Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নারীর যৌন রোগ
    যৌন স্বাস্থ্য

    নারীর যৌন রোগ

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানFebruary 17, 2021Updated:February 17, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নারীর যৌনরোগঃ পেনিট্রেশন ডিজঅর্ডার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নারীর যৌন প্রতিক্রিয়া পুরুষের থেকে কিছুটা ভিন্ন।  একটা সময় ধারণা করা হত নারীর শরীরও পুরুষদের মতো লিনিয়ার মডেলে যৌন উদ্দীপনায় সারা দেয়।  এই ধারণাটা চলে আসছিল মাস্টার অ্যান্ড জনসনের সারা জাগানো গবেষণা হিউম্যান সেক্সুয়াল রেসপন্সের পর থেকে।

    মূলত মানুষের যৌন প্রতিক্রিয়ার ক্ষেত্রে লিনিয়ার মডেলের প্রবক্তা তারাই।  ১৯৭০ এর পর থেকে ২০০১ পর্যন্ত লিনিয়ার মডেলকে নর নারী উভয়ের জন্য প্রযোজ্য মনে করা হত। কিন্তু ২০০১ এর দিকে এসে যখন রোজ মেরী ব্যাশন নারীর যৌন প্রতিক্রিয়ার ক্ষেত্রে সারকুলার মডেলের প্রস্তাবনা দেন তখন বেশিরভাগ যৌন বিজ্ঞানীই তা সাদরে গ্রহণ করেন।

    এর আগে আমি নারীর যৌন রোগ নিয়ে লিখতে গিয়ে ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট বা এরাউজাল ডিসঅর্ডার সম্পর্কে লিখেছিলাম।  ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট বা নারীর যৌন আগ্রহ বুঝতে হলে বিজ্ঞানীদের প্রস্তাবিত ওই দুটি মডেল সম্পর্কে সামান্য কিছু ধারণা থাকা প্রয়োজন। তাহলে বিষয়টা বিজ্ঞানের ভাষায় বোঝা যাবে।
    সাধারণ জ্ঞানে আমরা যা বুঝি তা হলো একটি যৌন আকাঙ্ক্ষা মনে কাজ করবে তখন উদ্দীপনা দিলে  শরীর উত্তেজিত হবে এবং উত্তেজনা ক্রমাগত বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে যাবে। তারপর চরম পুলকের মধ্য দিয়ে উত্তেজনা প্রশমিত হবে। এটাই লিনিয়ার মডেল।

    বিজ্ঞান মানেই পর্যবেক্ষণ। পর্যবেক্ষণে দেখা গেছে এরকমটা পুরুষের ক্ষেত্রেই ঘটে। নারীদের ক্ষেত্রে যৌন উত্তেজনার কোনো কোনো লক্ষণ উত্তেজিত না হলেও দেখা যেতে পারে। বিষয়টা লিনিয়ার মডেলের মতো ধারাবাহিক বা ক্রমাগত নয়। অর্থাৎ যৌন উত্তেজনার অনেক শারীরিক লক্ষণ থাকা সত্ত্বেও একজন নারী যৌন মিলনে আগ্রহ বোধ নাও করতে পারে। রোজ মেরী ব্যাশন তাঁর প্রস্তাবিত সার্কুলার মডেলে এই বিষয়টাই তুলে ধরতে চেয়েছেন।

    নারীর যৌন মিলনে অনীহা বোধ করার কারণগুলোকে আমরা দুটি গ্রুপে ফেলতে পারি। এক বায়োলজিক্যাল বা জৈবিক কারণ দুই সাইকোলজিক্যাল বা মানসিক কারণ।

    জৈবিক কারণ
    => ক্লান্তি
    => বিষন্নতা
    => ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
    => হরমোন জনিত সমস্যা

