Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কষ্টদায়ক স্মৃতি সামনে এগিয়ে চলার পথে বাঁধা, আরোগ্য প্রয়োজন
    ফিচার

    কষ্টদায়ক স্মৃতি সামনে এগিয়ে চলার পথে বাঁধা, আরোগ্য প্রয়োজন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 21, 2020Updated:December 21, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কষ্টদায়ক স্মৃতি সামনে এগিয়ে চলার পথে বাঁধা, আরোগ্য প্রয়োজন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

    গবেষণায় দেখা গেছে অতীতের দুঃখজনক স্মৃতি মনের মাঝে পুষে রাখলে সেটি ভবিষ্যতে এগিয়ে যাবার মানসিক শক্তিকে হনন করে। তাই সুস্থ সুন্দর জীবন যাপন করতে এবং ভবিষ্যতকে অর্থবহ বানাতে মন থেকে এই দুঃখের অনুভূতিকে দূর করতে হবে।

    মানুষের মন অত্যন্ত স্মৃতিকাতর। মানুষের এই স্মৃতিকাতরতার উপর বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণা হয়েছে। এসব গবেষণায় দেখা গেছে কিভাবে মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ অতীতের কোন ঘটনা দ্বারা প্রভাবিত হয়। যে সব স্মৃতি আমাদের মনে সুখানুভূতি সৃষ্টি করে সেগুলো যেমন সামনে এগিয়ে চলার প্রেরণা যোগায়, মনে সাহস যোগায়, তেমনি পীড়ার অনুভূতি সৃষ্টি করা স্মৃতি মনকে অশান্ত এবং কাজ কর্মকে বিফল করে। তাই স্মৃতি যেন আমাদের চলার পথের বাঁধা হয়ে না দাঁড়ায় সেটি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মন, আমাদের কর্ম যেন অতীতের কোন কাজের প্রতি বা স্মৃতির প্রতি কাতর হয়ে এবং আমাদের দৃষ্টিভঙ্গি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই প্রচেষ্টা করতে হবে।

    অনেক ক্ষেত্রেই এমন হয় যে, পুরনো কোন ঘটনা মনে পড়লে আজও আপনার মাঝে ঠিক একই রকম অনুভূতি কাজ করে। মনে হয় যে, ঠিক এখুনি বুঝি আপনার সাথে সেটি ঘটছে। যেমন, ভয়ের কোন স্মৃতি ভুলে যাওয়া বেশ কঠিন। অতীতে হয়তো কোন কারণে কখনো ভয় পেয়েছেন আর আজও সেসব আপনাকে একইভাবে ভয় পায়িয়ে দিচ্ছে এবং পুরনো সেই ক্ষতকে  যেন আরও গভীর ও তাজা করছে। এমনটা হলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ব্যক্তির বর্তমান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার স্বাভাবিক জীবন ব্যহত হয় এবং মানসিক চাপ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বিভিন্ন মানসিক রোগও সৃষ্টি হতে পারে।

    বিভিন্ন গবেষণায় অতীতের বিভিন্ন মানসিক চাপ সৃষ্টিকারী স্মৃতি কিভাবে আমাদের বর্তমানকে ক্ষতিগ্রস্ত করছে এবং কিভাবে এটি থেকে মুক্তিলাভ করে মানসিকভাবে সুস্থ থাকা যায় সেসব উপায় নিয়ে অনেক আলোচনা হয়েছে। এগুলো অনুসরণ করলে অতীতের মানসিক চাপ সৃষ্টিকারী স্মৃতি থেকে নিজেকে দূরে রাখা যায়।

    বিশেষজ্ঞদের মতে, যদি আমরা স্মৃতিগুলিকে থার্ড পার্সন পারস্পেকটিভ থেকে মনে করার চেষ্টা করি, যেন মনে হয় যে অন্য কারও অভিজ্ঞতা বা অন্য কারও সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করছি  তাহলে আমাদের আবেগের বহিঃপ্রকাশ ঠিক সেই পর্যায়ের হবেনা যতোটা আমাদের নিজস্ব অভিজ্ঞতার ক্ষেত্রে হয়। আমাদের সব সময় চেষ্টা করতে হবে যেন ধীরে ধীরে স্মৃতি গুলো আমাদের মস্তিষ্কে ঝাপসা হয়ে যায়। আমাদেরকে একই সাথে নিজেদের আবেগ নিয়ন্ত্রনের প্রচেষ্টাও করতে হবে। এই স্মৃতিগুলো যেন একইভাবে আমাদের চিন্তাভাবনা, আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারে সেই প্রচেষ্টা করতে হবে। ভয়, উদ্বেগ সহ সকল ধরণের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করার মানসিক শক্তি অর্জন করতে হবে।

    সব সময় এটি মনে রাখতে হবে যে, আমাদেরকে ইতিবাচক স্মৃতি গুলো মস্তিষ্কে ধরে রাখার প্রয়াস করতে হবে, নেতিবাচক গুলি নয়। আমাদেরকে নেতিবাচক ঘটনা গুলি থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু সেগুলোকে মনের মাঝে ধরে রেখে নিজেদের মানসিক চাপ এবং কষ্টের কারণ করে তোলা যাবেনা।

    অন্তত উপরের বিষয়গুলো খেয়াল রাখলে পুরনো দিনের কষ্টদায়ক ঘটনার স্মৃতি মনকে ভারাক্রান্ত করা থেকে মুক্ত থাকা যাবে। ইতিবাচক অনুভূতিকে আপন করে নেতিবাচক অভিজ্ঞতাগুলো দূরে ঠেলে দিতে হবে। তাহলেই মন ভাল থাকবে, এবং আমরাও আনন্দে থাকবো।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/communications-matter/202012/how-heal-painful-memories

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসৃষ্টির নেশা: ক্রিয়েটিভ অবসেশন
    Next Article ভাই আমার শরীরে স্পর্শ করে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.