Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিকভাবে শক্তিশালীদের বৈশিষ্ট্য
    জীবনাচরণ

    মানসিকভাবে শক্তিশালীদের বৈশিষ্ট্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 16, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিকভাবে শক্তিশালীদের বৈশিষ্ট্য
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রত্যেকটি অসাধারণ মানুষই একজন সাধারণ মানুষ। তবে কিছু দক্ষতা, জ্ঞান, চর্চা এগুলো দিয়ে নিজেকে সাধারণ থেকে গড়ে তোলে একজন অসাধারণ মানুষ হিসেবে। যারা মানসিকভাবে শক্তিশালী তাদের সবার মানসিক কিছু দিক প্রায় একই রকম। আর যেগুলোর দ্বারা তারা সফল হয়ে থাকেন। জীবনে প্রায় প্রতিটি অর্জনে মানসিকভাবে শক্তিশালীরাই টিক থাকে। এবং প্রত্যেকটি কাজে তারা সফল হন।

    সব পরিস্থিতি মোকাবেলা করে জীবনযুদ্ধে টিকে যাওয়া মানুষগুলোর ভেতর কিছু অভ্যাস পরিলক্ষিত হয়। আর সে অভ্যাসগুলো নিয়মিত চর্চা করতে পারেন আপনিও। দেখে নিন মানসিকভাবে শক্তিশালী মানুষের কিছু অভ্যাস। ফোর্বসের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু তথ্য।

    পরচর্চা করে না: মানসিকভাবে শক্তিশালী মানুষ জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি নজর দেয়। তারা নিজের উন্নয়নে শক্তি ব্যয় করে। এ কারণেই তারা অন্যদের মধ্যে ভালো গুণ খোঁজে যেগুলো তারা নিজের জীবনে কাজে লাগাতে পারে। এসব মানুষ সবসময় চিন্তা করতে থাকে ও বড় পরিকল্পনা করে।

    অতীত নিয়ে পড়ে থাকে না: মানসিকভাবে যারা শক্তিশালী তারা পেছনের দিকে ফিরে তাকায়, বর্তমান সময় উপভোগ করে ও ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। কিন্তু অতীত নিয়ে পড়ে থাকে না। তারা অতীত থেকে শিক্ষা নেয়। কিন্তু অতীতের ব্যর্থতা নিয়ে হতাশায় ভোগে না। মনের মধ্যে বর্র্তমান ও ভবিষ্যতের চেয়ে অতীত বেশি ঘোরাঘুরি করলে মন বুড়ো হয়ে যায়।

    জীবনে যাদের এগিয়ে যাওয়ার লক্ষ্য আছে: জীবনে নিজের লক্ষ্য সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে এবং সময়ের মূল্য দিতে হবে। প্রতিদিন সকালে আপনাকে ঠিক করতে হবে আপনি আজ কী কী কাজ করবেন। আপনাকে দায়িত্ববান হতে হবে। মোট কথা আপনাকে সঠিকভাবে চিন্তাভাবনা করতে হবে ও পরিকল্পনা করতে হবে। কথায় আছে যদি ইচ্ছা থাকে, তাহলে উপায় হয়।

    ‘যখন তুমি ভাবনার প্রতি নজর দাও সেগুলো শব্দ হয়। যখন শব্দের প্রতি নজর দাও সেগুলো কাজে পরিণত হয়। যখন কাজের প্রতি মনোযোগী হও তখন সেগুলো অভ্যাসে পরিণত হয়। যখন অভ্যাসের দিকে নজর দাও তখন সেগুলো আপনার চরিত্রে পরিণত হয়। যখন তুমি চরিত্রিরে প্রতি নজর দাও তখন সেটা আপনার ভাগ্য নির্ধারণ করে।’ (লাও জু)

    ক্ষমতার বাইরে না যাওয়া: আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি না তার উপর নজর দেয়া মানে হচ্ছে শক্তি নষ্ট হওয়া এবং যেটা করতে পারি সেটা থেকে মনোযোগ সরে আসা। যৌক্তিক মানুষ সব একসঙ্গে করতে যায় না। তারা বাছাই করে নেয় যে, কোনটা তার প্রয়োজন এবং কোনটা করার সামর্থ্য তার আছে। আর তারা স্বীকার করে নেয় যে, এটা করার ক্ষমতা তার নেই। এভাবেই তারা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়। মানুষ আমাদের নিয়ে কী ভাবে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমরা দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করতে পারি। আমরা নিশ্চিত করে বলতে পারি না যে, চাকরি পাব। কিন্তু চাকরির জন্য আমরা নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারি।

    ‘তোমার জীবনে তখনই অবিশ্বাস্য পরিবর্তন আসে যখন তুমি এমন সিদ্ধান্ত নাও যেটা নিয়ন্ত্রণের ক্ষমতা তোমার আছে এবং যা তোমার নিয়ন্ত্রণের ক্ষমতা নেই সেখান থেকে সরে আস।’ (স্টিভ মারাবোলি)
    অপ্রত্যাশিত ফলাফল গ্রহণ করা: জীবন কঠিন হতে পারে। মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করে ও কৌঁশল গ্রহণ করে। তারা সবসময় জীবনের ভালো দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করে। তারা শুধু অপরাধ সংক্রান্ত বিষয় বা অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করে না। তারা নিজের দুর্দশা আরেকজনের সঙ্গে তুলনা করে না। তারা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে পছন্দ করে এবং অপ্রত্যাশিত কোনো ফলাফলকেও সহজে মেনে নেয়।

    ঝুঁকি হিসাব করে: মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা অনেক বিচক্ষণ। তাদের পরিকল্পনা আছে। তারা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় সব অপশন বিবেচনায় আনে। কোন কোন সমস্যা মোকাবেলা করতে হতে পারে বা অন্য আরো কী ফলাফল আসতে পারে তা নিয়ে ভাবে। সবকিছু বিবেচনা করে তারা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়। এর মানে এই না যে তারা বড় স্বপ্ন দেখে না। তারা ঝুঁকি নেয়, কিন্তু সচেতন থাকে।
    ‘বড় মন আইডিয়া নিয়ে চর্চা করে, গড়পড়তা মন ঘটনা নিয়ে চর্চা করে, ছোট মন মানুষকে নিয়ে চর্চা করে।’ (এলিনর রুজভেল্ট)

    তারা দয়ালু: দয়ালু মানুষ সবসময় মানসিকভাবে সন্তুষ্ট থাকে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, দয়ালু মন অন্যদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। দয়ালু মানে দুর্বলতা নয়। দয়ালু হতে হলে সাহস ও শক্তির দরকার হয়। মানসিকভাবে যারা শক্তিশালী তারা পরশ্রীকাতরতায় ভোগে না। তারা সবসময় সচেতন ও আত্মবিশ্বাসী। তারা সহজেই অন্যকে গ্রহণ করতে পারে। তারা সহজেই অন্যদের সমস্যা বুঝতে পারে। তারা নিজেরা সফল হওয়ার পাশাপাশি মানুষের হৃদয়েও জায়গা করে নেয়।
    সূত্র: ফোর্বস

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য সম্পর্কে সন্তানকে সচেতন করার সহায়ক কৌশল
    Next Article গর্ভধারণকালীন শারীরিক ও মানসিক প্রস্তুতি ও করণীয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.