Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুসম্পর্কের জন্য আপনার যা করতে হবে
    জীবনাচরণ

    সুসম্পর্কের জন্য আপনার যা করতে হবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 24, 2021Updated:January 24, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সুসম্পর্কের জন্য আপনার যা করতে হবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শুধু একে অপরকে দোষারোপ করলে বা উপদেশ প্রদান করে ক্ষান্ত হলে চলেনা। বরং সহানুভূতিশীল মানসিকতার পরিচয় দিয়ে  নিজ নিজ স্থান থেকে যথাযথ প্রচেষ্টা করতে হয়।

    প্রতিটি সম্পর্কে অসন্তোষ একটি অত্যন্ত সুপরিচিত বিষয়। মানসিক অসন্তোষের জন্য একে অপরকে দোষারোপ করা এবং সু সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অপরের উপর দায় চাপিয়ে দেওয়া খুবই সহজ। হ্যা এমনটা প্রায়ই হয় যে অপরের কথা, কাজ, চিন্তা ভাবনা, মানসিকতা বা আচার আচরণ অপর সঙ্গীকে হয়তো খারাপ অভিজ্ঞতা এবং মানসিক অসন্তোষের সম্মুখীন করেছে। আর সু সম্পর্ক বজায় না রাখতে পারার কারণ হিসেবে আপনি হয়তো এসব অসন্তোষকেই দায়ী করছেন। তবে এমনটাও হতে পারে হয়তো আপনার মানসিকতা এবং চিন্তাভাবনাই সামনে থাকা মানুষটার আচার আচরণ এবং চিন্তাভাবনাকে সমস্যা হিসেবে চিহ্নিত করছে এবং হয়তো আপনার সঙ্গীর নয়, বরং আপনার ইতিবাচক মানসিকতা এবং  আচার আচরণই সম্পর্কে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে।

    যদি একটি নিরপেক্ষ দিক থেকে সম্পর্কের মানকে ভালো রাখার কথা বলা হয় তবে পারস্পরিক বোঝাপড়া একটি সুন্দর ও অর্থপূর্ণ সম্পর্কের মূল চাবিকাঠি। অন্য জনকে দোষারোপ করার আগে নিজের মানসিকতা এবং ব্যবহারের উপর যদি দৃষ্টিপাত করা যায় তাহলে সুসম্পর্ক বজায় রাখার জন্য ঠিক কোন কোন বিষয় গুলোর প্রতি আপনাকে বিশেষ দৃষ্টি দিতে হবে সেটি সহজে বুঝতে পারবেন। নিচে কিছু এমন বিষয় উল্লেখ করা হল যেগুলো সু সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আপনার সঙ্গীর উপর চাপ প্রয়োগের বদলে বরং আপনার নিজের প্রচেষ্টাকে আরও সুগঠিত ও অর্থপূর্ণ করবে।

    ১) আস্থাহীনতা
    আপনার সঙ্গীর আপনার প্রতি বা আপনাদের সম্পর্কের প্রতি অসঙ্গতিপূর্ণ আচরণ এবং মানসিকতার কারণ হতে পারে আপনার প্রতি তার আস্থাহীনতা। এ ধরণের সমস্যায় আপনার সঙ্গী হয়তো আপনাকে ঠিক ততোটা গুরুত্ব প্রদান করছেনা বা সব বিষয়ে আপনাকে সংযুক্ত করছেনা। আর এর কারণ আপনি হয়তো সম্পর্কে ঠিক ততোটা আস্থার যায়গা তৈরি করতে ব্যর্থ হয়েছেন। এখানে তাদের মনে বিভিন্ন সময় ভয়ও কাজ করতে পারে। আর এই সমস্যা সমাধানে আপনার সঙ্গীকে দোষারোপ করে নয় বরং নিজের মানসিকতা এবং আচার আচরণকে আরও আস্থাশীল করার প্রয়াসের মাধ্যমেই সম্পর্ক উন্নয়ন করা সম্ভব।

    ২) অধিকাংশ ক্ষেত্রেই শুধু নিজের মানসিক সন্তোষকে প্রাধান্য দেওয়া
    অনেক সময় হতে পারে আপনার কাছে আপনার সঙ্গীর আচার আচরণ ভালো না লাগার কারণ হল তার মানসিক অবস্থাকে বিচার বিবেচনা না করে আপনি ঠিক আপনার সঙ্গীকে নিজের মানসিক অবস্থার দ্বারা বিচার করছেন এবং চাইছেন তিনি ঠিক তেমনভাবেই আপনাকে ভালবাসুক যেভাবে ঠিক আপনি চান বা ভাবেন। এভাবে শুধু নিজের মানসিক সন্তোষকে প্রাধান্য দেওয়ার ফলে আপনার সঙ্গীর প্রতি আপনি যেমন সঠিক ব্যবহার করতে পারছেন না তেমনি সুসম্পর্কের নেপথ্যে আপনার যে ব্যবহারটি করা উচিত সেটিও করতে পারছেন না। আর এর দায় আপনি হয়তো আপনার সঙ্গীর উপরেই বর্তাচ্ছেন যা সঠিক নয়।

    ৩) অসম্মান
    নিজের মানসিক অবস্থা, চাহিদা বা সিদ্ধান্ত প্রকাশ করতে গিয়ে আপনি আপনার সঙ্গীকে অসম্মান করছেননা তো? অনেক সময় নিজের সাথে মতের অমিল হলে সেটি প্রকাশ করতে গিয়ে এমন ব্যবহার করবেন না যা আপনার সঙ্গীকে এবং তার চিন্তা ভাবনাকে অসম্মান করে। এমন হলে আপনার সঙ্গী কখনোই সেটি ভালো ভাবে নেবেনা এবং এটি আপনার সুসম্পর্কের পথে বাঁধা সৃষ্টি করবে।

    তাছাড়া এমন আরও অনেক কিছুই রয়েছে যা হয়তো আপনি নিজের অজান্তেই করে ফেলছেন যা আপনার সুন্দর সম্পর্ককে বিভিন্ন বাঁধা বিপত্তির সম্মুখীন করছে। তাই আপনার সঙ্গীর প্রতি আঙ্গুল তোলার আগে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টায় আগে নিজেকে প্রস্তুত করুন। এতে আপনার সঙ্গীর বিশ্বাস এবং ব্যবহারেও ইতিবাচক পরিবর্তন আসবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/addiction-and-recovery/202101/signs-you-are-struggling-healthy-relationships

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleটিকা নিতে ভয়: ট্রাইপ্যানোফোবিয়া
    Next Article যেকোনো ব্যাপারে একটুতেই খুব নার্ভাস হয়ে যাই
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.