Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ফিটনেস অবসেশনে অরথোরেক্সিয়া নার্ভোসা বাড়াচ্ছে ইনস্টাগ্রাম
    জীবনাচরণ

    ফিটনেস অবসেশনে অরথোরেক্সিয়া নার্ভোসা বাড়াচ্ছে ইনস্টাগ্রাম

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 7, 2021Updated:January 7, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ফিটনেস অবসেশনে অরথোরেক্সিয়া নার্ভোসা বাড়াচ্ছে ইনস্টাগ্রাম
    ফিটনেস অবসেশনে অরথোরেক্সিয়া নার্ভোসা বাড়াচ্ছে ইনস্টাগ্রাম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফেসবুকে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম এখন মূলত সেলিব্রেটিদের প্লাটফর্মে পরিণত হয়েছে। অথবা সেলিব্রেটি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এখানে যোগ দেন অনেকে। অ্যাপটিতে ইদানীং ‘শরীর প্রদর্শন’ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে আকর্ষণের মূলে নারী বা পুরুষের মেদহীন শরীর। সেই সঙ্গে ফিটনেস বিষয়ক নানা টিপস লুফে নিচ্ছে তরুণরা।

    ফিটনেস সম্পর্কিত কনটেন্টে জনপ্রিয়তার বুঝা যায় #ফিটসপাইরেশন (#fitspiration) হ্যাশট্যাগটির ব্যবহার দেখলেই। ইনস্টাগ্রামে এটি এ পর্যন্ত ব্যবহৃত হয়েছে প্রায় ১ কোটি ৭৯ লাখ বার। আর ফিটনেস নিয়ে যারা উৎসাহ দেন, নানা টিপস দেন এমন সেলিব্রেটির প্রত্যেকের গড় ফলোয়ার ১ কোটি ৩০ লাখ।

    বিশেষজ্ঞরা বলছেন, সমাজে এই শরীর প্রদর্শণের ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। ইাতবাচক দিক হলো সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছে। তবে এতে শরীরচর্চা অনেকের বাতিকে পরিণত হচ্ছে। ইনস্টাগ্রামে ঝড় তোলা মেদহীন পেশীবহুল দেহ অথবা বিশেষ করে মেয়েদের স্লিম ফিগারের একটা ছবির জন্য কম কাঠ খড় পোড়াতে হয় না! এর ফলাফল শেষ পর্যন্ত ‘অরথোরেক্সিয়া নার্ভোসা’ নামক শারীরিক ও মানসিক বিকারে পর্যবসিত হয়।
    ‘অরথোরেক্সিয়া নার্ভোসা’ হলো আহারে অনীহা। খুব বেছে বেছে পুষ্টিকর খাবার খাওয়া, তাও অনেক কম পরিমাণে এবং অতিরিক্ত শরীরচর্চা করাই এই সমস্যার লক্ষণ। একে হালকাভাবে নেয়ার উপায় নেই। কেননা অরথোরেক্সিয়া শরীরের জন্য একটি ক্ষতিকর অবস্থা। অপুষ্টির প্রভাবে ভবিষ্যতে নানা শারীরিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয় অরথোরেক্সিয়ায় ক্ষতিগ্রস্ত হয় মানসিক স্বাস্থ্যও। এ ধরনের সমস্যাক্রান্ত ব্যক্তিদের মধ্যে যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে দেখা যায়। তারা স্বাভাবিক জীবনযাপন থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। আর একবার ক্ষুধামান্দ্য সমস্যা দেখা দিলে এটি নিরাময় করা বেশ কঠিন।

    লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটির একটি গবেষণা প্রতিষ্ঠান  ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের ( ইউসিএল) বিজ্ঞানীরা ২০১৭ সালে এ নিয়ে একটি গবেষণা করেছিলেন। তারা দেখান,  ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নেশাই অরথোরেক্সিয়া বিস্তারের অন্যতম কারণ। এই গবেষণাটি পরিচালনা করা হয় তাদের ওপরই যারা ইনস্টাগ্রামে নিয়মিত ‘স্বাস্থ্যকর’ খাবারের ছবি প্রকাশ করে থাকেন। গবেষণায় দেখা যায়, এদের অনুসরীদের ওপর আহার অনীহা জেঁকে বসে। ফলোয়াররা পরামর্শ অনুয়ায়ী খাওয়া কমিয়ে দেয়। কেবল ‘পুষ্টিকর’ খাবার খায় যেমন শাক সবজি, সালাদ, ডেটক্স ইত্যাদি। এতে যে অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদানের ঘাটতি তৈরি হচ্ছে তা তাদের বুঝতে অনেক দেরি হয়ে যায়।

    কানাডীয় ইনস্টাগ্রাম তারকা জেন ব্রেট এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন । সম্প্রতি তিনি তার আহার অনীহা থেকে মুক্তির আদ্যন্ত বর্ণনা করেছেন। তিনি অনুসারীর সংখ্যা ৫ লাখ ৪১ হাজার । তিনি স্থানীয় ‘আইজি ফিটনেস কমিউনিটি’ তে যোগ দেয়ার পর দেখেন, সেখানেও অনেকেই তার মতো সমস্যায় ভুগছেন। তিনি টুইটারে লেখেন, ‘ফিটনেস মানে সারাদিন শরীরচর্চা আর লেটুস পাতা খাওয়া  নয়!’

    দেখা যায়, ইনস্টাগ্রামে অনেকে ফিটনেসের উন্নতির ক্রম অনুযায়ী ছবি পোস্ট করেন। যেমন, এক সপ্তাহে  ১০ কেজি ওজন কমানোর পূর্বে ও পরের ছবি। এর জন্য তারা কী কী করেছেন সেসবও উল্লেখ করেন। এ ধরনের ছবি ও বর্ণনা ফলোয়ারদের খুব সহজে প্রভাবিত ও উৎসাহিত করে। এগুলোকে স্বাস্থ্যকর অভ্যাস ভেবে ভুল করেন তারা। আর নিজের অজান্তেই এক সময় অরথোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্ত হয়ে পড়েন। পুষ্টি বিশারদরা বলেন, শরীর সুস্থ রাখতে পরিমিত পুষ্টিকর খাদ্য গ্রহণ ও নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই।
    সূত্র: বিবিসি

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি

    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    অরথোরেক্সিয়া নার্ভোসা ইনস্টাগ্রাম ফিটনেস অবসেশন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমেয়ে রেগে গেলে দেয়ালের সাথে মাথায় আঘাত করে
    Next Article বিষণ্ণতা কমতে পারে যেসব কাজে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.