Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সম্পর্কে অসন্তুষ্টি এবং কিছু ভুল ধারণা
    জীবনাচরণ

    সম্পর্কে অসন্তুষ্টি এবং কিছু ভুল ধারণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 30, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সম্পর্কে অসন্তুষ্টি এবং কিছু ভুল ধারণা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সম্পর্ক নিয়ে অতিরিক্ত রক্ষণশীল মনোভাব এবং আমাদের বেশ কিছু ভুল ধারণা আমাদের মাঝে অসন্তুষ্টির সৃষ্টি করে। আর এই অসন্তুষ্টি দূর করতে গিয়ে অনেকে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে সম্পর্কের ক্ষতি সাধন করে ফেলে।

    প্রত্যেকটা মানুষের মানসিকতা এবং ব্যক্তিত্ব আলাদা আলাদা। একটি সম্পর্কে যখন দুজন মানুষ আবদ্ধ হয় এবং একে অপরকে আপন করে নেয় তখন দুজনকেই একে অপরের সব গুণ, অবগুণ গুলোকেও আপন করে নিতে হয়। কিন্তু অনেকেই নিজেদের থেকে আলাদা বিচার, সিদ্ধান্ত এবং মনোভাবকে মেনে নিতে বা মানিয়ে নিতে পারেনা। যখন সঙ্গে থাকা মানুষটা নিজের মন মত আচরণ করেনা তখন অনেকের মধ্যেই অসন্তোষের সৃষ্টি হয়। অধিকাংশ অসুখী দম্পতীদের ক্ষেত্রে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার মূল কারণ এটাই। তারা নিজেদের মনের মত কিছু ধারণাকে প্রাধান্য দিয়ে সুন্দর একটি সম্পর্ককে অভিযোগ এবং অসন্তোষের মাঝে পিষে ফেলে।
    এখানে ঠিক এমনই কিছু ভুল ধারণা প্রসূত মানসিক অসন্তোষ এবং সেগুলো থেকে মুক্ত হয়ে সম্পর্ককে সুন্দর রাখার কৌশল তুলে ধরা হল।

    ১) মনের প্রশান্তিকে গুরুত্ব না দিয়ে যুক্তিকে বেশী গুরুত্ব প্রদানঃ
    মত বিরোধের সময় আমরা অধিকাংশ ক্ষেত্রে নিজের মতকে প্রাধান্য দিয়ে সেটিকেই যুক্তিসিদ্ধ বা সঠিক মনে করি। তাছাড়া অপরের করা ছোট খাটো ভুলকে অধিকাংশ সময় মেনে নিতে পারিনা এবং সেটিকে ভুল-ঠিকের পর্যায়ে ফেলে দি। নিজেদের মনের ভাবনা কিংবা কাজকর্ম যে কোন কিছু নিয়ে প্রতিযোগিতা বা রেষারেষি কখনোই দুজনার সম্পর্ককে মধুর করবেনা বরং নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবে। এটি না করে যদি যুক্তি দেখানোর পরিবর্তে নিজের মনের ভাব অন্য জনের কাছে তুলে ধরা যায়, তাকে বুঝিয়ে বলা যায় তাহলে আপনার মনের কথা তার বুঝতে সহজ হবে। এতে করে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যাবে এবং সম্পর্কে সুহৃদ মনোভাব বজায় থাকবে।

    ২) অপরের কথা শোনার থেকে তার ভুল স্বীকারকে গুরুত্ব প্রদানঃ
    মত বিরোধ বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টির হলে আমরা সব সময় যেমন অপর জনকে ভুল এবং নিজেকে সঠিক ভাবি, তেমনি কোন কারণে ভুল বোঝাবুঝি হলে সেটি সমাধানের ক্ষেত্রেও অপর জনের কথা গুলো না শুনে বা তার মনের কথা বোঝার আগ্রহ না দেখিয়ে আমরা আগে তার ভুল স্বীকার বা ক্ষমা চাওয়াটাকেই প্রাধান্য দিয়ে থাকি। আর এতে আমাদের মধ্যাকার সমস্যার সাময়িক প্রশমন হয় বটে, কিন্তু এর দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কের উপর পড়ে। তাই ভুল স্বীকারের সাথে সাথে আমাদের তার পক্ষের কথা গুলো বা এর পেছনে তার মানসিক অভিব্যাক্তি কি ছিল সেটিও জানার আগ্রহ প্রকাশ করতে হবে। এতে মনস্তাত্ত্বিক বোঝাপড়া আরও ভালো হবে।

