Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মহামারী এবং নারীদের মানসিক স্বাস্থ্য
    করোনায় মনের সুরক্ষা

    মহামারী এবং নারীদের মানসিক স্বাস্থ্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 27, 2020Updated:September 27, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারী এবং নারীদের মানসিক স্বাস্থ্য
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মহামারী অন্যান্যদের মত নারীদের মানসিক স্বাস্থ্যকেও চরমভাবে প্রভাবিত করেছে। সমাজ-সামাজিকতা থেকে দূরে গৃহ বন্দী হয়ে দুশ্চিন্তা, হতাশা এবং বিষণ্ণতায় তাদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে।

    করোনার ফলে আমরা সবাই দীর্ঘ দিন ধরে ঘরের বাইরে যেতে পারছিনা এবং স্বাভাবিক জীবন যাপন ও করতে পারছিনা। কর্ম ক্ষেত্রে ব্যস্ত থাকা মানুষ যেমন ঘরে থেকে হাঁসফাঁশ করছেন তেমনি ঘরে থেকে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন নারীদেরকেও বাইরের জীবন থেকে এমন দীর্ঘ দিনের এই বিচ্ছিন্নতা এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।। এর ফলে বিভিন্ন ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন, মানসিকভাবে বিচ্ছিন্নতার অনুভূতি, আত্মবিশ্বাসের ঘাটতি, অবসাদ, হতাশা, একাকীত্ব এবং আরও বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিয়েছে।

    বিভিন্ন সময়ে নেওয়া সাক্ষাৎকারে অধিকাংশ নারীরা উল্লেখ করেছেন কোয়ারেন্টাইন তাদের মানসিকভাবে আরও দুর্বল, বিষণ্ণ এবং একাকী করে দিয়েছে। সারা দিন ঘরে থেকে থেকে অনেকের ওজন বেড়ে গেছে। এতে মানসিকভাবে অনেকেই ভেঙ্গে পড়েছেন। অনেকের প্রাত্যহিক সকাল-সন্ধ্যা বাইরে হাঁটার অভ্যাস ত্যাগ করতে হয়েছে। কর্মক্ষেত্রের প্রাণ চঞ্চল সময় এবং বন্ধুদের সাথে সেই প্রাণখোলা আড্ডা সব কিছুই জীবন থেকে হারিয়ে গেছে। এমন অবস্থায় মানসিক সন্তুষ্টি বজায় রাখা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। এসব কারণে অধিকাংশ নারীদের মাঝে চরম মানসিক অশান্তি কাজ করছে যা বিভিন্ন শারীরিক জটিলতারও সৃষ্টি করছে।

    সময় কাটাতে অনেকেই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরতা অনেক বাড়িয়ে দিয়েছে। কম বয়সী মেয়েদের মধ্যে এটি হয়ে উঠেছে অভিভাবকদের আরেক চিন্তার বিষয়। সামাজিক মেলামেশা থেকে দূরে থাকায় এবং ফোন বা টেলিভিশন দেখায় অধিক সময় অতিবাহিত করায় অনেকের মাঝেই বিভিন্ন মানসিক সমস্যা যেমন খিটখিটে মেজাজ, অকারণ রাগ, ক্ষুধা মন্দা, অনিদ্রা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছে। কিশোরীদের মানসিক বিকাশ বাঁধাগ্রস্ত হওয়ায় তাদের ভবিষ্যৎ ও ঝুঁকির মাঝে রয়েছে। অভিভাবকেরা বিভিন্ন ভাবে কিশোরীদের মানসিক বিকাশ যেন বাঁধাগ্রস্ত না হয় সেই প্রয়াস করছে। তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টা করছে। কিন্তু করোনা মহামারীর এই দুঃসময়ে মানসিক চাপ কাটিয়ে কিশোরীদের স্বাভাবিক মানসিক বিকাশ  নিশ্চিত করা যেন এক অসম্ভব কঠিন কাজ হয়ে উঠেছে।

    স্বাভাবিকভাবেই নারীরা পুরুষের তুলনায় অধিক সামাজিক ও মানসিকভাবে বেশী কোমল ও সহানুভূতিশীল হয়ে থাকে। অন্যান্যদের সাথে তাদের সামাজিক সম্পর্কই তাদের মানসিক ভাবে দৃঢ় থাকার জন্য প্রয়োজনীয় শক্তির এক অন্যতম প্রধান উৎস। আর করোনা কালে এসব সম্পর্ক থেকে বিচ্ছিন্নতা তাদের ধৈর্য, মানসিক স্থিতিশীলতা এবং উৎসাহের উপর নেতিবাচক প্রভাব ফেলায় এটি সরাসরি তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি সাধন করছে।

    এছাড়াও পরিবারের সাথে অধিক সময় অতিবাহিত করায় অভিভাবকেরা অনেক সময় তাদের নিজস্ব মতামত তাদের উপর চাপিয়ে দিচ্ছে। তাদের ভালো রাখার প্রচেষ্টায় অনেক সময় তাদের পছন্দের কাজে বাধা দিচ্ছে। এতে করে কিশোর বয়সীদের মধ্যে তাদের অভিভাবকদের প্রতি নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আরও বাড়ছে। উভয়ের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। এতে করে করোনা মহামারীর এই দুঃসময়ে এতো দীর্ঘ লকডাউন ঘরে থেকে একসাথে অতিবাহিত করা আরও বেশি কঠিন হয়ে উঠছে। আর অন্য কোন উপায় না থাকায় এই পরিস্থিতি মানসিক চাপ আরও বাড়িয়ে তুলছে।

    এসব বিবেচনা করে বলা যায় নারীদের মধ্যে এইযে বাড়তি মানসিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে এগুলো নিবারণ করোনা মোকাবেলার মতোই সমান গুরুত্বপূর্ণ। অভিভাবকদের এই সময়ে তাদের কিশোরী মেয়েদের কাছে দিক নির্দেশক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানকারীর ভুমিকা পালন করতে হবে। আর এই কাজের জন্য প্রথমেই অর্জন করতে হবে তাদের সন্তানদের ভরসা এবং মানসিক গ্রহণযোগ্যতা। করোনায় তাদের একাকীত্ব দূর করে এবং তাদের নিয়ন্ত্রণে কোন প্রকার অতিরিক্ত আর কোন মানসিক চাপ প্রয়োগ না করে তাদের সাথে বন্ধু সুলভ আচরণের মাধ্যমে তাদের মানসিক সমস্যাগুলো দূর করার প্রয়াস করতে হবে।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক

    https://youtu.be/sMBR-Xy2ce8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি কি বিয়ে করতে পারবো?
    Next Article নারীর যৌন সমস্যা ও কিছু কথা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    September 28, 2024

    প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    September 25, 2024

    পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    July 8, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.