Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাংলাদেশ-ব্রিটেন মানসিক স্বাস্থ্য গবেষণা কার্যক্রমের উদ্বোধন
    কার্যক্রম

    বাংলাদেশ-ব্রিটেন মানসিক স্বাস্থ্য গবেষণা কার্যক্রমের উদ্বোধন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 10, 2020Updated:October 10, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বাংলাদেশ-ব্রিটেন মানসিক স্বাস্থ্য গবেষণা নেটওয়ার্কের উদ্বোধন, প্রধান বক্তা সায়মা ওয়াজেদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্য-বাংলাদেশ যৌথভাবে নতুন একটি গবেষণা কার্যক্রম শুরু করেছে। ব্রিটেনের থিংক ট্যাংক চাটাম হাউজ ও ইমপেরিয়েল লন্ডন কলেজের যৌথ আয়োজনে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটি শুরু হয়। সেখানে মূল বক্তা ছিলেন অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

    ‘মন প্রথম’ বা মাইন্ড ফার্স্ট রিসার্চ পার্টনারশিপ নামের এই দ্বিপাক্ষিক যৌথ প্রকল্প বেশ কয়েকটি গবেষণালব্ধ তথ্যকে ভিত্তি করে কাজ করবে। বাংলাদেশের সামগ্রিক চিকিৎসা বা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কাজে লাগিয়ে মানুষের মানসিক স্বাস্থ্যসেবায় কীভাবে আরও সমন্বিত ও কার্যকরভাবে ভূমিকা রাখা সম্ভব, সেটিই এ প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে ইমপেরিয়েল কলেজ।

    ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের পদস্থ কর্মকর্তা ও মানসিক স্বাস্থ্য খাত বিশেষজ্ঞরা অংশ নেন। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবা খাতে কীভাবে সমন্বিত উন্নয়ন সম্ভব; তা নিয়ে অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা।

    ইমপেরিয়েল কলেজের স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক মালা রাও এ প্রকল্পের নেতৃত্বে রয়েছেন। তিনি বলেন, মন প্রথম বা মাইন্ড ফার্স্ট নামের এ দ্বিপাক্ষিক প্রকল্পকে সফল করতে ব্রিটেন ও বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করবে। এ প্রকল্পটি বাস্তবায়নে আমরা অত্যন্ত আন্তরিক।’

    এ প্রকল্পটি বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের একটি অর্থবহ সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক মালা রাও। তিনি বলেন, কোভিড ১৯-এর কারণে এ বছর মানসিক স্বাস্থ্য খাতে বিশ্বজুড়ে মারাত্মক প্রভাব সৃষ্টি হয়েছে। পরিস্থিতি থেকে উত্তরণে মানসিক স্বাস্থ্যসেবা খাতে সামনের বছরগুলোতে এ প্রকল্প বড় অবদান রাখবে। বাংলাদেশ এরইমধ্যে মানসিক স্বাস্থ্যসেবা খাতে আশাব্যঞ্জক উন্নতি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

    বাংলাদেশের নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা এবং এ খাতকে এগিয়ে নিতে তার পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখন আক্ষরিকভাবে বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে, যা উপেক্ষা করা যায় না। ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডার অংশ হিসেবে সব দেশ ২০৩০ সালের মধ্যে ইউএইচসি অর্জনের অঙ্গীকার করেছে। মানসিক স্বাস্থ্য ছাড়া কোনও স্বাস্থ্য হতে পারে না, আর স্বাস্থ্য না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব হয় না।’

    অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যা ট্রন ডিক্সন বলেন, মানসিক স্বাস্থ্যসেবা বিশ্বজুড়ে অবহেলিত অথচ খুব জরুরি। করোনাকাল মানসিক স্বাস্থ্যের দিক থেকে মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্রিটেন-বাংলাদেশের যৌথ প্রকল্প বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত ও প্রায়োগিক ভূমিকা রাখবে বলে আশার প্রকাশ করেন তিনি।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দিয়েছেন ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান, সামিনি জেনি, স্টিফেইন আর্মস্টং।

    উল্লেখ্য, ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (ইউকে আরআই) গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড এ প্রকল্পের অর্থায়ন করছে। বাংলাদেশের আইসিসিডিআর,বি, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন, জেপিজিএসপিএইচ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্রিটেনের চাটাম হাউজ, ইস্ট লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিভার্সিটি অফ লিংকন এই যৌথ প্রকল্পে কাজ করবে।

     

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
    Next Article বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: প্রাসঙ্গিক ভাবনা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.