    ৩) রাগের বদলে রাগঃ
    অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের কাছের মানুষদের উপর আমাদের মনের সব আক্রোশ ঢেলে দি যেটা হয়তো অন্য কারও কারণে বা অন্য কোন পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছিল। সেই সময়ে আমরা তার মনের অবস্থা বোঝার চেষ্টা না করে, কোন কিছু না ভেবেই উলটো রাগ প্রকাশ করি। আবার দুজনার মধ্যে কোন সমস্যা হলেও এক জন রাগ করলে অপর জনও সাথে সাথেই রেগে যায়। যা একটা ছোট বা কম গুরুত্বপূর্ণ বিষয় বা অবস্থাকেও অনেক বড় সমস্যায় পরিণত করতে পারে। কিন্তু উচিৎ এটাই যে, এক জন উত্তেজিত হয়ে গেলে অপর জন শান্ত থাকবে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার বদলে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। এক জনের রাগের বদলে রাগ না করে, প্রতিক্রিয়া না দেখিয়ে বরং তার সমস্যার বিষয়ে জানার চেষ্টা করতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।

    ৪) কথা শোনার থেকে বলার প্রবণতা বেশী দেখানোঃ
    অধিকাংশ ক্ষেত্রেই আমরা মনে করি বেশী কথা বললে, বা অপর জনের কথা শোনার থেকে তাকে বেশী কথা শোনাতে পারলে আমাদের আধিপত্য বা মতামত বজায় থাকে। এতে সম্পর্কে বিদ্যমান সমস্যা গুলো কখনোই নির্দিষ্ট ভাবে বোঝা বা তার সমাধান করা সম্ভব হয়না। দুজনার বোঝাপড়া কম হওয়ায় সম্পর্কে আবেগের স্থানটিও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এতে একে অপরের মনের চাওয়া পাওয়া গুলো কখনোই বোঝা সম্ভব হয়না এবং সম্পর্কও অসম্পূর্ণ হয়ে থেকে যায়। তাই আমাদের উচিৎ একে অপরের মনের কথা বোঝার প্রচেষ্টা করা। নিজের মনের কথা বোঝানোর থেকে যখন অপর জনের মনের কথা বোঝার প্রয়াস বেশী করা হবে তখন দুজনের মধ্যে এক মনস্তাত্ত্বিক সামাঞ্জস্য বজায় থাকবে।

    একটি অর্থপূর্ণ সম্পর্কে দুজনারই অবদান থাকে। শুধু নিজের মনকে বা নিজের মতামতকে গুরুত্ব দিলে কখনোই পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা সম্ভব হয়না। আর আমরা যদি সম্পর্কের মাঝে থাকা ছোটখাটো সমস্যাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে সুন্দর সময়গুলোকে উপেক্ষা করি তাহলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কখনোই মেটানো সম্ভব হবেনা। বরং বিভিন্ন ভুল ধারণা এবং অসন্তুষ্টি গুলোই সম্পর্ককে অসম্পূর্ণ রাখতে বাধ্য করে। তাই অসন্তোষ বা ভুল গুলোকে নয় বরং নিজেদের মনকে গুরুত্ব দিতে হবে। পরস্পরকে গুরুত্ব দিতে হবে।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://www.youtube.com/watch?v=WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারীতে মানসিক চাপের উপশম করবে পোষা প্রাণী
    Next Article সামাজিক দূরত্ব এবং সম্পর্কের বোঝাপড়া
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.