Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মহত্যা বিষয়ক সাধারণ কিছু তথ্য
    ফিচার

    আত্মহত্যা বিষয়ক সাধারণ কিছু তথ্য

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 20, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আত্মহত্যা বিষয়ক সাধারণ জিজ্ঞাসাবাদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আত্মহত্যার চিন্তা কি খুব স্বাভাবিক একটা বিষয়?
    আত্মহত্যার চিন্তা করা অদ্ভুত বা বিরল বিষয় নয়। অধিকাংশ মানুষের জীবনে যখন  মানসিক বা অনুভূতিগত দিক থেকে নানা সমস্যা গভীর হয়ে দেখা দেয় তখন মানুষ ক্লান্ত, অবসন্ন ও শোচনীয় অবস্থার মুখোমুখি হয় এবং এসবের হাত থেকে চিরতরে মুক্তি পেতে চায়। এসময়ে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের সমস্যা থাকুক বা না-থাকুক, তার মনে নিজের জীবনের সবকিছু শেষ করে দেওয়ার চিন্তা খুব দ্রুত দানা বাঁধে। যখন এই চিন্তা একজন মানুষের মনে বারবার ঘুরে-ফিরে আসে, চিন্তা প্রবল হয়ে ওঠে এবং তার প্রভাব তাদের দৈনন্দিন জীবনে পড়ে তখনই তা আমাদের  কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

    কাদের মাথায় আত্মহত্যার চিন্তা দেখা দেয়?
    যে কোনও বয়স, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, রুচি-শিক্ষা বা সামাজিক অবস্থানের মানুষের মনে আত্মহত্যার চিন্তা দেখা দিতে পারে। এক্ষেত্রে এমন কয়েকটি বিষয় থাকে যা একজন মানুষের মধ্যে আত্মহত্যার ঝুঁকি বাড়িয়ে তোলে। বিষয়গুলো হল- মানসিক অসুস্থতা, মনের একাকিত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক চাপের প্রভাব। গবেষণায় দেখা গিয়েছে, ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি এবং এই বয়সি পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে আত্মহত্যা করার ঝুঁকি প্রবল থাকে। তবে অন্যান্য বয়সের মানুষও যে আত্মহত্যা করে না তা নয়।

    মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরাই কি আত্মহত্যা করে?
    যেসব মানুষ আত্মহত্যা করে বা আত্মহত্যার চেষ্টা করে তাদের সবার মধ্যেই যে  মানসিক অসুস্থতা থাকে তা নয়। অথবা সব মানসিকভাবে অসুস্থ মানুষের মধ্যেই যে আত্মহত্যার ঝুঁকি থাকে তা-ও নয়। বিভিন্ন জৈবিক, মানসিক এবং সামাজিক কারণের ফলে মানুষের মধ্যে আত্মহত্যা করার ঝুঁকি জন্মায়। আত্মহত্যা একপ্রকার  জটিল ঘটনা, যা বহু উপাদান বা কারণ মিলিত হওয়ার ফলে ঘটে। এসব কারণের মধ্যে মানসিক অসুস্থতা থাকতেও পারে আবার না-ও থাকতে পারে। যদি কেউ গভীর মানসিক যন্ত্রণা বা বেদনার জন্য আত্মহত্যা করে তার মানে এটা নয় যে সেই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।

    আত্মহত্যার পদক্ষেপ কি মানুষের দুর্বলতা বা সমস্যার মোকাবিলা করতে অক্ষম হওয়ার চিহ্ন?
    একটা প্রচলিত বিশ্বাস রয়েছে যে আত্মহত্যা একজন মানুষের  দুর্বলতার পরিচয় বা জীবনের নানারকম বাধার মোকাবিলা করার ক্ষেত্রে তার সাহসের অভাব। এক্ষেত্রে একজন ব্যক্তির কাছে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আর অন্য কোনও সহজ উপায় থাকে না। আত্মহত্যার পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন- জৈবিক, মানসিক এবং সামাজিক। আত্মহত্যার চিন্তা  সাধারণভাবে মানুষের মনের চরম দুর্দশার লক্ষণ এবং এজন্য একজন ব্যক্তির চরিত্র যতই শক্তিশালী বা কঠিন হোক না কেন এসময়ে সে দিশাহারা হয়ে পড়ে।