    মন খারাপ মানেই বিষন্নতা নয়। বিষন্নতা একটি রোগ। যেখানে বলতে গেলে প্রায় সব সময়ই মন খারাপ লাগে এবং দুই সপ্তাহের ও অধিক সময় ধরে তা থাকে। এই মন খারাপের পাশাপাশি আরো কিছু লক্ষণও থাকে। সেসব বিবেচনায় এনে বিষন্নতা রোগটি ডায়াগনসিস করতে হয়। এই বিষন্নতার একটি জৈবিক ভিত্তি থাকে। তা হলো শরীরে সেরোটনিন নামক জৈব উপাদানটি কমে যাওয়া। বিষন্নতায় ভুগলে কারো কারো যৌন আগ্রহ কমে যায়।  কিছু কিছু ওষুধে যৌন আগ্রহের উপর নেতিবাচক প্রভাব আছে। বিশেষ করে যে ওষুধগুলো ডোপামিন নামক জৈব উপাদনের কাজে বাধা সৃস্টি করে।
    বেশ কয়েকটি হরমন নারীর যৌন ইচ্ছার সাথে জড়িত যেমন  ইস্ট্রোজেন, টেসটোস্টেরন, প্রোল্যাকটিন ও থাইরক্সিন। এই হরমনগুলো যথাযথ না থাকলে যৌন আগ্রহ কমে যায়।

    মানসিক কারণ
    => প্রাত্যহিক ব্যস্ততা
    => নেতিবাচক ফলাফল
    => অপরিকল্পিত গর্ভধারণের ভীতি
    => যৌন বাহিত রোগের ভীতি
    => বন্ধ্যা প্রমাণিত হওয়ার ভীতি
    => নেতিবাচক যৌন অভিজ্ঞতা

    প্রতিদিনের ব্যস্ত জীবনে যৌনতায় এক সময় চাপা পরে যায়। একটু পুরোনো দম্পতিকে (মানে মাত্র বিবাহিত এমন নয় ) যদি সাদা কাগজ আর পেন্সিল দেওয়া হয় প্রাত্যহিক কাজের লিস্ট করতে তাহলে দেখা যাবে বেশির ভাগ দম্পতির ক্ষেত্রেই যৌন মিলনের বিষয়টি আছে লিস্টের একেবারে শেষ প্রান্তে। কারো কারো ক্ষেত্রে সেটা নাও পাওয়া যেতে পারে।

    এছাড়া নেতিবাচক ফলাফল যেমন ডিসপেরোনিয়া বা মিলনকালিন ব্যথা অথবা স্বামীর যৌন রোগ যেমন দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান জনিত সমস্যা যা স্ত্রীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, স্ত্রীর উত্তেজনা আসার আগেই মনে হতে পারে উত্তেজিত হয়ে লাভ কী, আগ্রহ করে লাভ কী -আবার তো কস্ট পাওয়া ইত্যাদি ইত্যাদি।
    অনেকে যৌন নিপিড়নের শিকার হন। কারো অতীত জীবনে এ ধরনের অভিজ্ঞতা থাকলে পরবর্তী জীবনে যৌন উদ্দীপনায় যথাযথ সারা দিতে পারেন না। আর ভীতি তা যে কারণেই হোক তা যৌন অনুভুতি  নস্ট করার জন্য যথেষ্ট।

    আক্রান্তের হার
    আমাদের দেশে এ বিষয়ে কোনো জরিপ পরিচালনা করা হয়নি। ইউরোপ ও আমেরিকায় যে জরিপ পরিচালিত হয়েছে তার তথ্যের ওপর ভিত্তি করে যদি বলি  তাহলে বলা যায় আমাদের দেশে এ ধরণের রোগীর সংখ্যা সেখানকার তুলনায় কম হবে। সেখানে প্রতি ১০ জন নারীর মধ্যে এক জন ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট বা এরাউজাল ডিসওর্ডারে ভোগেন।

    চিকিৎসা
    যদিও আগামী বছরগুলোতে ওষুধ কোম্পানির জন্য এটা একটা চ্যালেঞ্জ যৌন অনীহার ওষুধ খুঁজে বের করা। যৌন উত্তেজক নির্ভরযোগ্য কোনো ওষুধ বাজারে নেই। তারপরেও বলব হতাশ হওয়ার কিছু নেই। অনেক রোগীর ক্ষেত্রেই সেক্স থেরাপি ভালো কাজ করে।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডিমনেশিয়া আক্রান্ত ব্যক্তির ভাষা সমস্যা
    Next Article রাগ বিষয়ক বিস্তারিত মনের খবর মাসিক ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংখ্যায়
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.