Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » এটিকফোবিয়া: হেরে যাওয়ার ভয়
    মানসিক স্বাস্থ্য

    এটিকফোবিয়া: হেরে যাওয়ার ভয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 27, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনি কি হেরে যেতে ভয় পান! এই ধরুন, ঠিক করলেন নতুন কোনো কাজে হাত দেবেন। কিন্তু কাজ শুরুর আগেই মনে হলো, কাজটি আপনি পারবেন না বা আপনাকে দিয়ে হবে না, হেরে যাবেন আপনি। অনেক সময় অবচেতন মন নিজেই ভাবতে থাকে, সে কোনো কাজ করতে অপারগ।

    মনোবিজ্ঞানে মনের এ রোগটির নাম এটিকফোবিয়া। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের সুক্ষ্ম গুণাবলীকে বিচার করতে ভুলে যান। কোনো কাজ শুরু করার আগে তাদের মনে হয়, তাদের কোনো গুণই নেই বা তাদের দিয়ে কাজটি হবে না। ফলে তারা এগিয়ে যেতে ব্যর্থ হন। সামনে কোনো সুবর্ণ সুযোগ এলেও পিছপা হয়ে যান। এবারের আয়োজনে আমরা জানবো, এটিফোবিয়া কী, এর কারণ ও প্রতিকার সম্পর্কে।

    এটিকফোবিয়ার কারণ
    হেরে যাওয়ার কারণ খুঁজে বের করতে হলে প্রথমে জানতে হবে, হেরে যাওয়া কী। আমাদের সবার কাছেই হেরে যাওয়ার সংজ্ঞা আলাদা। কারণ আমরা প্রত্যেকেই ভিন্ন পারিপার্শ্বিকতা, বাস্তবতা, মূল্যবোধ, যোগ্যতা ও ব্যক্তিত্ব নিয়ে বেড়ে উঠি। কারও কাছে কাছে হেরে যাওয়ার বিষয়টি জীবনে বিরাট শিক্ষণীয় একটি অধ্যায়।
    হেরে যাওয়ার ভয় কমবেশি সবারই রয়েছে। কিন্তু তাই বলে সবাই এটিকফোবিয়ায় আক্রান্ত নন। এতে মূলত তারাই আক্রান্ত যারা হেরে যাবে মনে করে কাজটি করা থেকেই নিজেকে বিরত রাখেন। অর্থাৎ যখন কেউ হেরে যাওয়ার ভয়ে, লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া থেকে নিজেকে বিরত রাখেন। তখন তাকে এটিকফোবিয়ায় আক্রান্ত বলা যেতে পারে।

    এটিকফোবিয়ায় আক্রান্ত নানা কারণগুলোর মধ্যে রয়েছে, গঠনমূলক কাজে বাবা-মার সহযোগিতা না পাওয়া ও ছেলেবেলা থেকে কঠিন ধরাবাধা নিয়ম কানুনের মধ্যে বেড়ে ওঠা। অনেক সময় দলে কোনো কাজে অপদস্থ হলেও এটি হতে পারে। যেমন: গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে সবার পারফরমেন্স ভালো হলো কিন্তু একজন সেদিক থেকে পিছিয়ে গেল।  এ অভিজ্ঞতা তাকে পরবর্তীতে ভোগাতে পারে।

    লক্ষ্মণ
    এটিকফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা নিজেদের সম্পর্কে সবসময় নেতিবাচক ধারণা পোষণ করেন। তারা সবসময় অন্যদের বলেন, আমি পারি না, আমাকে দিয়ে হবে না, আমি স্মার্ট নই ইত্যাদি।

    দূর হোক সব ভয়
    যেকোনো কাজেই হার-জিত থাকবে। তবে থেমে গেলে চলবে না। এগিয়ে যেতে হবে লক্ষ্যের পথে। এটিকফোবিয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শমত ওষুধ খেলেও প্রয়োজন সেল্ফ মোটিভেশনের। সাহায্য করতে হবে নিজেকেই।

    ছোটবেলা থেকে বেড়ে ওঠার ক্ষেত্রে একেক সময় একেকটি শিক্ষা নিয়েই বড় হয় মানুষ। সেগুলোকে কাজে লাগান। গঠনমূলক কাজে সহযোগীদের নিজের মতামত জানান। দলের সদস্যদের মধ্যে আপনিও অন্যতম, কথাটি ভুলে যাবেন না। সে অধিকারকে অবলম্বন করুন। নিজের দক্ষতা নিয়ে নেতিবাচক কিছু ভাবার আগে নিজেকে বলুন, পৃথিবীতে সবকিছু জেনে কেউ জন্ম নেয় না। বরং পৃথিবীতে এসেই সবাই শেখে। আর সবাইকে সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই। কাজে ভুল হতেই পারে। ভুল হওয়া মানে আপনি চেষ্টা করেছেন। ব্যপারটিকে দুর্বলতা না ভেবে ইতিবাচকভাবে নিন। একবার ভুল হলে আবার এগিয়ে যান।

    তবে লক্ষ্য রাখুন, আপনি কাজটি অবশ্যই শেষ করবেন। পৃথিবীর বড় বড় আবিষ্কারগুলো একদিনে হয়নি। যুগের পর যুগ সাধনার ফলে আজ উড়োজাহাজ আবিষ্কৃত হয়েছে। তাই ভয় পাবেন না। আর মনে রাখবেন, পৃথিবীতে নিজের কাছে হেরে যাওয়াই সবচেয়ে বড় হার। তবে কেন হেরে যাবেন নিজের কাছে! উঠে পড়ুন এখনই, শুভ হোক আপনার পথচলা।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশৈশবে মানসিক আঘাতপ্রাপ্তরা বেশি সহানুভূতিশীল হন:গবেষণা
    Next Article লজ্জা দূর করতে যা করতে পারেন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.