    কিন্তু কেন তারা অন্যদের কাছ থেকে সাহায্য নেয় না?
    যে ব্যক্তির মনে আত্মহত্যা করার চিন্তা জেগে ওঠে তার পিছনে থাকে তাদের একাকিত্ব, অসহায়তা এবং হতাশা। আর এসব সমস্যার কারণেই তারা অন্যদের কাছ থেকে সাহায্য নিতে চায় না। তাদের সম্পর্কে অন্যরা কী মতামত দেবে সে বিষয় নিয়েও তাদের মনে ভয় থাকে। তারা তাদের সমস্যাগুলো মোকাবিলা করার জন্য প্রায়শই এমন আচরণ করে যা থেকে সহজে মনে হয় না যে তারা অন্যদের কাছ থেকে সাহায্যের জন্য আকুল হয়ে পড়েছে, যেমন- নিজের পছন্দের বা শখের কাজ থেকে দূরে সরে যাওয়া, দৈনন্দিন কাজকর্ম, পরিবার বা বন্ধুদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, হঠাৎ করে নেশার বস্তুর প্রতি আসক্ত হয়ে ওঠা বা তাদের পরিচিত মানুষের সঙ্গে এই বিষয় নিয়ে ঘোরানো-প্যাঁচানো কথাবার্তা বলে।

    কিছু আত্মহত্যাকারী ব্যক্তি তাদের খুব কাছের মানুষের থেকেও সাহায্য নিতে চায় না, কারণ তারা দুশ্চিন্তা করে ওই কাছের মানুষটি তাদের সম্পর্কে কী ভাববে বা তাদের মনে ভয় থাকে যে যার কাছে তারা সাহায্যের জন্য যাবে সে হয়তো বুঝবেই না যে তারা কী অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমাদের সমাজে আত্মহত্যা এবং মানসিক অসুস্থতাকে ঘিরে যে ভুল ধারণা এবং কলঙ্কের বোধ রয়েছে তার ফলেই আত্মহত্যাকারী অন্যদের বা তার কাছের মানুষের থেকে কোনওরকম সাহায্য নিতে চায় না।

    একজন অবসাদগ্রস্ত মানুষের মধ্যে আত্মত্যার ঝুঁকি থাকে কি?
    মেজাজ-মর্জিগত সমস্যায় আক্রান্ত মানুষ, যেমন- যারা অবসাদগ্রস্ত হয় তারা  জৈবিকভাবে অন্যদের তুলনায় বেশি আত্মহত্যাপ্রবণ হয়ে থাকে। তবে এক্ষেত্রে সামাজিক উপাদানও যুক্ত থাকে। যদি একজন মানুষ অবসাদগ্রস্ত হয় তাহলে তার পরিবারের মানুষজনকে খুবই স্নেহ-ভালোবাসাপ্রবণ এবং সাহায্যকারী হওয়া জরুরি।  এছাড়া তার কর্মক্ষেত্র বা গোষ্ঠীতে তার গ্রহণযোগ্যতা এবং তাকে সহায়তা করার ব্যবস্থা থাকা দরকার। এর ফলে তারা তাদের মানসিক দুর্দশার সময়ে অন্যদের কাছ থেকে যথাযথ সাহায্য পাবে ও দুর্দশা কাটিয়ে উঠতে পারবে। তাই মানসিক অসুস্থতাকে (বা না-থাকুক) আত্মহত্যার জন্য একমাত্র উপাদান হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

    যদি কেউ নিজের ক্ষতি করতে চায় তাহলে কি ধরে নিতে হবে যে তার মধ্যে আত্মহত্যার ঝুঁকি রয়েছে?
    যখন কোনও মানুষ আত্মহত্যার চিন্তা করে তখন সে নিজের ক্ষতি ডেকে আনতে পারে। কিন্তু যেসব মানুষ নিজেকে কষ্ট দিতে চায় বা নিজের ক্ষতি করতে চায় তাদের সবার মধ্যেই যে নিজের জীবন শেষ করে দেওয়ার উদ্দেশ্য থাকে, তা নয়।  ডিএসএম-৫-এর নতুন বৈশিষ্ট্য হিসেবে সারা পৃথিবীতে এখন ননসুইসাইডাল সেলফ্‌ ইনজুরি ডিসঅর্ডার (এনএসএসআই) নামে একপ্রকার মানসিক সমস্যার কথা জানা গিয়েছে।

    এই সমস্যায় নিজের ক্ষতি করা বা সবকিছু শেষ করে দেওয়ার বদলে সমস্যার মোকাবিলা বা মনের ক্ষোভ প্রকাশের একটা পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে মানুষ একমাস বা একবছর ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এর মাধ্যমে একজন মানুষ নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে না। অর্থাৎ নিজের ক্ষতি করাকে আত্মহত্যার একটা বিপজ্জনক কারণ হিসেবে বলা চলে এবং এই বিষয়টিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা জরুরি।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি

    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleথাইরয়েডের সমস্যা কি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে?
    Next Article মানসিক স্বাস্থ্য চিকিৎসায় মোবাইল ও ইন্টারনেট ব্যবহার
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.