Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর বিষণ্ণতা: নির্যাতন আর অবহেলার বড় কারণ
    শিশু কিশোর

    শিশুর বিষণ্ণতা: নির্যাতন আর অবহেলার বড় কারণ

    ডা. শাহানা পারভীনBy ডা. শাহানা পারভীনJanuary 13, 2021Updated:January 13, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুর বিষণ্ণতা : নির্যাতন আর অবহেলার বড় কারণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রবীন্দন্রাথ ঠাকুরের গল্পের ফটিককে আবাল্য পরিচিত পরিবেশ আর মায়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতা শহরে। ‘ভদ্রলোক’র শিক্ষার জন্য। সে সেখানে মানিয়ে নিতে পারেনি। কারো সঙ্গে বলতে পারেনি তার ভালো না লাগার কথা। শহরের স্কুল কিংবা মামার বাসা কোনোটিতেই তার মনে বসেনি। অবশেষে সে জ্বরে ভুগে মৃত্যুর কোলে আশয়্র নিয়েছে। কিন্তু ‘মৃত্যুর পূর্বে তার সে কষ্ট আর অমনোযোগিতা অথবা মনমরা ভাব সেকালে বিষণ্ণতা হিসেবে নির্ণয় হয়নি নিশ্চিত। একালেও যে খুব হয় এমনটা বলা যায় না। বাচ্চাদের আবার মন খারাপ হয় নাকি?-একটি বহুল পচ্রলিত ভুল ধারণা। হ্যাঁ, শিশুরাও বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে।

    শিশুদের বিষণ্ণতা কেমন? বড়দের মতো না আলাদা কিছু?
    এক গবেষণায় দেখা গিয়েছে ১০ বছর বয়সে প্রায় ১০ শতাংশ এবং ১৪ বছর বয়সে ৪০ শতাংশ শিশুর মধ্যে দুঃখীভাব (miserable) দেখা যায়। তবে এ লক্ষণ অন্যান্য আবেগ ও আচরণজনিত রোগেও দেখা যায়। আর মন খারাপ লাগলেই বিষণ্ণতায় ভুগছে এমন ভাবার কারণ নেই। কারণ শুধু এক বা একাধিক লক্ষণ আর রোগ হওয়া একটু ভিন্ন বিষয়। পাঁচ বছরের নিচের শিশুদের তাদের মা বা দেখভালের লোক থেকে আলাদা করলে তাদের মধ্যে কিছু মন খারাপের লক্ষণ দেখা যায়, তবে তা বিষণ্ণতা রোগ কিনা সেটা নিয়ে যথেষ্ট দ্বিমত আছে। আট বছর বয়স থেকে বাচ্চাদের মধ্যে বিষণ্ণতা রোগের গতানুগতিক প্রকাশ পেতে পারে।
    শিশুদের বিষণ্ণতার প্রকাশে ভিন্নতা থাকতে পারে। যেমন :

