Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন: পর্ব-২
    যৌন স্বাস্থ্য

    বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন: পর্ব-২

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানJanuary 16, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গত পর্বে যৌন সমস্যার সামাজিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি প্রশ্ন তুলেছি, আমরা যারা মূল ধারার চিকিৎসক তারা কতটুকু প্রস্তুত এ ধরনের সমস্যা মোকাবেলায়। আর এ লেখার মধ্যদিয়ে সে প্রশ্নের উত্তর দেয়ারই চেষ্টা করব। উত্তরটা বোঝার জন্য সবার আগে প্রয়োজন সমস্যার স্বাস্থ্যগত চিত্রটা দেখা।

    Our sex life is going to change_19-2-2015

    ঠিক কত সংখ্যক মানুষ যৌন সমস্যায় ভুগছেন তা নির্দিষ্ট করে বলা না গেলেও বলা যায়, তারা কী কী সমস্যায় ভুগছেন। মোটা দাগে, যদি ভাগ করি তবে, সাধারণত চার ধরনের সমস্যায় তারা ভুগছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সেগুলো হলো-

    • যৌনাঙ্গের রোগ
    • যৌন রোগ
    • যৌনবাহিত রোগ
    • প্রজনন স্বাস্থ্যগত রোগ

    যদিও প্রজনন স্বাস্থ্য সমস্যা সরাসরি যৌন সমস্যার মধ্যে পড়ে না, তথাপি যৌন জীবনের সাথে সম্পর্ক থাকার কারণে প্রসঙ্গটি আনা হল। দেখা গেছে, বন্ধ্যাত্ব, অপরিকল্পিত গর্ভধারণ, পুরুষের স্থায়ী বন্ধ্যাকরণ প্রভৃতি প্রজনন স্বাস্থ্য সমস্যার জন্য মানুষ যাদের কাছে যায়, অনেক সময় যৌন সমস্যার জন্যও আবার তাদের কাছেই যায়। কারণ, সাধারণ মানুষ যৌন স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যকে সেভাবে দেখে না। তাই অনেক ক্ষেত্রে স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মানসিক বিশেষজ্ঞদের সাথে একযোগে কাজ করতে হয়।

    উন্নত বিশ্বের দেশগুলোতে সাইকোসেক্সুয়াল ক্লিনিকে এ ধরনের রেফারেল সিস্টেম প্রচলিত আছে। আমাদের দেশেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ব্যবস্থা চালু আছে। সেখানে মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে পরিচালিত সাইকিয়াট্রি সেক্স ক্লিনিকে আন্তঃবিভাগীয় রেফারেলের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

    শুধু আমাদের দেশে নয়, উন্নত বিশ্বেও গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ফার্স্ট লাইন থেরাপিস্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ফার্স্ট লাইন থেরাপিস্ট বলা হয়, এই কারণে যে, সব ধরনের যৌন সমস্যা তারা এককভাবে সমাধান করেন না বা করা যায়ও না। তাই পেশাগত দিক থেকে যৌন স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যকে আলাদা করে দেখা হয়।

    যৌন স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য এক নয়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যৌন সমস্যা কী? আর যৌন স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি? সংক্ষেপে বলা যায়, যেসব সমস্যা আমাদের যৌন জীবন ব্যাহত করছে সেগুলোই যৌন সমস্যা। যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ওই সব সমস্যাকে রোগ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক যৌন জীবনের নিশ্চয়তা দেয়ার চেষ্টা করছেন। এটা একক কোনো বিশেষজ্ঞের কাজ নয়। কাজটি বহুপক্ষীয় (মাল্টি ডিসিপ্লিনারি টিমের)। অর্থাৎ একাধিক বিশেষজ্ঞ এক্ষেত্রে কাজ করেন।

    যৌন সমস্যার ধরন ও প্রকৃতির ওপর নির্ভর করে, কোন বিশেষজ্ঞ কোন কোন সমস্যা দেখবেন। আরেকটু সহজ করে বলি, যেমন ধরা যাক, একজন পুরষের লিঙ্গ এমনভাবে বাঁকা যে যৌনকাজে মিলিত হওয়া তার জন্য কষ্টকর হয়ে পড়ে অথবা অনেক সময় সম্ভবই হয় না। আবার দেখা গেল, অন্য একজন পুরুষের লিঙ্গ থেকে পুঁজ পড়ছে অথবা লিঙ্গের উত্থান যৌন মিলনের জন্য যথেষ্ট সন্তোষজনক নয়। এখানে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন যৌন সমস্যা। আর এর বিশেষজ্ঞও আলাদা আলাদা। যার লিঙ্গ বাঁকা তাকে যেতে হবে একজন ইউরোলজিস্টের কাছে। যার লিঙ্গ থেকে পুঁজ ঝরছে তাকে যেতে হবে চর্ম ও যৌন বিশেষজ্ঞের কাছে। আর যার লিঙ্গের উত্থান সন্তোষজনক নয় তাকে যেতে হবে সেক্সুয়াল মেডিসিন বিশেষজ্ঞ অথবা মনোরোগ বিশেষজ্ঞের কাছে। প্রশ্ন আসা স্বাভাবিক ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান জনিত সমস্যার জন্য মানসিক বিশেষজ্ঞের কাছে কেন যাব? আগামী পর্বে সে উত্তরই দেয়ার চেষ্টা করব।

    লেখক
    ডা. এসএম আতিকুর রহমান
    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন ধারাবাহিক প্রতিবেদনের অন্যান্য পর্ব গুল পরতে পারেন এখান থেকে

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ১

     বদলে যাচ্ছে আমাদের যৌন জীবন-পর্ব ৪

    বদলে যাচ্ছে আমাদের যৌনজীবন-পর্ব ৩


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের দায় নেবে না।

    যৌন জীবন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্যানিক ডিজঅর্ডারের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ
    Next Article ডা. রেজওয়ানা কাদেরীর অকাল প্রয়াণে শোক সভা
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    পরকীয়া ও প্রতারণায় কাদের ঝোঁক বেশি?

    March 28, 2022

    নিয়মিত যোগব্যায়াম না করলে কমে যেতে পারে যৌন ক্ষমতা

    March 28, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.