Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপ থেকেও বাড়ে রক্তচাপ
    জীবনাচরণ

    মানসিক চাপ থেকেও বাড়ে রক্তচাপ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 7, 2020Updated:December 7, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক চাপ থেকেও বাড়ে রক্তচাপ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    হৃদরোগ, স্ট্রোকের একটি অন্যতম ঝুঁকিপূর্ণ দিক হল উচ্চ রক্তচাপ। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’য়ের মতে, ১২০/৮০ এমএম/এইচজি হল স্বাভাবিক রক্তচাপ। ‘সিস্টোলিক ব্লাড প্রেশার’ ১৩০ থেকে ১৩৯ এমএম/এইচজি এবং ‘ডায়াস্টোলিক ব্লাড প্রেশার’ ৮০ থেকে ৮৯ এমএম/এইচজি হলে তাকে বলা হয় উচ্চ রক্তচাপের ‘স্টেজ ওয়ান’।

    রক্তচাপ যখন নিয়মিত ১৪০/৯০ এমএম/এইচজি মাত্রায় থাকে তখন তাকে বলা হয় উচ্চ রক্তচাপের ‘স্টেজ টু’।এই পর্যায়ে এসে চিকিৎসকরা ওষুধ সেবন ও জীবনযাত্রায় দ্রুত পরিবর্তন আনার পরামর্শ দেন।

    স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে হিউস্টনের বেইলর কলেজ অফ মেডিসিন’য়ের ‘মেডিসিন’ বিভাগের সহযোগী অধ্যাপক বিজয় নামবি বলেন “সময় মতো চিকিৎসা করা না হলে উচ্চ রক্তচাপই হৃদরোগ, স্ট্রোক এবং রক্তনালীর ক্ষতিজনীত বিভিন্ন রোগের সুত্রপাত ঘটায়। মানসিক চাপ প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই রক্তচাপকে প্রভাবিত করে।

    মানসিক চাপের ধরন
    ডা. নামবি বলেন “মানসিক চাপগ্রস্ত অবস্থায় শরীরে ‘ফাইট-অর-ফ্লাইট রেসপন্স’ সক্রিয় হয়ে উঠে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, ভীতিকর কিংবা বিপদের সময় এটি ভালো। কোনো মানুষ ভয় পেলে বা চমকে উঠলে তার রক্তচাপ বেড়ে যায়। সেক্ষেত্রে মানসিক চাপ ‘সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম’কে সক্রিয় করে ‘অ্যাড্রেনালিন’ ও ‘কর্টিসল’ নামক হরমোন নিঃসরণ করে যা হৃদস্পন্দনের গতি ও রক্তচাপ দুটাই বাড়িয়ে দেয়। নিজেকে বিপদ থেকে বাঁচাতে এমনটাই হওয়া উচিত।”

    দীর্ঘমেয়াদি মানসিক চাপ
    কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, ব্যক্তিগত সমস্যা ইত্যাদি থেকে ক্রমাগত মানসিক চাপ তৈরি হয়। এই পরিস্থিতিগুলো রক্তচাপের ওপর সরাসরি কী প্রভাব ফেলে তা নিয়ে এখনও গবেষণা চলমান।

    যা জানা গেছে তা হল, এই মানসিক চাপ একজন মানুষের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়ায়, যা রক্তচাপকে পরোক্ষভাবে প্রভাবিত করে।

    ইয়েল স্কুল অফ মেডিসিন/ ইয়েল নিউ হ্যাভেন হসপিটাল’য়ের ‘মেডিসিন(নিউরোপ্যাথি)’ বিভাগের অধ্যাপক, ‘অ্যাসোসিয়েট ডিন অ্যান্ড ডিরেক্টর অফ গ্যাজুয়েট মেডিসিন এডুকেশন’ স্টিফেন জে. হুয়োট বলেন, “আপনি যখন মানসিক চাপে থাকেন তখন ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। অথচ আপনি জানেন সেগুলো আপনার জন্য ভালো। এদের মধ্যে অন্যতম হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা, নিয়মিত শরীরচর্চা করা ইত্যাদি।”

