Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে দিনপঞ্জির ভূমিকা
    মন প্রতিদিন

    মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে দিনপঞ্জির ভূমিকা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 7, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে দিনপঞ্জির ভূমিকা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দিনপঞ্জি আপনার পৃথিবীকে দেখার ধারণাকেই বদলে দিতে পারে। আপনি হয়ত কারও পরামর্শে বা নিজ থেকেই দিনপঞ্জি লেখেন। কিন্তু কখনো একটু নিবিড়ভাবে ভেবে দেখেছেন কি আপনার মন-মানসিকতা এবং চিন্তা ভাবনার উপর এই দিনপঞ্জির কি ভূমিকা রয়েছে? আপনার মন কিভাবে এর দ্বারা প্রভাবিত হয়? আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে দিনপঞ্জি আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং কিভাবে এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

    দিনপঞ্জি হল আপনার নিত্য দিনের কাজকর্ম, চিন্তা ভাবনা এবং অনুভূতির বিবরণী। দিনপঞ্জি আপনার মধ্যে থাকা ভাল এবং খারাপ গুণাবলীগুলো খুঁজে বের করার সহজ একটি উপায়। এটা শুধু আপনার মানসিকতার উপরেই প্রভাব ফেলে তা নয় বরং আপনার শারীরিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব রয়েছে। গবেষণায় দেখা গেছে যে, নিজের শারীরিক এবং মানসিক সমস্যা গুলো নিয়ে যদি দৈনিক ২০ মিনিট ও লেখা যায় তাহলে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি চার মাসের মধ্যেই লক্ষণীয় মাত্রায় চোখে পড়বে।
    অনেক সময় শুধু লিখে নয়, একজন ব্যক্তি বিভিন্নভাবে দিনপঞ্জি তৈরি করতে করতে পারেন। যেমন, তিনি বিভিন্ন ছবি এঁকে এবং স্কেচ করে দিনপঞ্জিতে নিজের মনের ভাব ফুটিয়ে তুলতে পারেন। এই দৃশ্যমান দিনপঞ্জি একজন মানুষের দৈনন্দিন কাজকর্মের পেছনে তার বিভিন্ন চিন্তা ভাবনা এবং মানসিকতা যেমন প্রকাশ করে, তেমনি তার আচার ব্যবহারেও বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করে।

    নিজের দিনপঞ্জি আপনি আপনার ইচ্ছে মত করে লিখতে বা বানাতে পারেন। এটি তৈরি করার কোন নির্দিষ্ট নিয়ম নেই। আপনি আপনার মনের ভাব ইচ্ছা মত সময় নিয়ে ইচ্ছা মত দিনে মনের মাধুরী মিশিয়ে তৈরি করতে পারেন। এখানে মুখ্য হল আপনার মনের ভাবের বহিঃপ্রকাশ ঘটানো। এখানে আপনি আপনার নিজের মুখোমুখি দাঁড়ান। দিনপঞ্জি ঠিক আপনার মনের আয়নার মত। আপনি আপনার নিজের ছায়া এর মাঝে দেখতে পাবেন। আপনার ব্যক্তিত্ব এর মধ্য দিয়ে ফুটে উঠবে।

    অনেকে একের অধিক দিনপঞ্জিও বানিয়ে থাকেন। আপনি এর একটিতে আপনার দৈনন্দিন কার্যাবলীর বর্ণনা লেখনির মাধ্যমে তুলে ধরতে পারেন এবং অন্যটিতে বিভিন্ন ছবির মাধ্যমে আপনার মানসিক স্থিতি ফুটিয়ে তুলতে পারেন। আবার কখনো আপনার মনের কথাগুলো কোন রেকর্ডারের মাধ্যমেও ধারণ করতে পারেন। এতে আপনার সময় বাঁচবে এবং মনের ভাব প্রকাশেও ভিন্নতা আসবে।

    দিনপঞ্জিতে আপনার দৈনন্দিন মনস্তাত্বিক এবং শারীরিক ক্রিয়াকর্মের বর্ণনা লিপিবদ্ধ করা যেমন জরুরী তেমনি মাঝে মধ্যে সেগুলোতে চোখ বুলিয়ে দেখাও একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি কখন কিভাবে দেখবেন এটি সম্পূর্ণই আপনার নিজস্ব বিষয়। যখন আপনি আপনার পুরনো দিন গুলো ফিরে দেখবেন আপনি আপনার বর্তমান মানসিক অবস্থার সাথে সেই সময়ের তুলনা করতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি কতোটা মানসিক পরিপক্বতা অর্জন করেছেন। হয়তো দেখা যাবে ভবিষ্যৎ নিয়ে অতীতে আপনার মানসিক উৎকণ্ঠার কারণ গুলো আজ একদমই ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।  অতীতের এই অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎ মানসিক অবস্থা বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    এভাবে দিনপঞ্জি লেখার এই সুন্দর অভ্যাসটি আপনাকে শারীরিক ও মানসিকভাবে আরও উন্নত স্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করবে।
    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তির চিকিৎসায় কেন দীর্ঘসময় প্রয়োজন
    Next Article মহামারীর এই চরম দুঃসময়েও আশায় বুক বাধুন নতুন স্পৃহায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.