Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা
    মাদকাসক্তি

    মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা

    ডা. জসীম চৌধুরীBy ডা. জসীম চৌধুরীNovember 26, 2020Updated:November 26, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মাদকাসক্তির চিকিৎসায় কেন দীর্ঘসময় প্রয়োজন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মাদকাসক্তি একটি রোগ। আরো স্পষ্ট করে বললে মাদকাসক্তি একটি মানসিক রোগ বা মস্তিষ্কের রোগ। মাদক সেবন করলে কি ছুসংখ্যক লোক মাদকাসক্ত হয় (আনু. ১০%)। বাকিরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে।

    ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা যারা জেনেটিক্যালি ঝুঁকিপূর্ণ, তারা একবার মাদক সেবন করলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কার্যত তাদের জিনই পরবর্তীতে মাদক নেয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে এবং মাদকে তুষ্ট জিন মাদকাসক্ত ব্যক্তির মাদকাসক্তি চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন মাদক সেবনে মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদি চিকিৎসা ছাড়া ভালো করা অসম্ভব। এছাড়াও মাদকাসক্ত ব্যক্তিদের ২০- ২৫% গুরুতর মানসিক রোগে আক্রান্ত হয়, যা পারিবারিক এবং সামাজিক জীবনে চরম বিপর্যয় ডেকে আনে। তাই মাদক প্রতিরোধে রাষ্ট্র, সমাজ এবং পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

    রাষ্ট্র অবৈধ নেশাদ্রব্যের সরবরাহ কমানো, বহনকারী বা বিক্রিকারীকে শাস্তির আওতায় আনাসহ বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আমরা এখানে বিশেষ করে একটা পরিবার কীভাবে মাদকাসক্তি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করব। মাদকাসক্তির কারণ একজন ব্যক্তির ভেতরেই নিহিত থাকে, আর এরাই মাদকাসক্ত হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি। জেনেটিক সমস্যা শতকরা ৪০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে মাদকাসক্ত হওয়ার জন্য দায়ী। বাকিটা পরিবার, স্কুল, বন্ধু-বান্ধব, সমাজ অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভরশীল। একজন ব্যক্তি মাদক নেবে কি নেবে না তা ১৪ বছর বয়সের আগে শুধু পারিপার্শ্বিক অবস্থাই নিয়ন্ত্রণ করে। ১৪ বছরের পর জিন এবং পারিপার্শ্বিক পরিবেশ উভয়েই নিয়ন্ত্রণ করে। বয়স যত বাড়তে থাকে, জিন ক্রমান্বয়ে মাদকাসক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসে, সেইসঙ্গে পরিবার এবং পারিপার্শ্বিকতার ভ‚মিকা আস্তে আস্তে কমে যায় এবং ৩১ বছরের পর কোনো ভূমিকাই থাকে না। মাদকাসক্ত হওয়ার জন্য একজন ব্যক্তি যতই ঝুঁকিপূর্ণ হয়ে জন্মাক না কেন, মাদক না নিলে বা মাদক কী জিনিস তা বুঝতে না পারলে, কোনো ব্যক্তিই মাদকাসক্ত হবে না। তাই কেউ যেন মাদক না খেতে পারে এবং তার জিন যেন মাদক কী বুঝতে না পারে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে।

    শুধু তা-ই নয়, মজার ব্যাপার হলো মাদক নেয়ার আগে, মাদক নেবে কি নেবে না এটাও জিন নিয়ন্ত্রণ করে, এমনকি খারাপ বন্ধুদের সঙ্গে মিশবে কি মিশবে না এটাও জিনের নিয়ন্ত্রণের মধ্যে। এই জিনকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অসম্ভব। জিনকে শনাক্ত করে তার খারাপ অংশ ফেলে দেয়া আমাদের পক্ষে বর্তমানে সম্ভব নয়, তবে ভালো খবর হলো বাহ্যিক কিছু আচার- আচরণ এবং জীবনধারায় পরিবর্তন এনে জিনকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন- সন্তানদের ধর্মীয় অনুশাসনে বড় করতে হবে, যে পরিবারের ছেলে-মেয়েরা পারিবারিক ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠে ওদের মধ্যে মাদকাসক্তি নেই বললেই চলে। সন্তান পালনে পরিবার এবং বাবা-মায়ের ভূমিকা, মধুর পারিবারিক পরিবেশ,  ছেলে-মেয়েদের সঙ্গে সুসম্পর্ক, পড়াশোনায় অগ্রগতি- শুধু সসন্তান হতেই সহায়তা করে না, জেনেটিক ঝকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    এছাড়াও গবেষণায় দেখা গেছে, বৈবাহিক জীবন এবং গ্রামীণ পরিবেশ জিনের ঝকি কমাতে সহায়তা করে। পরিবেশ এবং পারিপার্শ্বিকতা যেহেতু মাদকের শুরুতে বিশেষ ভূমিকা পালন করে, তাই মাদক নেয়া থেকে বিরত রাখতে হলে অবশ্যই সন্তানদের সময় দিতে হবে। বন্ধুর মতো আচরণ করতে হবে। সন্তান কোথায় যায়, কী করে তার খবর রাখতে হবে। পড়াশোনার উন্নতিতে নজর দিতে হবে। পরিবারে মাদকের ব্যবহার বন্ধ করতে হবে। মাদকের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, মাদক থেকে ফেরানোর এটাই গুরুত্বপূর্ণ সময়। একবার মাদকের স্বাদ পেলে তখন এসবে আর কাজ হয় না। ঐশীর মতো মাদকাসক্ত হওয়ার পর চিকিৎসা না করে বাসায় আটকিয়ে রাখলে, কড়া শাসন দেখালে হিতে বিপরীতই হবে।

    মাদকাসক্তিতে Gateway Hypothesis   নামে একটা কথা আছে অর্থাৎ মাদকের শুরু হয় সিগারেট, মদ দিয়ে, আস্তে আস্তে তা গাঁজায় গড়ায় এবং তারপর কঠিন নেশার কবলে পড়ে। তাই সিগারেট, মদের প্রতি দৃষ্টিভঙ্গি কঠোর করতে হবে। পরিবারে এগুলোর প্রভাব কমাতে হবে বা বন্ধ করতে হবে। কম বয়সে যেন সিগারেটের মজা না পায় তা খেয়াল রাখতে হবে। এতে করে অন্য নেশায় চলে যাওয়ার ঝুঁকিও কমে যাবে। যেহেতু মাদকাসক্তির জিনের সঙ্গে আচরণগত জিনের সম্পর্ক আছে বা একই জিনই উভয় রোগে  ‍ভূমিকা রাখে, তাই আচরণগত খারাপ রোগীরা সবসময়ই মাদকাসক্তির ঝুঁকির মধ্যে থাকে। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিবার সচেতন হলে মাদকের ব্যবহার কমে যাবে। আর মাদকের ব্যবহার কমলে মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তিও কমে যাবে।

    ** লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিষণ্ণতা বলতে আপনি যা ভাবছেন সেটা কি আদৌ সঠিক?
    Next Article আমার স্বপ্নদোষ অনেক কম হয়
    ডা. জসীম চৌধুরী

    মানসিক রোগ বিশেষজ্ঞ।

    Related Posts

    চিকিৎসায় পিছিয়ে মাদকাসক্ত নারী

    July 18, 2022

    দেহের ওপর মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রভাব ফেলে গাঁজা

    March 12, 2022

    ধূমপান ত্যাগে প্রয়োজন ইচ্ছাশক্তি

    February 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.