    • শিশুদের ক্ষেত্রে ঘুম এবং খাবারের সমস্যা হতে পারে তবে বড়দের তুলনায় কম হয়
    • স্কুলে যেতে না চাওয়া বা অনাগ্রহ দেখানো, খিটখিটে মেজাজ, ঘ্যানঘ্যান করা, পরিবারের সদস্য ও সমবয়সীদের সাথে অতিরিক্ত তর্ক করা, মারামারি করা
    • নানা প্রকার শারীরিক সমস্যা যেমন মাথাব্যথা, পেটে ব্যথা ও দুবর্ল লাগা ইত্যাদি
    • ব্যতিক্রম হলেও বিছানায় প্রস্রাব করা এবং অন্যান্য অস্বাভাবিক আচরণ দেখা যেতে পারে
    • এছাড়াও পড়া বুঝতে না পারা, ক্লাশে মন না বসা। পরীক্ষায় খারাপ ফলাফল করা। স্কুলের পাঠ্যসূচির বাইরে অন্য কাজে বিরক্তি প্রকাশ করা অথবা অনীহা দেখানো
    •  বিষণ্ণতায় আক্রান্ত শিশুরা অন্য শিশুদের চেয়ে বেশি অত্যাচারিত হয়।
    • একা থাকার প্রবণতা, গোসল করতে না চাওয়া, খেলতে না যাওয়া
    • কখনো কখনো টিভির প্রতি অনাগ্রহ প্রকাশ করতে পারে
    • আত্মবিশ্বাসের অভাব তুলনামূলকভাবে কম থাকে
    • সে সরাসরি মন খারাপ বা বিষণ্ণতার বিষয়টি বুঝে উঠতে পারে না
    • নিজের জীবনের নেতিবাচক দিকগুলো নিয়ে বেশি বলা ও একঘেয়ে লাগা
    • প্রাপ্তবয়স্ক এবং কিশোর বয়সের তুলনায় শিশুদের মধ্যে হতাশা এবং অপরাধবোধ কম দেখা যায়
    • শিশুদের ক্ষেত্রে আত্মহত্যার পরিকল্পনা প্রাপ্ত বয়স্ক এবং কিশোরদের তুলনায় কম। সাধারণত ১২ বছরের নিচে আত্মহত্যার ঝুকি তুলনামূলকভাবে কম
    • শারীরিক সমস্যার কথা বললে ভালোভাবে ইতিহাস নিয়ে ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন

    এটি কি ব্যাপক হারে হয়?
    ব্রিটিশ ন্যাশনাল সার্ভেতে দেখা গিয়েছে ৫-১০ বছরের মধ্যে ০.২% এবং ১১-১৫ বছর বয়সে ২% শিশু বিষণ্ণতায় ভোগে। বয়ঃসন্ধির পূর্বের ছেলে-মেয়ের অনুপাত সমান থাকলেও বয়ঃসন্ধি ও তারপর মেয়েদের মাঝে বিষণ্ণতার হার বেশি থাকে। শিশুদের বিষণ্ণতার কারণ ও ধরণ সব বিষণ্ণতাই তীব্র রূপে আসবে তা নয়। অল্প, মাঝারি আবার কারো কারো তীব্র মাত্রায় হতে পারে। বিষণ্ণতায় আক্রান্ত শিশুদের ৫০ শতাংশই অন্যান্য মানসিক সমস্যায় ভুগছে। যেমন :

    • উদ্বেগজনিত রোগ অথবা ডিবিডি ((Disruptive Behavioural Disorder-আচরণজনিত সমস্যা)
    • অন্য আবেগজনিত রোগের সঙ্গে/অংশ হিসেবেও বিষণ্ণতা(Bipolar Mood disporder-depreesive episode) হতে পারে। আবার কারো কারো বারবার হওয়া (Recurrent Major Depressive Disorder)
    • কিছু শিশু ডিসথাইমিক ডিজঅর্ডারে (Dysthymic Disorder) ভোগে আবার অন্যরা খাপ খাইয়ে নেয়া অথবা মানিয়ে নিতে না পারার (Adjustment Disorde) সমস্যায় আক্রান্ত হয়।
    • বন্ধুত্ব তৈরিতে সমস্যা এবং বন্ধুর অভাব অনেক সময় রোগের তীবত্রা বাড়িয়ে দেয়।
    • অনেকের রক্তের মধ্যে কটির্সলের পরিমাণ বেড়ে যায় (প্রাপ্তবয়স্কদের বৃদ্ধি পায় না)।
    • আবার সাধারণ কোনো দুঃখ অথবা নিকটজন হারানোর বেদনায়ও বিষণ্ণতা রোগের মতো লক্ষণ দেখা যায়।

    কেন হয়?
    আর দশটা মানসিক রোগের মতোই এটি একক কোনো কারণে হয় না। পরিবারে এ ধরনের মানসিক রোগের ইতিহাস থাকলে, বিরূপ পরিবেশে বড় হওয়া, স্কুলে মানিয়ে নিতে না পারা ইত্যাদি কারণে এটা হতে পারে। দীর্ঘদিনের কোনো শারীরিক রোগও এর সম্ভাবনা বাড়িয়ে দেয়।

