Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সিন্ডেরেলা কমপ্লেক্স: রুপে, গুণে, মেধায় অনন্যা নারীদের অদ্ভুত মনের রোগ
    মানসিক স্বাস্থ্য

    সিন্ডেরেলা কমপ্লেক্স: রুপে, গুণে, মেধায় অনন্যা নারীদের অদ্ভুত মনের রোগ

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামDecember 28, 2020Updated:December 28, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সিন্ডেরেলা কমপ্লেক্স: নারীদের অদ্ভুত মনের রোগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
     মেয়েদের “সিন্ডেরেলা কমপ্লেক্স” উপসর্গ নিয়ে সম্ভবত বাংলাদেশে আমারই প্রথম আলোকপাত। এর আগে কোন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এ নিয়ে আলোচনা করেছেন বলে মনে হয়না। রুপে, গুণে, মেধায় অনন্যা তরুণী মাঝে সিন্ডেরেলা সিনড্রোম দেখা যায়।

    এ রোগে নারী নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে সারাক্ষণ মনের মতো একজন- বন্ধু, প্রেমিক বা স্বামীকে কামনা করে। তার ধারণা স্বপ্নের সেই সুপুরুষ আসবে এবং তার উপর ভর করে সে পৌঁছে যাবে অভিষ্ঠ লক্ষ্যে। দিনের পর দিন কাঙ্ক্ষিত সুপুরুষের সান্নিধ্য কামনায় সে উন্মুখ হয়ে বসে থাকে। নিজের সকল দক্ষতা, যোগ্যতা, প্রত্যয়, আত্মবিশ্বাস ভুলে গিয়ে অনেকটা পটের বিবি’র ন্যায় সেজেগুজে বসে থাকে মনের মানুষটির প্রতীক্ষায়। একেই বলে সিন্ডেরেলা কমপ্লেক্স। সিন্ডেরেলা কমপ্লেক্স জানার আগে আসুন এরকম একজন রোগীর প্রেজেন্টেশনটা একটু দেখে নেই।

    এক.
    আনিকা (ছদ্মনাম) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শেষ সেমিস্টারের ছাত্রী। দেখতে যেমন অপরুপা, মেধা-গুণে, আচার-আচরণে তেমনি অতুলনীয়া। এ পর্যন্ত সকল সেমিস্টারে এ গ্রেড। ইদানীং আনিকাকে পড়শুনায় খানিকটা অমনোযোগী দেখা যায়। সে আনমনে সারাক্ষণ প্রেম করার কথা ভাবছে। মনের মতো একটি ছেলেকে খুঁজছে। তার পক্ষে একা চলা আর সম্ভব নয়, উচিতও না। পাশে একজন মনের মতো মানুষ এবার চাইই চাই। ঘনিষ্ঠ বান্ধবীকে সে বলেছে তার মনের কথা। একজন পুরুষ মানুষ আসবে। সে হতে পারে তার প্রেমিক বা স্বামী। এমন ভাবনার কারণ হিসেবে সে জানালো, “পুরুষ মানুষটি সাথে থাকলে সে তার পড়াশোনা শেষ করতে পারবে অনায়াসে, এমনকি সু-প্রতিষ্ঠিত হতে পারবে। আর না হলে সম্ভব না। তার সাজগোজ ও নজরে পড়ে সবার।

    বান্ধবী অবাক, আত্মপ্রত্যয়ী যে আনিকা এতোদিন একাই এতোদূর আসলো। যে আনিকা বান্ধবীদের আড্ডায় প্রেম বা বিয়ের প্রসংগ আসলেই তাচ্ছিল্য আর ঠাট্টা-তামাশায় মেতে রইতো, আজ তার মুখে একি কথা! আনিকার বান্ধবী, আনিকার মা বাবা’কে বিষয়টি পাড়লো। তারা শুনে আকাশ থেকে পড়লেন। এতোদিনের আত্মপ্রত্যয়ী আনিকা হঠাৎ করে বিয়ে বা প্রেমের ভাবনায় মগ্ন হয়ে রইলো! তারা এতে কোনমতে সায় দিলেন না। তাদের মতে পড়াশোনাটা শেষ করে বিয়ে করলেই বরং ভালো। তাছাড়া যে ছেলেকে সে বিয়ে করবে বা যার সাথে তার প্রেম হবে সেই ছেলে যদি মনের মতো না হয়, যদি ওভাবে তার ক্যারিয়ারের প্রতি কো-অপারেটিভ না হয় তাহলে তো হিতে বিপরীত হবে।

