Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভাই আমার শরীরে স্পর্শ করে
    দিনের চিঠি

    ভাই আমার শরীরে স্পর্শ করে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 22, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ফেইল করার ভয়ে পরীক্ষা দেওয়া বন্ধ করে দিই
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [vc_row][vc_column][vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”black” css=”.vc_custom_1608614673071{border-radius: 35px !important;}”]আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা, দূর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে ‘মন প্রতিদিন’ বিভাগ। সংশ্লিষ্ট বিষয়ে যেকোন প্রশ্ন পাঠাতে পারেন  এই বিভাগে। দাকোপ, খুলনা থেকে আমাদের আজকের প্রশ্নটি পাঠিয়েছেন -অমিত (ছদ্মনাম)।[/vc_message][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_message message_box_style=”solid” style=”square” message_box_color=”sky” icon_fontawesome=”fas fa-question” css=”.vc_custom_1608614694681{border-radius: 35px !important;}”]আমি ৫ম শ্রেণীর পি.এস.সি তে বৃত্তি পাই, তারপর জেলার সেরা স্কুলে চান্স পাই তাই বাড়ি ছেড়ে শহরে খালার বাসায় এসে উঠি। কয়েকমাস ভালই যায় হঠাৎ একদিন রাত্রে আমার খালাতো ভাই আমার শরীরে স্পর্শ করে যেরকম স্বামী স্ত্রীকে স্পর্শ করে, আমি হতভম্ব হয়ে যাই। মাঝেমধ্যে ও এমনটা করতো কিন্তু বিষয়টা আমি ঠিক বুঝিনি বিধায় কিছু বলিনি। আমার মধ্যে মাঝেমধ্যে মেয়েলি কিছু ব্যাপার চলে আসত যার কারণ হয়ত ও আমায় টাচ করত এরজন্যই এমনটা। ছোট বিধায় বুঝতাম না আর এভাবেই দিন যেতে থাকে, এরপর একটা জিনিস দুবার করতাম, একটা লিখা হয়ে যাওয়ার পরও আবার কেঁটে দিতাম আর এভাবেই দিন যেতে থাকে।

    হস্তমৈথনু কবে থেকে শুরু করি জানিনা তবে এটা মনে আছে একসময় বীর্য বের হওয়ার সময় আমার মা,বাবা কিংবা বোনদের ছবি ভাসত এবং যার ছবি স্থির হত সে মারা যাবে এমন একটা মনোভাব তৈরি হতো আর এমন মনোভাব যাতে সত্যি না হয় তার জন্য আমি বারবার ইচ্ছার বিরুদ্ধে হস্তমৈথনু করতাম যাতে মন থেকে এটা চলে যায়। কিন্তু না কোনো সমাধান নেই। এরপর চিন্তা পাল্টে যায় এখন মনে হয় বাবা আমার সাথে খারাপ কিছু করবে যেমন একটা স্বামী স্ত্রীর সাথে যা করে আর এটা থেকেও বের হতে ইচ্ছার বিরুদ্ধে আমি বারবার হস্তমৈথনু করতাম। ক্লাস টেনের শেষের দিকে দূর্ভাগ্যবশত একদিন রাত্রে আমাকে ওই ভাইটি স্পর্শ করে এবং আমি ওকে বলছি অন্যদিন তকে স্পর্শ করতে দিতে হবে কিন্তু সে দেয় নাই বিধায় আমার মাথা গোলমাল শুরু হয়। এরপর এটা নিয়ে পুরোপুরি মানসিক সমস্যা তৈরি হয় আর এটা থেকে বের হওয়ার উপায় ছিল একমাত্র ওকে রিপিট দিতে হবে মানে ওকে স্পর্শ করতে হবে, কিন্তু পারি না।

