Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়
    ফিচার

    সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 16, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ নয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘আনন্দে থাকুন’, ‘চাপমুক্ত থাকুন’, ‘ভাবাবেগ নিয়ন্ত্রণ করুন’ এবং ‘জীবনের চ্যালেঞ্জগুলিকে জয় করতে শিখুন’– এরকমই কয়েকটি বিষয়ের প্রতিক্রিয়া জানার জন্য একটি বড় অংশের কলেজ পড়ুয়াদের উপর সমীক্ষা চালানো হয়েছিল। এর মধ্য দিয়ে আমরা কলেজ ছাত্রদের কাছ থেকে মানসিক সুস্থতা সম্পর্কে তাদের ধারণা ঠিক কী রকম, তা বোঝার চেষ্টা করেছি। ছাত্রদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিষয়টি স্পষ্ট করার এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত।

    বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ জুড়ে রয়েছে যুবশক্তি। যুবশক্তির মানসিক স্বাস্থ্যের দিকটি বিশেষভাবে জোর দেওয়ার পিছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ। যৌবন জীবনের এমন একটি পর্যায়, যা শুধু সম্ভাবনাময়ই নয়, একইসঙ্গে অমূল্যও বটে। দেখা গেছে যে, ২৪ বছরের কাছাকাছি বয়সের যুবক-যুবতীরা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় আক্রান্ত হয় বেশি। কিন্তু দুঃখের বিষয় এই যে, এদের মধ্যে খুব কম সংখ্যকই সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞের সহায়তা বা সান্নিধ্য অর্জন করার সুযোগ পায়। সাহায্য না পাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। যেমন সচেতনতার অভাব, মানসিক দোদুল্যমানতা, ভয়ে একপ্রকার শুকিয়ে যাওয়া এবং বিশেষজ্ঞের কাছে পৌঁছনোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা।

    যুবক-যুবতীদের এহেন মানসিক সমস্যাগুলি বোঝার জন্য আমরা বেশ কয়েকটি গ্রুপ ডিসকাশনেরও ব্যবস্থা করেছিলাম। এই ধরনের আলোচনাগুলিতে মানসিক উদ্বিগ্নতা বা অবসাদের কারণগুলি উঠে এসেছে। এগুলির মধ্যে রয়েছে পড়াশোনা বা কেরিয়ার গঠনের জন্য তীব্র প্রতিযোগিতা, যা পড়ুয়াদের মনে সর্বক্ষণ এক ধরনের অনিশ্চয়তা বা চিন্তার জন্ম দেয়। এ ছাড়াও আছে প্রতিকূল সামাজিক পরিস্থিতি।

    একটা কথা প্রায়ই শোনা যায় যে, ‘সবসময় চাপমুক্ত থাকুন’। কথাটা বলা যত সহজ, কাজে কিন্তু ততটা সহজ নয়। কারণ, চাপমুক্ত থাকার আশা করাটাই প্রতিদিনের জীবনে হতাশাকে জন্ম দেয়। এমন অনেক তরুণ-তরুণী আছেন, যাঁদের সঙ্গে তাঁদের বাবা-মা বা শিক্ষকদের মানসিক বন্ধন ততটা শক্তিশালী নয়। যুবক-যুবতীদের আবেগের সঙ্গে, তাঁদের নিজস্ব জগতের সঙ্গে বহু সময়েই অভিভাবকদের যোগাযোগ ঠিকমতো গড়ে ওঠে না। এহেন ‘না বোঝা’ হতাশাগুলির বার বার প্রতিফলনের দরুন তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আলোচনার স্তরে চলে আসে। অন্যদিকে রয়েছে সেইশ্রেণির পড়ুয়া যারা মূলত ছোট শহর, গ্রাম বা মফস্সল থেকে শহরে ভাল কলেজে পড়তে আসে। এদের ক্ষেত্রে মুশকিল হয় যে শহরের রীতি-নীতি, আদব-কায়দার সঙ্গে তারা প্রথম-প্রথম মানিয়ে নিতে পারে না। এর ফলে তাদের মধ্যে মানসিক অবসাদ, চিন্তা, উদ্বেগ, হতাশার মতো কতগুলি নেতিবাচক মনোভাবের জন্ম হয়। এতদসত্ত্বেও, যুবশক্তি তাদের অন্তরের ইচ্ছাশক্তি, উদ্দীপনা আর ইতিবাচক মনোভাবের সাহায্যে যৌথভাবে মানসিক বাধাগুলিকে অতিক্রম করে পরিস্থিতির বদল ঘটাতে পারে।

    যুবকদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা মানেই এই সিদ্ধান্তে পৌঁছানো নয় যে তাঁদের মানসিক স্বাস্থ্য খুবই দুর্বল বা তাঁরা মানসিক ভাবে সুস্থ নয়। বরং আমাদের অভিজ্ঞতা একটু অন্যরকম। এমন অনেক শহুরে যুবক-যুবতী রয়েছেন যারা তাঁদের জীবনের হতাশা, ব্যক্তিগত সম্পর্কগুলির ক্রমাগত অবনতি, নিজেদের কেরিয়ার গঠন নিয়ে মনের মধ্যে ঘোরাফেরা করা নানা প্রশ্ন বা সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা – এই সব সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষজ্ঞের পরামর্শ বা সাহায্য গ্রহণে ইচ্ছুক।

    একজন যুবক বা যুবতী তাঁর মানসিক সমস্যাগুলির হাত থেকে রেহাই পাওয়ার জন্য যখন কারও সমর্থন বা বন্ধুর সাহচর্য লাভ করে, তখন তার অনেকগুলি সুফল লক্ষ করা যায়। প্রথমত, সেই যুবক বা যুবতী আরও বহু মানসিক ভাবে বিপর্যস্ত তরুণ-তরুণীর পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়াতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, কোনও বন্ধু বা বিশেষজ্ঞের কাছ থেকে পাওয়া সমর্থন তাঁরা একইরকম ভাবে অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন। একে অপরের পরিপূরক হিসেবে তাঁরা নিজেদের মতো অন্য একদল যুবক-যুবতীদের মানসিক বাধা কাটিয়ে তুলতে সক্ষম হতেই পারেন। সর্বোপরি, যুবশক্তিই পারে সমাজে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। যতক্ষণ না আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে যুবক‑যুবতীদের মানসিক স্বাস্থ্যের সমস্যার সমাধানের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছি, ততক্ষণ সমাজে মানসিক স্বাস্থ্যের প্রশ্নে কোনও ইতিবাচক মনোভাব গড়ে ওঠা সম্ভব হবে না।

    মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যার একেবারে প্রাথমিক পর্যায়ে যদি তা নির্মূল করার চেষ্টা করা হয়, তাহলে যুবশক্তি তাদের অন্তরের সম্ভাবনা, জ্ঞান এবং দক্ষতা দিয়ে সুস্থ, স্বাভাবিক জীবনে সহজেই ফিরে আসতে পারবে।

    মূল লেখক : ডা. সীমা মেহেরোত্রা,অধ্যাপক,  ক্লিনিকাল সাইকোলজি বিভাগ, নিমহ্যান্স ।  

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleওডিনোফোবিয়া: ব্যথাজনিত ভয়
    Next Article হাতের তালু ঘামা সমস্যায় ভুগছি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.