Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধর্ষণের ঘটনায় ধর্ষককে নিয়ে আলোচনা বেশি হতে হবে: তাজরীন ইসলাম তন্বী
    অন্যান্য

    ধর্ষণের ঘটনায় ধর্ষককে নিয়ে আলোচনা বেশি হতে হবে: তাজরীন ইসলাম তন্বী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 31, 2020Updated:October 31, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ধর্ষণ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের অবস্থান এবং বক্তব্য নিয়ে মনের খবর টিভির বিশেষ আয়োজন ২৭,২৮,২৯ অক্টোবর, রাত ১০ টায়। চোখে চোখে রাখুন,মনের খবর টিভি।
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনা যেন প্রতিনিয়ন বেড়েই চলেছে আমাদের দেশে। কোনোভাবেই যেন তা রোধ করা যাচ্ছে না। ধর্ষণ নিয়ে কি ভাবছে সমাজের নারীরা? ধর্ষণ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের অবস্থান এবং বক্তব্য জানতে তিনদিন ব্যাপি বিশেষ আলোচনা সভার আয়োজন করে মনের খবর টিভি। ধর্ষণ কার জন্য লজ্জা শীর্ষক আলোচনার প্রথব পর্বে অন্যান্যদের সাথে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‍শিক্ষার্থী তাজরীন ইসলাম তন্বী। যিনি  জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এর সভাপতি। ধর্ষণ বিষয়ে তাজরীন ইসলাম তন্বী’র ভাবনা পাঠকদের জন্য তুলে ধরা হল: 
    তাজরীন ইসলাম তন্বী

    ধর্ষণ কার জন্য লজ্জা এই প্রশ্নটি আসলে হওয়াই উচিত না। এরকম একটি প্রশ্ন হওয়া মানে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে ধর্ষণের ঘটনায় লজ্জা কার। অনেক মানুষ ধর্ষণের জন্য পোশাককে দায়ী করে থাকেন, অনেক মানুষ বিভিন্ন সামাজিক বিধি নিষেধের প্রসঙ্গ তোলেন।

    ধর্ষণের জন্য যদি পোশাক কিংবা নারীর চলাফেরা দায়ী হয় তাহলে চার মাসের শিশু কেনো ধর্ষণের শিকার হয়? যখন এরকম একজন শিশুকে ধর্ষণ করা হয় তখন আসলে আমরা নারীর পোশাক কিংবা দেহভঙ্গিকে দায়ী করতে পারি না। এর মানে হলে অতটুকু একটা বাচ্চাকেও যে ভোগের বস্তু হিসেবে দেখা যায় এরকম একটি দৃষ্টিভঙ্গি সমাজ থেকেই ধর্ষণকারীর মনস্ত্বত্ত্বে স্থির হয়ে আছে।

    অনেক সময় নারীরা পরিবার থেকেও ধর্ষণের শিকার হয়। এক্ষেত্রেও বেশিরভাগ সময় পরিবার থেকেই ওই নারী বা শিশুকে ঘটনাটি চেপে যেতে বলা হয় এবং ধর্ষককে শেল্টার দেওয়া হয়।

    ধর্ষণের ঘটনায় ধর্ষিতা দোষী করার কোনো সুযোগই আসলে নেই। কিন্তু একটি ধষর্ণের ঘটনা ঘটে গেলে ধর্ষণকারীকে নিয়ে নিয়ে আলোচনা না করে ধর্ষিতাকে নিয়ে আলোচনা করি। এইসব আলোচনা ধর্ষণের শিকার মানুষটির জন্য আরো বেশি দুর্বিষহ হয়ে ওঠে।

    ধর্ষণের ঘটনায় আসলে ধর্ষিতাকে নিয়ে নয়; ধর্ষককে নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া উচিত। সামাজিক কাঠগড়ায় ধর্ষককে দাঁড় করানো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে যে খুবই ঘৃণিত একটি কাজ করেছে, এরকম একটি ঘটনা ঘটানোর কারণে সমাজে সে নিন্দিত, তার সামাজিক গ্রহণযোগ্যতা কমে গেছে সামাজিকভাবে এই বোধটি যখন তার ভেতরে ঢোকানো যাবে তখন তা ধর্ষণের ঘটনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

