Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতা থেকে মুক্ত থাকার কিছু কৌশল
    জীবনাচরণ

    বিষণ্ণতা থেকে মুক্ত থাকার কিছু কৌশল

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 8, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিষণ্ণতা যেন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিষণ্ণতা যেন অনেকের জীবনকে ঠিক ঘন কুয়াশারর মত আচ্ছন্ন করে রেখেছে। অনেকের কাছে বিষণ্ণতা যেন চোরাবালির মত যার মাঝে তারা আটকে আছে। আবার অনেকের পায়ে বিষণ্ণতা যেন এক বেড়ির মত। চাইলেও যার কবল থেকে মুক্তি পাওয়া যেন অসম্ভব।

    বিষণ্ণতা ঠিক এভাবেই মানুষের জীবনে কখনো ঘন কুয়াশা, কখনো চোরাবালি আবার কখনো পায়ের বেড়ি হয়ে পরজীবীর মত বসবাস করে। এই পরজীবী আপনার মানসিক জোর,আত্মবিশ্বাস সব কিছু শোষণ করেই টিকে থাকে। শারীরিক কোন অস্তিত্ব না থাকলেও মানসিক ব্যাধির মতই এটি আপনাকে ধিরে ধিরে গ্রাস করে ফেলে।

    বিষণ্ণতা আপনার মানসিক শক্তি ধিরে ধিরে শোষণ করে আপনাকে দুর্বল করে দেয়। তাই এর সাথে যুদ্ধ করে একে বিতাড়িত করতে হলে আপনাকে আপনার মানসিক জোরকেই নিজের অস্ত্র করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিষণ্ণতা যেন আপনাকে গ্রাস না করতে পারে তার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে-

    ১. নিয়মিত শরীর চর্চা করা: কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কর্মঠ মানুষ শারীরিক ও মানসিকভাবে অধিক সুস্থ এবং বিষণ্ণতামুক্ত থাকে। নিয়মিত শরীর চর্চা করতে খুব আড়ম্বর করে জিম যেতে হবে এমনটা নয়। নিয়মিত কিছু সময় হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতার কাটার মাধ্যমে সহজেই শরীরচর্চা করে নিতে পারেন।

    ২. প্রাত্যহিক কাজকর্মের সূচি প্রস্তুত করা:  প্রতিদিনের কাজকর্মের একটি সূচি প্রস্তুত করে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করলে জীবনে ভারসাম্য বজায় থাকে। সঠিক সময়ে খাওয়া, ঘুমানো, ঘুম থেকে ওঠা এবং অন্যান্য কাজকর্ম পরিচালনা করলে শরীর স্থিতিশীল এবং মন সুদৃঢ় থাকে। এতে করে বিষণ্ণতা থেকে দূরে থাকা যায়।

    ৩. নিয়মিত স্বাস্থ্যকর আহার: সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে যে, বিষণ্ণতার সাথে প্রাত্যহিক খাওয়া দাওয়ার বেশ নিবিড় সম্পর্ক রয়েছে। যারা প্রতিদিন খুব ভারি মশলাযুক্ত খাবার খায় তাদের মাঝে বিষণ্ণতার হার বেশি মাত্রায় দেখা যায়। আর যারা নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে তাদের মাঝে বিষণ্ণতার হার অনেক কম দেখা যায়।

    ৪. দৃষ্টিভঙ্গী পরিবর্তন: অন্য সব কিছুর আগে নিজের প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করে নিজেকে আবার আত্মবিশ্বাসী করে তুলতে হবে। বিষণ্ণতা যেমন আপনাকে গ্রাস করতে সর্বপ্রথম আপনার আত্মবিশ্বাসকে গ্রাস করতে উদ্যত হয়, তেমনি বিষণ্ণতাকে দূর করতে আপনাকেও মনের জোর বাড়াতে হবে। বিষণ্ণ প্রতিকূল পরিবেশকে নিজের অনুকূল করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে।

    ৫. অন্যদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি: বিষণ্ণতা একজন মানুষকে একটা নির্দিষ্ট গণ্ডির মাঝে আবদ্ধ করে দেয়। এই একাকী অবস্থা থেকে শুধুমাত্র নিজের চেষ্টায় মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে যায়।  এক্ষেত্রে নিজের মনের কথাগুলো অন্য কারও সাথে ভাগ করে নিলে জীবনের কঠিন সময়টাও অনেকটা সহজ হয়ে যায়। সামাজিক বন্ধন আমাদের মাঝে সহযোগিতা, সদ্ভাব এবং একে অপরের প্রতি সমর্থন বৃদ্ধি করে।

    ৬. আত্মবিশ্বাস বৃদ্ধি: বিষণ্ণতা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। আর মানসিকভাবে দুর্বল ব্যক্তি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তাই বিষণ্ণতা দূর করতে হলে প্রথমে নিজের মানসিক জোর বাড়াতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে আত্মনিয়ন্ত্রণ করাও সহজ হবে।

    ৭. প্রয়োজনে কাউন্সিলিং করা: একজন ভাল কাউন্সিলর আপনাকে সব ধরণের নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্ত থাকতে সাহায্য করতে পারবেন। তাই প্রয়োজনে একজন ভাল কাউন্সিলরের পরামর্শ অবশ্যই নিন।
    এই বিষয়গুলো খেয়াল রাখলে বেশ সহজেই আপনার মন থেকে বিষণ্ণতা নামক পরজীবী চিরতরে বিদায় নেবে। কখনোই বিষণ্ণতার কাছে আত্মসমর্পণ করবেন না। বিষণ্ণতার বিরুদ্ধে মানসিক প্রতিরোধ গড়ে তুলুন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুরাও হতে পারে মানসিক অবসাদের শিকার
    Next Article কোভিড-১৯ এর সময়ে মানসিক স্বাস্থ্যই মূল সম্পদ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.