আপনার মধ্যে দুই সপ্তাহের বেশি সময় ধরে দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনি বিষণ্ণতায় ভুগছেন।

    ২. বিমর্ষতা কয়েক দিন, কখনো কখনো সপ্তাহখানেক স্থায়ী হতে পারে। বিমর্ষতা দৈনন্দিন কর্মকাণ্ড ও ঘুমে তেমন একটা প্রভাব ফেলেনা (যদিও কখনো কখনো খুব ভালো ঘুম হয় না)।

    অন্যদিকে, বিষণ্ণতা দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব ফেলে। বিষণ্ণতার কারণে আপনার ঘুমানোর ধরন ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আপনি আগের চেয়ে অনেক বেশি ঘুমাবেন নয় তো নিদ্রাহীন কাটবে সময়। খাওয়া দাওয়ার বিষয়টিও একই। হয় তো আপনি অতিরিক্ত খাবেন নয় তো একেবারেই খেতে পারবেন না।

    ৩. নির্দিষ্ট কিছু ঘটনায় মন খারাপ হয়। এসব ঘটনা আপনার মনকে বারবার খারাপ করে দিতে পারে। যেমন – কাছের কারো মৃত্যু। যখনই  আপনার এ ঘটনার কথা মনে পড়বে আপনার মন খারাপ হবে, চোখ ফেটে জল আসবে।

    অন্যদিকে, আপনি যখন বিষণ্ণতায় ভুগবেন চারপাশের সবকিছুই নেতিবাচক মনে হবে। আপনার প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনায় সীমাবদ্ধ থাকবে না। সবসময়ই বিষণ্ণ বোধ করবেন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদুর্ঘটনা পরবর্তী মানসিক বিপর্যয়
    Next Article মানসিক চাপ বা স্ট্রেস কি ছোঁয়াচে?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.