    চিকিৎসা
    চিকিৎসা শুরুর আগে অবশ্যই কিছু বিষয়ে জানা প্রয়োজন-নেতিবাচক কোনো ঘটনা যেমন : কারো দ্বারা কোনো তির্যক মন্তব্য (Bully victim), শারীরিক অথবা যৌন নিগ্র্রহ, পারিবারিক নির্যাতন কিংবা মা-বাবার মধ্যে দ্বন্দ্বের ইতিহাস আছে কিনা। সাধারণত নিম্নোক্ত পদ্ধতিগুলো শিশুদের বিষণ্ণতার চিকিৎসায় বিবেচনা করা হয়-

    ফ্যমিলি থেরাপি : প্রয়োজনে স্কুলের সঙ্গে আলোচনা করে সমস্যা চিহ্নিত করে তার সমাধান করা (Liaison with school)।

    স্বল্পমাত্রার বিষণ্ণতা: মানসিক চাপের কারণ থাকলে তা খুঁজে বের করে সমাধান করা অথবা কমানোর চেষ্টা।

    মাঝারি মাত্রার বিষণ্ণতা : মানসিক চাপের কারণ থাকলে তা চিহ্নিত করে সমাধান করা অথবা কমানোর চেষ্টা।
    কোগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিংবা ইন্টার পারসোনাল থেরাপি যদি উপরোক্ত প্রচেষ্টা ব্যর্থ হয় তবে ফ্লুক্সেটিন ঔষধ পরিমাণমতো নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়া যেতে পারে। তবে শিশুদের তীব্র বিষণ্ণতায় কোগনিটিভ বিহেভিয়ার থেরাপি কিম্বা ইন্টার পারসোনাল থেরাপি ও ফ্লুক্সেটিন ঔষধ উভয়টিই শুরু করতে হবে। আত্মহত্যার প্রবণতা থাকলে, পানীয় ও খাবার খেতে না চাইলে, গুরুতর মানসিক রোগের লক্ষণ (সাইকোটিক) থাকলে হাসপাতালে ভর্তি করানো জরুরি। লক্ষণ চলে যাওয়ার পরও কমপক্ষে ৬ মাস চিকিৎসা চালালে পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা কম থাকে।

    একেবারে কি ভালো হয়ে যায়?
    সবার ক্ষেত্র একরকম ঘটে না। কারো সারাজীবনে একবারই হয়। কিন্তু যারা ঝুঁকিপূর্ণ শিশু তাদের বারবার হতে পারে। তীব্র বিষণ্ণতায় ভোগা শিশুদের ২০-৪০% পরবর্তী জীবনে বাইপোলার মুড ডিজঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে। কিশোর বয়সে বিষণ্ণতায় ভুগলে বয়সকালে আবার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং সাধারণ মানুষের তুলনায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ছয়গুণ বেড়ে যায়। যারা ডিসথাইমিয়ায় আক্রান্ত তারা বেশ কয়েক বছর ভুগতে পারে। এ ধরনের শিশু-কিশোররা যদি সাথে আচরণজনিত সমস্যায় ভোগে তবে তাদের মধ্যে অপরাধপ্রবণতা বেড়ে যায়। তাই আসুন আমরা শিশুদের জন্য যতটা সম্ভব আমাদের পারিবারিক ও সামাজিক পরিবেশকে স্বাস্থ্যকর রাখি। তাদের আচরণের পরিবর্তনগুলোকে গুরুত্বসহকারে বিবেচনা করি।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএকজন মানুষকে আত্মহত্যার পথ থেকে ফেরানো দায়িত্ব সবার: শিখতে পারেন সহায়তার কৌশল
    Next Article করোনায় পিটিএসডি: আত্মঘাতী হওয়ার চিন্তায় ৪৫ শতাংশ আইসিইউ কর্মী
    ডা. শাহানা পারভীন

    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.