Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » উদ্বেগ কিংবা আতঙ্কে হৃদস্পন্দন কমাতে সহায়ক পরামর্শ
    জীবনাচরণ

    উদ্বেগ কিংবা আতঙ্কে হৃদস্পন্দন কমাতে সহায়ক পরামর্শ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 28, 2020Updated:October 28, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    উদ্বেগ কিংবা আতঙ্কে হৃদস্পন্দন কমাতে সহায়ক পরামর্শ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মানসিক চাপ, অস্বস্তিতে কমবেশি সবাই ভোগেন। তবে তা অসুস্থতার পর্যায়ে পৌঁছালে প্রভাবিত হয় দৈনন্দিন জীবন।

    প্রচণ্ড ভয়, দুশ্চিন্তা থেকে শুরু করে বুক দপদপানি, হৃদস্পন্দনের গতি অতিমাত্রার বেড়ে যাওয়া, দম ফুরিয়ে আসা ইত্যাদি সবকিছুই পুরো শরীরের ওপরেই প্রভাব ফেলে, বিশেষ করে হৃদযন্ত্রের ওপর। সুষ্ঠু পদক্ষেপ নিতে পারলে হৃদস্পন্দনের ওই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

    স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল সেই উপায়গুলো সম্পর্কে।

    জন্স হপকিন্স মেডিসিন’য়ের মতে, “অস্বস্তিজনীত অসুস্থতা বা ‘অ্যাংজাইটি ডিজওর্ডার’র জুড়ে আছে ‘ট্যাকিকার্ডিয়া’ অর্থাৎ হৃদস্পন্দনের অতিরিক্ত ঊর্ধ্বগতি।”

    মানসিক অস্বস্তি নিত্যসঙ্গী হলে সময়ে ফেরে তা হৃদযন্ত্রের ওপর বাড়তি ধকল ফেলে, পক্ষান্তরে বাড়তে থাকে হৃদরোগের ঝুঁকি।

    ২০১০ সালের এক ‘মেটা অ্যানালাইসিস’ বলে, যারা প্রতিনিয়মিত মানসিক অস্বস্তিতে ভুগছেন তাদের ‘করোনারি হার্ট ডিজিস’য়ের ঝুঁকি ২৬ শতাংশ বেশি।

    ২০১৬ সালের ‘কারেন্ট সায়কায়াট্রি রিপোর্ট’য়ের প্রতিবেদন অনুযায়ী, ‘হার্ট ফেইলিউর’য়ের পেছনেও ভূমিকা আছে ‘অ্যাংজাইটি ডিজওর্ডার’য়ের।

    অ্যাটলান্টিকেয়ার রিজিওনাল মেডিকাল সেন্টার’য়ের ‘সায়কায়াট্রি’ বিভাগের ‘প্রোগ্রাম ডিরেক্টর’ ব্রায়ান আইজ্যাকসন বলেন, “কিছু গবেষণা বলে, যাদের মানসিক অস্বস্তি বেশি তাদের হৃদস্পন্দের তালজনীত সমস্যা দেখা যায় অতিকাংশ ক্ষেত্রেই, সঙ্গে থাকে ‘পালপিটিশন’ এবং ‘প্রিম্যাচিউর বিটস’।

    যেভাবে নিয়ন্ত্রণ করবেন হৃদস্পন্দন
    অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেসন অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র মতে, “আতঙ্কিত অবস্থায় বুক ধড়ফড় করা, ব্যথা হওয়াটা স্বাভাবিক ঘটনা, যা হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়ারই ফলাফল। ‘প্যানিক অ্যাটাক’কে অনেকেই ‘হার্ট অ্যাটাক’ ভেবে ভুল করেন।”

    মানসিক অস্বস্তি, চাপ বা উদ্বেগ যাদের রোগের পর্যায়ে পৌঁছে গেছে তাদের জন্য আইজ্যাকসন বলেন, “প্রথম কাজ হবে মানসিক অস্বস্তির কারণ সমাধান করা। সেটা হতে পারে ওষুধের সাহায্যে, ‘কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপি (সিবিটি)’য়ের সাহায্যে কিংবা দুটোর মিশ্রণে।”

    ‘সিবিটি থেরাপি’ ছাড়াও আরও কয়েকটি উপায় আছে হৃদস্পন্দন নিয়ন্ত্রণের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই পদ্ধতিগুলো হৃদস্পন্দন নিয়ন্ত্রণের পাশাপাশি একসময় মানসিক অস্বস্তি সামাল দেওয়াও শেখাবে। ফলে মিলিতভাবে তা আপনার হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনবে।

    পরিশ্রম: শারীরিক পরিশ্রম যেন সকল রোগের মহৌষধ। মানসিক অস্বস্তি ও চাপ সামলানোর ক্ষেত্রে যা প্রযোজ্য। বিশেষজ্ঞরা দাবি করেন, মানসিক অস্বস্তির শিকার মানুষগুলোর শারীরিক পরিশ্রমের মাত্রা বেশ কম। আর যারা শারীরিক কসরতে যুক্ত থাকেন তাদের মানসিক অস্বস্তি দেখা দেয় কম।

    আইজ্যাকসন বলেন, “মানসিক অস্বস্তি সামলানোর পাশাপাশি ‘রেস্টিং হার্ট রেট’ স্বাভাবিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যায়াম ও শারীরিক পরিশ্রম। তাই হৃদযন্ত্র ভালো রাখতে ব্যায়াম করতেই হবে।”

    নিঃশ্বাস নেওয়া: ‘ডিপ ব্রিদিং’ এবং ‘প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন’ অনুশীলন করার মাধ্যমেও মানসিক অস্বস্তি আর হৃদস্পন্দন দুটোই সামলানো সম্ভব।

    অ্যাইজ্যাকমন বলেন, “লম্বা দম নেওয়া অনুশীলন ‘ভ্যাগাস’ নামক স্নায়ুতে আলোড়ন সৃষ্টি করে। এতে পুরো স্নায়ুতন্ত্রই আলোড়িত হয় এবং যে রাসায়নিক উপাদানগুলো ‘ফাইট অর ফ্লাইট রেসপন্স’ সৃষ্টি করে, তাদের মাত্রা কমায়। এতে হৃদস্পন্দনের গতি ও রক্তচাপ কমে।”

    ‘ডিপ ব্রিদিং’ অনুশীলনের পদ্ধতি
    নিরিবিলি স্থানে বসে কিংবা শুয়ে প্রথমেই চোখ বন্ধ করে নিতে হবে। নাক দিয়ে ধীরে লম্বা দম টানতে হবে। যারা নতুন অনুশীলন করছেন, তারা এসময় বুকের উপর হাত রাখতে পারেন। দম টানার কারণে বুক ফুলে ওঠা অনুভব করতে পারবেন। এবার দম ছাড়তে হবে ধীরে, তবে মুখ দিয়ে। যতক্ষণ ইচ্ছা এই ব্যায়াম অনুশীলন করতে পারেন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপে ত্বকের ক্ষতি
    Next Article হাইপোগোনাডিজম: পুরুষের ক্লান্তি-অবসন্নতা-বিষণ্ণতার কারণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.