Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আপনি কি আপনার সম্পর্ক নিয়ে খুশি নন
    জীবনাচরণ

    আপনি কি আপনার সম্পর্ক নিয়ে খুশি নন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 25, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আপনি কি আপনার সম্পর্ক নিয়ে খুশি নন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনি কি আপনার সম্পর্ক নিয়ে খুশি নন? এই অসন্তোষের কারণ হতে পারে সঙ্গীর প্রত্যাশা পূরণে ব্যর্থতা।

    সম্পর্কে সঙ্গীর কাছে আমাদের চাহিদার শেষ নেই। ঘনিষ্ঠ সম্পর্কে এটা স্বাভাবিক যে একজন মানুষ তার সঙ্গীর কাছে সততা, নির্ভরতা, সাহচর্য, সহানুভূতি, কর্তব্য পরায়ণতা ইত্যাদি প্রত্যাশা করবে। একজন মানুষ এটাও চাইবে যে সব সময় না হলেও মাঝে মধ্যে আপনার মতের এবং ইচ্ছার সাথে তার সঙ্গী সহমত হবে এবং তার ইচ্ছেকে সর্বাধিক প্রাধান্য দেবে। হোক এটি তার মানসিকতা বা পরিবার, সন্তান, আর্থিক অবস্থা বা নিজেদের মাঝে আন্তরিক সময় অতিবাহিত করার মতো বিষয় গুলি নিয়ে তার সামগ্রিক চিন্তা ভাবনার ফলাফল, তিনি বিশ্বাস করেন যে তার সঙ্গী তাকে সব বিষয়েই সমর্থন করবে, সাহায্য করবে। আর আপনার এসব চাহিদার সাথে যদি আপনার সঙ্গী সহমত না হন বা এগুলো অপূর্ণ থাকে তখনই তৈরি হয় মানসিক দূরত্ব এবং মনে হয় যে এমন সম্পর্ক একদমই অর্থহীন যে সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে চান।

    সাধারণ ভাবে এমন অসন্তোষ উপরে উল্লেখিত বিষয় গুলো ছাড়াও আরও অনেক ভাবেই সৃষ্টি হতে পারে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে মতভেদ যেমন, মাস্ক পরতে অস্বীকৃতি, অনলাইনে অনেক বেশী সময় অতিবাহিত করা বা এরকম বিভিন্ন কাজ যা প্রতিনিয়ত আপনার ইচ্ছেকে বা আপনার চিন্তা ভাবনাকে প্রত্যাখ্যান করছে। এভাবে প্রতিনিয়ত আপনার হয়তো মনে হতে পারে সম্পর্কের সব প্রতিশ্রুতি আপনার সঙ্গী পালন করছেনা যেটি আপনার মতে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ।

    বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, মানসিক অসন্তোষ ঘনিষ্ঠ সম্পর্কে ভাঙনের কারণ গুলোর মধ্যে সব থেকে পরিচিত এবং অন্যতম বড় কারণ। ঘনিষ্ঠ সম্পর্কে দুই ধরণের অসন্তোষ সাধারণভাবে লক্ষ্য করা যায়। যেমন, কখনো কখনো দেখা যায় একজন সঙ্গী কোন কাজের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় যা তার বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়। আবার তার সঙ্গীর বিভিন্ন আচার আচরণ বা অভ্যাসের প্রতি অসন্তোষ যা তার বিভিন্ন কাজের প্রতি অসন্তোষের মাধ্যমে ফুটে ওঠে। যখন আপনার সঙ্গী আপনাকে অসন্তুষ্ট করে বা আপনি অগ্রাহ্যতা অনুভব করেন তখন আপনি বিভিন্ন ভাবে এর প্রতিবাদ করেন এবং সম্পর্কের প্রতি অনাস্থা প্রকাশ করেন। আর এভাবেই সঙ্গীর সাথে ধীরে ধীরে মনস্তাত্ত্বিক দূরত্ব বৃদ্ধি পায় এবং এক সময় এটি বিচ্ছেদের মতো ভাবনার উদ্রেক করে।

    গবেষণায় দেখা গেছে একজন সঙ্গীর মনে এ ধরণের অভিযোগের নেপথ্যে যুক্তি বা তর্কের থেকে বেশী যে বিষয়টি কাজ করে সেটি হল নেতিবাচক চিন্তা ভাবনা এবং অনুভূতি। আপনি হয়তো আপনার সঙ্গীর ছোট ছোট অস্বীকৃতি গুলিকে নিজের দৃষ্টি কোণ থেকে বিচার করে অনেক বেশী সংবেদনশীল করে তুলছেন যা আপনার মাঝে অনেক বেশী নেতিবাচক অনুভূতির সৃষ্টি করছে।  এ ধরণের চিন্তা ভাবনা ধীরে ধীরে আপনার অনুভূতিকে অপ্রতিরোধ্য করে তোলে যা বিষণ্ণতা সহ নানা ধরণের মানসিক সমস্যার সৃষ্টি করে। সঙ্গী প্রতি অবিস্বাস, অনাস্থা, ঘৃণা, এবং বিতৃষ্ণার সৃষ্টি করে। আর এই সমগ্র নেতিবাচক অবস্থা এক সময় সঙ্গীর সাথে বিচ্ছেদ সৃষ্টিতে ভূমিকা রাখে।

    মনস্তত্ত্ব বিদগণের মতে এ ধরণের সমস্যা এড়াতে একমাত্র ইতিবাচক চিন্তাধারার বিকাশ এবং সহনশীলতাই সহায়ক ভূমিকা রাখতে পারে। এমন অনেক সময়ই হয় যখন আমাদের নিজেদের চিন্তা ভাবনা অনেক ছোট বিষয়কেও অনেক বড় করে উপস্থাপন করে এবং আমরা ধৈর্যহীন হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর মানসিক অসন্তোষ সব ধরণের সম্পর্কেই বিদ্যমান। যেহেতু দুজন মানুষের চিন্তা ভাবনা এবং মানসিকতা ভিন্ন ভিন্ন হয় তাই সহনশীল দৃষ্টিভঙ্গি ছাড়া কোন সম্পর্কই টিকে থাকতে পারেনা। তাই সর্ব প্রথম আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনায় বদল আনতে হবে। আমাদের সহনশীলতা বৃদ্ধি করতে হবে এবং সম্পর্ক ভাঙ্গার নয়, বরং টিকিয়ে রাখার প্রতি মনযোগী হতে হবে।

    সম্পর্কের খারাপ অভিজ্ঞতা গুলি অনেক সময়ই আমাদেরকে হতাশাগ্রস্ত করে ফেলে। এই হতাশা এবং অসন্তোষকে আমরা যদি সম্পর্ক নির্বাহেরই একটা অংশ হিসেবে দেখতে পারি তাহলে আমরা আরও বেশী অন্তর্দৃষ্টিসম্পন্ন আচরণ করতে পারবো এবং আমাদের মন থেকে এই বিচ্ছেদের চিন্তাভাবনা দূরীভূত হয়ে সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/fulfillment-any-age/202101/do-you-often-feel-disappointed-in-your-relationship

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅসামাজিক আচরণগত সমস্যা
    Next Article কেউ মারা গেছে শুনলে মনে হয় আমিও মারা যাব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.