Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সম্পর্কে একঘেয়েমি আর অশান্তি এড়াতে
    জীবনাচরণ

    সম্পর্কে একঘেয়েমি আর অশান্তি এড়াতে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 21, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দাম্পত্য সম্পর্কের বাঁধন আরও মজবুত করতে সাহায্য নিন আর্ট থেরাপির
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দীর্ঘ সম্পর্কে ভাটার টান আসতেই পারে নানা কারণে। প্রাথমিক আবেগের পর সম্পর্ক যত স্থায়িত্বের দিকে  এগোয়, ততই পরস্পরের ভালো লাগা খারাপ লাগাগুলো যেন আমাদের আর তেমন স্পর্শ করে না। একটা উদাসীনতা দেখা দেয় সম্পর্কে, কখনও বা অবহেলাও।  আর সেখান দিয়েই ঢুকতে শুরু করে অশান্তির চোরাস্রোত। অশান্তি হাতের বাইরে বেরিয়ে গেলে টালমাটাল হয়ে যেতে পারে সম্পর্কের ভিত। তাই যদি মনে হয়, আপনাদের সম্পর্ক ঠিক সুরে বাজছে না, সাবধান হোন প্রথম থেকেই।

    অভিযোগ করবেন না, সমাধান খুঁজুন
    যারা সমস্যা খুঁজে বের করতে বেশি আগ্রহী, সমাধান নিয়ে নয়, তাদের বিবাহিত জীবনে কিন্তু নানা অসুবিধে হতে পারে। স্বামী-স্ত্রী মধ্যে অমিল থাকবেই, তা থেকে সমস্যা হওয়াটাও বিচিত্র কিছু নয়। কিন্তু কীভাবে আপনি সমাধানের দিকে এগোচ্ছেন, তার উপরই নির্ভর করবে আপনাদের সম্পর্কের ভিত্তি। স্বামী বা বয়ফ্রেন্ডের কোনও অভ্যেস আপনার পছন্দ না হলে সেগুলো নিয়ে কথা বলুন, কিন্তু দোষারোপ করবেন না। চেষ্টা করুন একসঙ্গে সমাধানে পৌঁছতে।

    আলোচনা না করলে সমাধান হবে না
    অপছন্দগুলোকে যত মনের ভিতরে চেপে রাখবেন, তত বাড়বে অশান্তি। ওর কোনও ব্যবহার আপনার পছন্দ না হলে চুপ করে সহ্য না করে, খোলাখুলি বলে দিন। তবে বলার আগে ঠিকভাবে নিজের যুক্তিগুলোকে সাজিয়ে নেওয়া দরকার। বিশেষ করে আপনি ঠিক কী চাইছেন, সেটা আপনাদের দু’জনের জন্য এবং সম্পর্কের স্বাস্থ্যরক্ষার জন্য ঠিক কতটা ভালো, সেটা ওঁকে পরিষ্কার করে বুঝিয়ে বলুন এবং শুধরে যাওয়ার জন্য খানিকটা সময় দিন। রাতারাতি কোনও পরিবর্তন আশা করলে ভুল হবে।

    শারীরিকভাবে সঙ্গীর থেকে দূরে সরবেন না
    মনে রাখবেন, শারীরিক ঘনিষ্ঠতা দু’জন মানুষকে পরস্পরের কাছাকাছি আনা এবং ধরে রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনারা প্রায়ই একে অপরের কাছাকাছি আসার মুহূর্তটাকে এড়িয়ে যাওয়ার বাহানা খোঁজেন, তা হলে কিন্তু সম্পর্কে বিপদঘণ্টি বেজে গিয়েছে। সারাক্ষণ যদি পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয় এবং সঙ্গীর দোষ খুঁজে ধারালো আক্রমণ শানাতে থাকেন অন্যজন, তা হলে খুব স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠতায় ভাটার টান আসার কথা। একে অপরকে ভালো লাগাটা খুব জরুরি, সেই কারণেই না আপনারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন?

    বিয়ের পরেও অন্য কোনও নেশা আছে?
    নানা ধরনের নেশা সম্পর্কের অকালমৃত্যু ঘটাতে পারে। তার মধ্যে যেমন সোশ্যাল মিডিয়া, ভালো খাবার, অতিরিক্ত বন্ধুপ্রীতি আছে, তেমনই আছে অতিরিক্ত ধূমপান বা মদ্যপানের সমস্যাও। পরিমিতির মধ্যে থাকলে কোনওটাই খুব বড়ো ইস্যু নয়, কিন্তু মাত্রা ছাড়ালেই বিপদ। যদি নেশায় ডুবে যাওয়ার সময় মনে হয় যে সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে, তা হলেই সাবধান। বোঝার চেষ্টা করুন, নেশার কারণে ঠিক কীভাবে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।  তা হলে ফোকাস করতে সুবিধে হবে, বিয়েটাও হয়তো বেঁচে যাবে।

    নিজেকে হালকাভাবে নেবেন না
    বিয়ের আগে নিজের সাজগোজ নিয়ে আমরা যতটা সচেতন থাকি, বিয়ের পর ততটা তো থাকেই না, উলটে আমরা নিজেকে খুব হালকাভাবে নিই। সাজগোজের প্রতি নজর থাকে না, পরিচ্ছন্নতা নিয়ে ভাবি না, চেহারাও মোটা হয়ে যায় অযত্নে। এ কথা ঠিক যে ভালোবাসা গভীর হলে শারীরিক খুঁতগুলো চোখে পড়ে না। কিন্তু একইসঙ্গে আবার এ কথাও ঠিক যে, শারীরিক আকর্ষণ না থাকলে সম্পর্ক থেকে প্যাশন উবে যেতে আরম্ভ করে ধীরে ধীরে। একে অপরকে বেশ খানিকটা সময় দিন, কথা বলুন, দরকারে একসঙ্গে কোনও ক্লাসে যোগ দিন… তা হলেই সম্পর্ক ফের উন্নত হয়ে উঠবে।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌনস্বাস্থ্য নিয়ে যত ভুল ধারণা
    Next Article ডাউন সিন্ড্রোম: শিশুদের ক্রোমোজমের সমস্যা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.