Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্পিচ ডিস্‌অর্ডার
    শিশু কিশোর

    স্পিচ ডিস্‌অর্ডার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 29, 2020Updated:December 29, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্পিচ ডিস্‌অর্ডার কি?

    ভাষা জ্ঞান থাকা সত্ত্বেও কথা বলতে গিয়ে শব্দ সাজাতে, গলার স্বরে বা স্বাভাবিক গতিতে বাক্যালাপ করতে যখন সমস্যা হয় তাকে স্পিচ ডিস্‌অর্ডার বলে।
    মনে রাখবেন, স্পিচ ডিস্‌অর্ডার আর ল্যাঙ্গুয়েজ ডিস্‌অর্ডার এক না। প্রথমটায় শব্দের উচ্চারণে সমস্যা হয়, কিন্তু পরেরটায় ভাষা বুঝতে বা ব্যবহার করতে সমস্যা হয়।

    স্পিচ ডিস্‌অর্ডার কত রকমের হয়

    • এপ্রাক্সিয়াঃ এই সমস্যাতে মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী মুখী মাংসপেশি, ঠোঁট এবং জিহ্বা কাজ করে না। ফলে কথা বলতে অসুবিধা হয়।
    • ডিসারথ্রিয়াঃ প্যারালিসিস অথবা নাকের সমস্যার জন্য কথা বলতে সমস্যা।
    • কোনটি স্পিচ ডিস্‌অর্ডার না?

      কথা বলা শেখার সময় নতুন শব্দ শিখতে সময় লাগে। তখন নতুন শব্দ বলতে বাচ্চারা দেরী করে। তাঁকে স্পিচ ডিস্‌অর্ডার ভেবে জোরাজুরি করবেন না। তাতে তোতলামো এসে যেতে পারে।

      স্পিচ ডিস্‌অর্ডারের লক্ষণ কি?

      প্রত্যেক রোগীর ক্ষেত্রে, তাঁর অবস্থা অনুযায়ী, উপসর্গ আলাদা হয়। তাই ক্ষেত্র বিশেষে তা চিনতে সমস্যা হতে পারে। উপসর্গ খুবই সামান্য হলে এই সমস্যা নিজে থেকেই সেরে যায়।
      শব্দভাণ্ডারে ঘাটতি, পড়তে সমস্যা, চাবাতে বা গিলতে সমস্যা হলেও কথা বলতে অসুবিধা হয়।

      খুব ছোট বাচ্চা – ০-৫ বছর

      • চুপচাপ থাকে
      • সঠিক ক্রমে স্বরধ্বনি সাজাতে পারে না
      • কথা বলতে বলতে ধ্বনির স্পষ্ট উচ্চারণ করে না
      • কথা বলতে বলতে থেমে যায়। বাক্য গঠনে সময় নেয়
      • কঠিন শব্দ এড়িয়ে চলে
      • খাবার খেতে অসুবিধা

       

      ৫-১০ বছর বয়স

      • মুখ দিয়ে অসংলগ্ন আওয়াজ করে
      • স্পষ্ট বুঝতে পারে কিন্তু বলতে এলে আটকে যায়
      • বড় শব্দ বা লম্বা বাক্য এড়িয়ে চলে
      • বাক্য সাজানো শুনতে একঘেয়ে লাগা
      • কথা বলতে গিয়ে একই উচ্চারণের ভুল বার বার করে
      • স্পিচ ডিস্‌অর্ডার কেন হয়?

        গবেষকদের মতে, মুখের মাংসপেশিতে সমস্যা, ক্লেফট প্যালেট, কানের সমস্যা বা সেরিব্রাল পলসির জন্য এই রোগ হতে পারে।

        রোগ নির্ণয়ের উপায়

        একটা নির্দিষ্ট বয়সের আগে শিশুকে পরীক্ষা করাটা সম্ভব হয় না। কারণ পরীক্ষার জন্যে ডাক্তারের নির্দেশ বুঝতে পারাটাও জরুরি।
        এই রোগের নির্ণয়ে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করা যেতে পারে।
        • ডেনভার আর্টিকুলেশন স্ক্রিনিং এগজাম্পেল
        • আর্লি ল্যাঙ্গুয়েজ মাইলস্টোন স্কেল
        • ডেনভার ২
        • পি-বডি পিকচার ভোকাবুলারি টেস্ট, রিভাইজড এডিশন
        • শ্রবণশক্তির পরীক্ষা বা অডিওমেট্রি টেস্ট
        • স্পিচ টেস্টের সাহায্যে বাচ্চার কথা বলার ভঙ্গিমা এবং ইতিহাস পর্যালোচনা করা হয়
        • এ এ সি বা অগমেন্টিভ অ্যান্ড অল্টারনেটিভ কমিউনিকেশন: কম্পিউটার, আই প্যাড ইত্যাদির সাহায্যে কথা বলতে শেখানো হয়।

          চিকিৎসা পদ্ধতি

          এই রোগের কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। শিশুর প্রতিক্রিয়ার ওপর বিচার করে বিভিন্ন থেরাপির সাহায্যে এই রোগের চিকিৎসা করা হয়।
          বাবা মায়ের তরফ থেকে সাহায্য পেলে বাচ্চা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। সেই সুবিধার্থে সন্তানের চিকিৎসার সময় বাবা মার সেখানে উপস্থিত থাকা বাঞ্ছনীয়।
          চিকিৎসার সময় বাচ্চার শারীরিক সুস্থতার কথাও মাথায় রাখা উচিত। আস্থমা, অ্যালার্জি, সাইনাস, টনসিল ইত্যাদির সমস্যায় ভুগলে চিকিৎসাতে উন্নতি ঘটতে সময় লাগে।

          বিনা চিকিৎসার পরিণাম

          সময় মত স্পিচ ডিস্‌অর্ডারের চিকিৎসা না করা হলে, নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে:

          • কথা বলা শিখতে সমস্যা
          • শব্দ নির্বাচনে সমস্যা
          • নার্ভের মোটর মুভমেন্টে অসুবিধা
          • পড়াশুনাতে বাঁধা
          • মুখের মধ্যে অতি সংবেদনশীলতা না অ-সংবেদনশীলতার কারণে দাঁত মাজা বা মুচমুচে খাবার খাওয়াতে আপত্তি।
          • শিশুর যত্ন নিন
            • চিকিৎসার সময়, বাড়িতে থেরাপি গুলো ওকে অভ্যাস করান যাতে ওর সঠিক উচ্চারণ শিখতে সুবিধা হয়।
            • সহজ প্রশ্ন করুন যাতে ও নিজে নিজে বাক্য গঠন করে উত্তর দিতে পারে।
            • ধীরে ধীরে কথা বলতে উৎসাহ দিন।
            • তাঁকে বুঝতে দিন যে আপনি সর্বদা তাঁর পাশে আছেন।

            স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
            করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
            মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

            https://youtu.be/WEgGpIiV6V8

    এপ্রাক্সিয়া ডিসারথ্রিয়া স্পিচ ডিস্‌অর্ডার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleলোকজন আমার সমালোচনা করলে অতিরিক্ত চিন্তিত হয়ে যাই
    Next Article সেলেব্রেটি ওরশিপ সিনড্রোম: বিখ্যাত মানুষদের প্রতি উম্মাদনার রোগ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.