    সামাজিক, পারিবারিক মূল্যবোধ বাড়ানোর পাশাপাশি সুস্থ মানসিক বিকাশও ধর্ষণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ প্রভাবক। আমাদের সমাজে সুস্থ বিনোদনের প্রচন্ড পরিমাণে ঘাটতি দেখা দিয়েছে। মাঠের খেলাধুলা কমে গিয়েছে। মাঠে খেলাধুলা না করে শিশু কিশোররা ডিভাইসে সময় বেশি দিচ্ছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে; যার ফলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একজন মানুষ যখন নিয়মিত পর্ন দেখতে থাকে তখন সে তার আশেপাশের সকল নারীদেরকে কিন্তু স্বাভাবিকভাবে দেখতে পারে না। সবাইকে ঘিরে তার মাথায় যৌনচিন্তা কাজ করে। পর্ন আসক্তি কমাতে সুস্থ বিনোদন বাড়ানোর বিকল্প নেই। এর পাশাপাশি সেক্স এডুকেশন চালু করতে হবে, পরিবারে সেক্স নিয়ে আলোচনা হতে হবে, সেক্স নিয়ে ট্যাবু ভাঙতে হবে। আমাদের দেশে এয়ারপোর্টে স্বামীকে বিদায় দেওয়ার সময় স্ত্রীকে আলিঙ্গন করাটাকেও অস্বাভাবিকভাবে দেখা হয়। অথচ যেটি হতে খুবই স্বাভাবিক ব্যাপার। এইসব দৃষ্টিভঙ্গিও কিন্তু সমাজে যৌন প্রতিহিংসা বাড়াচ্ছে। আসলে ধর্ষণের মত ঘটনার পেছনে অনেকগুলি কারণ প্রভাবক হিসেবে কাজ করছে। ধর্ষণ নির্মুল করতে হলে এই সবগুলি বিষয়ে পরিবর্তনের জন্য আমাদেরকে কাজ করতে হবে।

    সাম্প্রতিক সময়ের ধর্ষণের ঘটনাগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে ইদানিংকালে এইসব ঘটনাগুলি ঘটানোর সাথে সংঘবদ্ধতা খুব বেশি। কোনো কোনো ক্ষেত্রে কিশোর গ্যাং বা স্থানীয়ভাবে রাজনীতির সাথে যুক্ত গোষ্ঠী এই কাজগুলি করছে। এবং ঘটনার ভিডিওধারণ কিংবা ফেসবুকে লাইভে যেতেও তাদের মধ্যে কোনো সংকোচ কাজ করছে না। এটাকে তারা ক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবেও বেছে নিচ্ছে। এর একটি বড় কারণ হলো দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ না থাকা।

    আইনগত বা সামাজিকভোবে ধর্ষককে শাস্তি দেওয়ার উদাহরণ না থাকাতে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে। তাদের মনস্ত্বত্ত্বে এটা কাজ করছে যে ধর্ষণের ঘটনায় তাদেরকে নয়; বরং ধর্ষিতাকে বেশি দায়ী করা হবে। এই চিন্তা অপরাধ সংঘটনে তাদেরকে আরো বেশি উস্কে দিচ্ছে। পাশাপাশি অপরাধীর মনে এটাও কাজ করে যে, তাকে যদি পুলিশ আটক করেও তবে কার পলিটিক্যাল বড় ভাই কিংবা তার পরিবার তাকে ছাড়িয়ে আনবে।

    সর্বোপরি, ধর্ষণের মত ঘটনা প্রতিরোধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে যৌথভাগে এগিয়ে আসতে হবে।

    পুরো আলোচনাটি এই লিংকে দেখুন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleখুশির মেজাজে দুশ্চিন্তাকে বিদায় জানান
    Next Article করোনার বিস্তার নিয়ে নতুন গবেষণা যা বলছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    থাইরয়েড হরমোনের রোগ চেনা জটিল কিছু নয়, হরমোন বিশেষজ্ঞের পরামর্শে এর সুচিকিৎসা হয়

    May 29, 2023

    ডিজিটাল ডিভাইস ব্যবহার হতে পারে ঘুম ও স্থুলতার কারণ

    April 12, 2022

    পুরুষের যে অভ্যাস পছন্দ করেন না নারীরা

    April 10, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.