    দীর্ঘমেয়াদি মানসিক চাপের প্রভাব
    ডা. হুয়োট বলেন, “যতবার রক্তচাপ স্বাভাবিকের চাইতে বেশি হয়ে যায়, ততবারই রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। আর মানসিক চাপের কারণে যদি আপনি অস্বাস্থ্যকর খাবার খান, ওজন বেড়ে যায়, শরীরচর্চা না করেন, রক্তচাপ কমানোর ওষুধ খান তবে এসবকিছুই রক্তচাপের সমস্যা বাড়াতে থাকে। আবার এই চাপ সামলানো জন্য যখন মদ্যপান, ধূমপান, মাদক সেবন করেন তখন তা রক্তচাপের ওপর ক্ষতিকর প্রভাব ফেলেই, সার্বিক স্বাস্থ্যেরও ক্ষতি করে মারাত্মক হারে।”

    মানসিক চাপে থাকা মানুষগুলো ঘুমাতে পারেন না, আবার পারলেও ঘুম ভেঙে যায়। মাত্র একরাত ভালোভাবে না ঘুমালেই তা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর যাদের ইতোমধ্যেই উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ঘুম না হলে আর তার সঙ্গে পরের দিনের চাপ ও পরিশ্রম যোগ হয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। এগুলোই প্রতিনিয়ত একজন মানুষের হৃদরোগের মৃত্যুবরণের ঝুঁকি বাড়াতে থাকে।

    মানসিক চাপ সামলানো
    প্রথমেই খুঁজে বের করতে হবে আপনার মানসিক চাপের কারণ। এবার জানতে হবে সেই কারণটা কি পরিবর্তন যোগ্য?

    কাজ যদি মানসিক চাপের কারণ হয় তবে কর্মক্ষেত্র পরিবর্তনের কথা ভাবতে হবে। ব্যক্তিগত সমস্যা থাকলে তা সমাধানের উপায় খুঁজতে হবে। তবে সবকিছু পরিবর্তন করাও সম্ভব হয় না, সেক্ষেত্রে মানসিক চাপকে সামাল দেওয়ার পথ বের করতে হবে।

    প্রতিদিন চাপ কমানো
    দীর্ঘমেয়াদি মানসিক চাপ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে যা নিয়মিত অনুশীলন করলে উপকার পাওয়া সম্ভব। এদের মধ্যে কোনটি আপনার জন্য উপযোগী তা খুঁজে নিতে হবে।

    পরিবারের সঙ্গে সময় কাটানো, ধ্যান, যোগ ব্যায়াম, ‘ডিপ ব্রিদিং’, শরীরচর্চা ইত্যাদি উল্লেখযোগ্য মানসিক চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি, জানান ডা. নামবি।

    ডা. হুয়োট বলেন, “শরীরচর্চা নিঃসন্দেহে মানসিক পরিবর্তন করে যা মানুষকে ভালো অনুভব করায়। আপনি যখন ভালো অনুভব করবেন, তখন মানসিক চাপগুলোর সঙ্গে তাল মেলাতেও পারবেন ভালো।”

    শারীরিক অবস্থা জানা
    “প্রতিবছর একবার রক্তচাপ পরীক্ষা করানো উচিত”, বলেন যুক্তরাষ্ট্রের নর্থওয়েল হেলথ’স স্যান্ড্রা অ্যাটলাস বেজ হার্ট হসপিটাল’য়ের ‘ডিরেক্টর অফ কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড লিপিডোলজি’ গাই এল, মিন্টজ।

    তিনি আরও বলেন, “যাদের বংশে উচ্চ রক্তচাপের ঘটনা আছে তাদের আরও বেশি পরীক্ষা করানো উচিত। পাশাপাশি ভালোমানের রক্তচাপ পরিমাপক যন্ত্রের সাহায্যে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো উচিত।”

    “নিজের যত্ন নেওয়া, যেমন- লবণ খাওয়া কমানো, নিয়মিত শরীরচর্চা, স্বাভাবিক ওজন বজায় রাখা, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, প্রয়োজন মাফিক ওষুধ সেবন ইত্যাদি রক্তচাপ নিয়ন্ত্রণে অসামান্য ভূমিকা রাখবে”, বলেন ডা. মিন্টজ।

    আসল বিষয় হল
    রক্তচাপকে যে অসংখ্য বিষয় প্রভাবিত করে তার একটি হল মানসিক চাপ। এটি সমস্যার সম্ভাবনা বাড়ায় ঠিক, তবে শুধু একারণেই যে আপনার রক্তচাপ বেড়ে যাবে এমনটা নয়।

    তাই মানসিক চাপ কমালে কিংবা একেবারে না থাকলেও স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে
    Next Article অভ্যাস যেভাবে আসক্তিতে পরিণত হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.