    বিয়ের পর পড়াশোনা, চাকুরী শিকেয় উঠেছে এমন ঘটনা ভুরি ভুরি অথচ কনে দেখার সময় পাত্র ও পাত্রের মায়ের মুখে ছিলো ফুলঝুরি, “মেয়েকে আমরা পড়াবোই, সমাজে প্রতিষ্ঠিত করবোই। বিয়ের পর ইউ টার্ণ” এসব তারা আনিকা কে বার বার বুঝাতে যেয়ে ব্যার্থ হলেন। আনিকা তার বিয়ের ভাবনা মাথা থেকে সরাচ্ছেনা। তার কনফিডেন্স লেভেল কমে গিয়েছে। পাশে কাউকে ছাড়া সে প্রতিষ্ঠিত হতে পারবে না। আনিকা সারাক্ষণ কল্পনায় ভেসে বেড়াতে লাগলো সেই সিন্ডেরেলা গল্পের নায়িকার মতো। যে কিনা স্বপ্নে বিভোর ছিলো, একজন রাজপুত্র আসবে, তাঁকে দেখে মুগ্ধ হবে। তারপর তাকে সাথে নিয়ে উড়ে যাবে সুখের ঠিকানায়।

    দুই.
    আনিকাকে নিয়ে আনিকার বাবা মা সাইকিয়াট্রিস্ট এর শরণাপন্ন হয়েছেন। সারাজীবন ফার্স্ট হওয়া আনিকা হঠাৎ কেনো এতো ‘আত্মবিশ্বাসহীন’, ‘আত্মপ্রত্যয়হীন’ হয়ে গেলো। সঙ্গী ছাড়া নাকি সে প্রতিষ্ঠিত হতে পারবেনা” আসলে তার উদ্দেশ্য কি? ও কি তাহলে কাউকে ভালোবাসে? নাকি গোপনে কোন অবৈধ সম্পর্কে নিজেকে জড়িয়ে বিপদে পড়ে আছে? তারা সাইকিয়াট্রিস্ট এর কাছে আনলেন এ ভরসায় যে সাইকিয়াট্রিস্টকে আনিকা হয়তো সব কিছু খুলে বলবে।

    সাইকিয়াট্রিস্ট আনিকার সাথে একান্তে আলাপ করলেন। বেশ কয়েকটি দীর্ঘ সেশন নিলেন। তার আত্মবিশ্বাসহীন, আত্মপ্রত্যয়হীন হবার যুক্তি গুলো শুনলেন। অবশেষে সাইকিয়াট্রিস্ট আনিকার বাবা মা’কে আশ্বস্ত করলেন, ‘ভয়ের কিছু নেই’। আনিকা ইন্টারেস্টিং “সিন্ডেরেলা কমপ্লেক্স”, ‘Cinderella Complex’ -এ ভুগছে। মেধা, রুপে, গুনে অনন্যা মেয়েদের মধ্যে সিন্ডারেলা কমপ্লেক্স বিরল নয়। আমাদের আশে পাশে অনেক আছে। কিন্তু কেউ যথাযথ ভাবে রিপোর্ট করে না, তাই অজানা রয়ে যায়। আত্মবিশ্বাসহীন, আত্মপ্রত্যয়হীন হয়ে প্রতিষ্ঠিত হবার আশায় মেয়েরা প্রেমে পড়ে, ঘর বাঁধে, কিন্তু সমস্যায় পড়ে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রেম বা বিয়ে করে বাস্তবে দেখা যায় উল্টোটা হয়। সম্পর্ক গুলো আরো জটিল হয়।

    শেষকথা:
    সিন্ডেরেলা কমপ্লেক্স এর ফলে মেয়েরা মেধা, যোগ্যতা, রুপ, গুণে অনন্যা হওয়া সত্ত্বেও সে আত্মবিশ্বাস হারিয়ে হীনমন্যতায় ভুগে প্রতিষ্ঠা পেতে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পুরুষের সহায়তা’কে একমাত্র অবলম্বন করে। তারা মনে করে একজন পুরুষ নাহলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ফলে সে সব কিছু ছেড়ে দিয়ে অধীর আগ্রহে একজন স্বপ্নের পুরুষের কামনা করতে থাকে। সেই স্বপ্নের পুরুষটি এসে তাকে নিয়ে যাবে অভিষ্ঠ লক্ষ্যে। আত্মবিশ্বাস হারিয়ে পুরুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়া সিন্ডারেলা কমপ্লেক্স নিয়ে উন্নত বিশ্ব সচেতন।

    চিকিৎসা:
    যেহেতু মূল ব্যপার হলো আত্মবিশ্বাস হারানো তাই এর একমাত্র চিকিৎসা সাইকোথেরাপি। তার সাথে কথা বলতে হবে, ধৈর্য ধরে তার যুক্তি গুলো শুনতে হবে। তার সকল ভ্রান্ত যুক্তিগুলো সে যাতে নিজে থেকেই খন্ডন করতে পারে এ ব্যাপারে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা। সাইকোথেরাপির মাধ্যমে একজন তরুণী বা নারী তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। তিনি আত্মবিশ্বাসী বা আত্মপ্রত্যয়ী হয়ে আবার পথ চলা শুরু করতে পারেন, পৌঁছাতে পারেন কাঙ্ক্ষিত ঠিকানায়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি

    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleলজ্জা দূর করতে যা করতে পারেন
    Next Article সহজে কাউকে বিশ্বাস করতে পারি না
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.