Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের ব্যাধি সারাবে মনের মত দুটো কথা
    জীবনাচরণ

    মনের ব্যাধি সারাবে মনের মত দুটো কথা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 26, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মনের কথা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    জীবনে যতই সমস্যা আসুক, মানসিক চাপে জীবন যতই দুর্বিষহ হয়ে উঠুক, মনে প্রশান্তি ফিরিয়ে আনতে মনের মত কিছু কথা, কিছু দিক নির্দেশনাই যথেষ্ট।

    কোভিড-১৯ মহামারীর এই দুঃসময়ে আমরা যে কতোটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি সেটি বর্ণনা করা খুবই কঠিন। করোনা যেমন অত্যন্ত সংক্রামক এবং বিপদ জনক একই সাথে আমাদের এই মানসিক সংকট, মানসিক চাপও ততোটাই আমাদের ক্ষতি করছে। এই বাড়তি মানসিক চাপ থেকে মুক্তি পেতে খুব বড় ভূমিকা রাখতে পারে  সুহৃদের দুটো মন ভালো করা কথা, কিছু কাজ যা আমাদের আবার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে, মনের বল বাড়াবে।

    করোনা আমাদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি করেছে। আমরা বাইরে যেতে পারছিনা, কারও সাথে আমাদের দেখা হচ্ছেনা, আবার জীবন যাপনের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতেও হিমসিম খেতে হচ্ছে। এই সব কিছু আমাদের জীবনে এক সীমাহীন দুর্ভোগের সৃষ্টি করেছে। দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই দুর্যোগ আমাদের মানসিক অবস্থা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে গেছে। আর এর ফলে দুশ্চিন্তা, বিষণ্ণতা, হতাশা, ভয়, নিদ্রাহীনতা প্রভৃতি মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। মনের মাঝে অশান্তি তাদের না ঘরে সুস্থ থাকতে দিচ্ছে, না তারা বাইরে গিয়ে শান্তি পাচ্ছেন।

    মনের এই সমস্যা দূর করতে আমাদের আগে সমস্যার কারণ গুলোর নিবারণ করতে হবে। এই মানসিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে আমাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা কাজে লাগাতে হবে। আর আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস বাড়াতে আমাদের মনের জোর বাড়াতে হবে। এটাই করতে সহায়তা করে আমাদের কাছের মানুষেরা। তাদের সাহচর্য, তাদের পথ নির্দেশনা আমাদের মনে আনবে ইতিবাচক পরিবর্তন। আমাদের মনে আশার সঞ্চার করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। নিচে দুটো সহজ উপায় উল্লেখ করা হল যেভাবে এই সম্পূর্ণ কাজটি করা যেতে পারে।

    ১) একই রকম সমস্যায় ভোগা অন্যদের কাছ থেকে সহায়তাঃ

    আপনার মত এমন সমস্যায় ভুগছেন এরকম মানুষের সংখ্যা নেহাত কম নয়। চেষ্টা করুন কাছাকাছি সেসব পরিচিত মানুষদের সাথে খোলামেলা কথা বলার যারা আপনার মতোই এই কঠিন সমস্যা মোকাবেলার প্রচেষ্টায় আছেন এবং একই সাথে এরকম মানসিক সমস্যায় ভুগছেন। এটি একটি অন্যতম সামাজিক সহায়তা হয়ে উঠতে পারে। নিজেদের মধ্যে আলোচনা করলে, একে অপরের সমস্যা গুলো শুনে নিজেরা নিজেদের সমস্যার সমাধানে একে অপরকে সহায়তা করার চেষ্টা করলে সেটি অধিক ফলপ্রসূ হয়। এতে নিজেরা নিজেদের সমস্যাটা খুব ভালোভাবে বোঝা যায় এবং সমাধানে সঠিকভাবে প্রচেষ্টাও করা যায়। গবেষণায় দেখা গেছে এ ধরণের সামাজিক সহায়তা মানসিক সমস্যা দূর করার পাশাপাশি সংক্রমণের হার এবং সংক্রমণে মৃত্যু হার কমায়, বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, রোগ সম্বন্ধে অভিজ্ঞতা বাড়ায়, নিজেকে নিজে ভালো রাখার মনোবল বাড়ায়, এবং বিভিন্ন সমস্যার মাত্রা কমায়।

    ২) সুহৃদ এবং সহযোগী বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনঃ

    বিষাক্ত সম্পর্কগুলো যেমন আমাদের মধ্যে নেতিবাচক মানসিকতার বিকাশ ঘটায় এবং মানসিক পীড়ার সৃষ্টি করে তেমনি, সঠিক, সুহৃদ এবং সহায়ক সম্পর্কগুলো আমাদের মাঝে ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটায় এবং আমাদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। গবেষণায় দেখা গেছে সুহৃদ কাছের মানুষদের সংস্পর্শে থাকলে অন্যান্য মানসিক সমস্যার সমাধানের সাথে সাথে আমাদের ইমিউনো  সিস্টেমও ভালো থাকে। এতে আমাদের মনোবল বাড়ে এবং সুখানুভূতি ও সন্তুষ্টির সৃষ্টি হয়।

    তাই মহামারীর এই দুঃসময়েও অন্যদের সাথে যত বেশী ভাব বিনিময় হবে, ততো বেশী আমাদের মনের ভার কমবে, আত্মবিশ্বাস বাড়বে। করোনাকালীন সময়ে হয়তো সবার সাথে সামনে থেকে দেখা করা সম্ভব নয়। এই সমস্যা এড়াতে প্রযুক্তির ব্যবহার করুন। ফোনে ভিডিও কলে তাদের সাথে কথা বলুন। সব থেকে বড় কথা তাদের সংস্পর্শে থাকুন। আপনার মানসিক জোর বাড়াতে আপনার সাথে সাথে তাদের ভুমিকাও অগ্রগণ্য।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনায় ২০ লাখ মানুষ মারা যেতে পারে বলে ডব্লিউএইচও-র আশঙ্কা
    Next Article বিষণ্ণতা: শরীর থেকে মনে, মন থেকে শরীরে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.