    অনেক দিন পর হঠাৎ মন থেকে এসব চলে যায় কিন্তু ওই সমস্যাটা আমায় ধরে বসে যে বাবা আমার সাথে খারাপ কিছু করবে। সাথে আমার পরিচিত অন্য ছেলেদের দিয়েও মনে হতো, যেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সহ্য করার। মধ্যে কিছু দিন একটা জিনিস বারবার ধোঁয়া মোছা করতাম এবং মনে হতো হচ্ছে না। এখন নতুন সমস্যা গণনা শুরু হয়েছে যেমন ১,২,৩,৪ ইত্যাদি… সব সংখ্যাই খারাপ মনে হচ্ছে আর আমি এই সংখ্যার জন্য উপরওয়ালার কাছে ক্ষমা চাইতে পারছি না তওবা করতে পারছি না, এখন ক্ষমা চাইলে এমনটা হবে তেমনটা হবে এখন হবে না তখন হবে না শুধু এসব আর মনে হচ্ছে আমি খারাপ অবস্থায় পড়ে আছি আর এটা থেকে বের হতে হলে গডের কাছে ক্ষমা চাইতে হবে।  কিন্তু আমি সেটা পারছি না, হাজার চেষ্টা করেও পারছি না। জীবনটা আমার শেষ,পড়াশুনা করছি না একবছর ধরে, সামনে এক্সাম আর আমার পক্ষে পড়া সম্ভব না। আমার বিন্দু মাত্র শান্তি নাই, হ্যা বিন্দু মাত্র শান্তি নাই,।সবকিছু বাদ দিয়ে আমি ভাল হতে চাই আমি সুস্থ হতে চাই আমার পক্ষে কি সম্ভব সুস্থ,স্বাভাবিক হওয়া?[/vc_message][vc_message style=”square” message_box_color=”white” icon_fontawesome=”fas fa-envelope-open-text” css=”.vc_custom_1608614732031{border-radius: 35px !important;}”]আপনার এতো বড় লেখাটা পড়েই বোঝা যাচ্ছে আপনি বেশ  পেরেশানিতেই আছেন। আর এটা আপনি নিজেও বুঝতে পারছেন এটা আপনার মানসিক সমস্যা। আপনি কি এর জন্য কোনো ডাক্তার দেখিয়েছেন? কোনো চিকিৎসা কি নিচ্ছেন? না নিয়ে থাকলে সেটা ঠিক করেননি। আপনার অনেক আগেই চিকিৎসা নেয়া উচিত ছিলো।

    আপনার রোগের নাম ‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। বাংলায় বলা হয় সুচিবাই। সুচিবাই একটা বিদঘুটে রোগ, তবে প্রয়োজনীয় এবং সঠিক চিকিৎসায় এরোগ নিয়েও সম্পূর্ণ ভালো থাকা যায় এবং সব কাজই করা যায়। এটাও ঠিক বর্তমানে আপনি ওসিডির পাশাপাশি বিষণ্ণতায়ও ভুগছেন। দুটোর চিকিৎসাই একসাথে করতে হবে।

    ওসিডি রোগ বিষয়ে কয়েকটি কথা মনে রাখা দরকার। এটি শুধু আপনার জন্য না, সবারই জানা উচিত।

    • একটা চিন্তা, সেটা যেকোনো ধরনের হতে পারে- সেটা বারবার মনে আসতে থাকে।
    • আক্রান্ত মানুষটি জানে চিন্তাটি সঠিক না বা এ চিন্তার কোনো প্রয়োজন নাই- তারপরও চিন্তাটি মনে আসতে থাকে।
    • চিন্তাটি কেউ করতে চায়না। বরং বারবার সরানোর চেষ্টা করে।
    • চিন্তাটি সরাতে গিয়ে অনেকে অনেক রকম কাজ করে। কিন্তু চিন্তাটি যায়না। আবার আসে।
    • এসবের কারনে একটা কাজ বারবার করতে হয় এবং শেষ পর্যন্ত সবকিছুই স্লো হয়ে যায়। অথবা কাজ করা বন্ধ হয়ে যায়।

    আপনার ক্ষেত্রেও তাই ঘটেছে। যৌন বিষয়ক কিছু অবাস্তব চিন্তা এবং অন্য আরো কিছু অপ্রয়োজনীয় চিন্তা বারবার এসে সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আপনি ওসিডির পাশাপাশি এমন বিষণ্ণতায়ও ভুগছেন। এ রোগের চিকিৎসা যত দেরীতে শুরু হয়, ভালো হতে তত বেশী সময় লাগে। আপনি যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করেন। আপনার পরিবারের মানুষগুলোকে এই চিকিৎসা পদ্ধতির সাথে সম্পৃক্ত করুন। আপনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করাতে হতে পারে। আপাতত আপনি টেবলেট- রিলাফিন ৫০ মিগ্রা, সকালে একটা করে শুরু করুন। ওষুধ আরো বাড়বে। সেই সাথে আপনাকে কিছু সাইকোথেরাপীর সাহায্য নিতে হবে। চিকিৎসা যত দ্রুত শুরু করবেন ততই আপনার জন্য ভালো। কারন আপনার বিষণ্ণতারও চিকিৎসাও দরকার। ভালো থাকবেন।[/vc_message][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1607398743889{padding-top: 30px !important;padding-right: 0px !important;padding-left: 0px !important;background-color: #ffffff !important;border-radius: 35px !important;}”][vc_column width=”1/4″ css=”.vc_custom_1604948985564{margin-right: 0px !important;padding-right: 0px !important;border-radius: 20px !important;}”][vc_single_image image=”31432″ img_size=”full” alignment=”right” css=”.vc_custom_1604948786892{border-radius: 20px !important;}”][/vc_column][vc_column width=”3/4″][vc_column_text]

    ইতি,
    প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
    কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
    সম্পাদক – মনের খবর।[/vc_column_text][/vc_column][/vc_row]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকষ্টদায়ক স্মৃতি সামনে এগিয়ে চলার পথে বাঁধা, আরোগ্য প্রয়োজন
    Next Article বাড়িতে করোনা আক্রান্ত রোগী থাকলে যে বিষয়গুলো মেনে চলতে হবে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.